আদেশদাতার পক্ষ থেকে জারিকৃত আদেশ বলেও এ কাজ দায়িত্বের আওতাভুক্ত । আর ‘আল্লাহ তায়ালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত । এই মন্তব্যও বিশেষভাবে দায়িত্ সচেতনতা জাগিয়ে তোলে ৷ কেননা এ থেকে জানা যায় যে, আল্লাহ তায়ালা মানুষ ও তার কাজ, কাজের প্রকৃত পরিচয় এবং কাজের প্রেরণার উৎস বা বিবেকের তাড়না-সবই জানেন। সর্বশেষ নির্দেশ হলো, ‘আর তুমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করো, আল্লাহ তায়ালা কর্মব্যবস্থাপক হিসাবে যথেষ্ট ৷' সুতরাং জনগণ তোমার পক্ষে থাকলো, না বিপক্ষে চলে গেলো, তা নিয়ে মাথা ঘামিও না। তাদের ষড়যন্ত্র ও প্রতারণায় বিবৃত হয়ো না। তোমার সমস্ত কাজের ভার আল্লাহর ওপর ন্যস্ত করো । তিনি নিজের জ্ঞান, অভিজ্ঞতা ও কুশলতা দ্বারা সব ব্যবস্থা সম্পন্ন করবেন । চূড়ান্তভাবে সবকিছু আল্লাহর ওপর সোপর্দ করা ও একমাত্র তার ওপর নির্ভর করাটাই হলো মোমেনের জন্যে একমাত্র আশ্বস্তকারী চিরন্তন মূলনীতি । এই মূলনীতি অনুসারে মোমেন বান্দা তার সীমাবদ্ধতা বুঝতে ও ক্ষমতার প্রান্তসীমা জানতে পারে। সেই সীমার বাইরের সবকিছুই নিশ্চিন্ত মনে আদেশদাতা মহান আল্লাহর জন্যে রেখে দেয়। কাফের ও মোনাফেকদের মতামত ও প্ররোচণার চাপের কাছে নতি স্বীকার না করা ও তার বিরুদ্ধে চলতে থাকার পাশাপাশি আল্লাহর ভয়, তার ওহীর অনুসরণ এবং তীর ওপর ভরসা ও নির্ভরশীলতা এই তিনটি বৈশিষ্ট্য ইসলামের দাওয়াত ও আন্দোলনের পতাকাবাহীকে পর্যাপ্ত শক্তি, সাহস ও হিন্মতের রসদ যোগায় এবং আন্দোলনকে তার স্বচ্ছ ও নির্ভেজাল আদর্শের ওপর প্রতিষ্ঠিত রাখে ৷ আল্লাহর কাছ থেকে আগত এ আদর্শ তাকে আল্লাহর দিকেই নিয়ে যায় এবং আল্লাহর ওপরই নির্ভরশীল রাখে । অতপর এই সবক’টা নির্দেশের সমাপ্তি টানা হচ্ছে প্রত্যক্ষ পর্যবেক্ষণজনিত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে, ‘আল্লাহ তায়ালা কোনো ব্যক্তিকে তার অভ্যন্তরে দুটো মন দেননি...... ৷” যেহেতু তার মন একটা, সুতরাং তার চলার পথও একটাই হবে। জীবন ও জগত সম্পর্কে তার দৃষ্টিভংগীও একই রকম হবে । যাবতীয় জিনিস, ঘটনাবলী ও ধ্যান ধারণার মূল্যায়নের জন্যে তার কাছে মানদন্ডও একটাও থাকবে । অন্যথায় সে হয়ে যাবে বিক্ষিপ্ত, বিশৃংখল, মোনাফেক, ভন্ড, বাকা পথগামী এবং কোনো দিকেই সে দৃঢ় পদক্ষেপে এগুতে পারবে না। কোনো মানুষের পক্ষেই এটা সম্ভব নয় যে, সে তার স্বভাব চরিত্র ও আচার ব্যবহারের শিক্ষা গ্রহণ করবে এক উৎস থেকে, আইন কানুন গ্রহণ করবে আর এক উৎস থেকে, সামাজিক ও অর্থনেতিক বিধি ব্যবস্থা গ্রহণ করবে তৃতীয় কোনো উৎস থেকে এবং সংস্কৃতি ও কৃষ্টির শিক্ষা গহণ করবে চতুর্থ কোনো উৎস থেকে । এমন জগাখিচুড়ি ও বহুমুখী জীবন ব্যবস্থা এমন কোনো সুসংহত মানুষ সৃষ্টি করে না, যার একটামাত্র হৃদয় রয়েছে। এ ধরনের জীবন ব্যবস্থা কেবল বহুধা বিচ্ছিন্ন মানব সত্ব্বারই উদ্ভব ঘটায় । সেই মানব সত্ত্বার কোনো একীভূত চরিত্র ও স্থীতিশীল ব্যক্তিত্ব গড়ে ওঠে না। কোনো আকীদা বিশ্বাস বা আদর্শ ধারণ করে-এমন কোনো ব্যক্তির পক্ষে এটা আদো সম্ভব নয় যে, তার একটা আদর্শ বা আকীদায় সত্যিই আস্থা থাকবে, অথচ সেই আকীদা বা আদর্শের দাবী, চাহিদা ও তার সাথে সংশ্লিষ্ট মূল্যবোধের প্রভাবমুক্ত হয়ে সে জীবনের কোনো দিক ও বিভাগে কোনো ছোটো বা বড়ো কাজ করবে। সে যে কোনো কথাই বলুক, যে কোনো কাজই [তত সনা আল আহাৰ ৩৩ লাক মল্ল www.pathagar.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।