বলায় চারজন সাক্ষীর সাক্ষ্য হিসাবে কবুল করা হবে। ব্যস, এ আয়াত নাযিল হওয়ার সাথে সাথে মহব্বতের নবী, রহমাতুললিল আলামীন (স.) সহাস্য বদনে হেলালকে তাঁর শাস্তি মুক্তির সুসংবাদ দিচ্ছেন। এ মহাসংবাদ শুনে আল্লাহর আশাবাদী নেক বান্দা পরিপূর্ণ নিশ্চিন্ত ও পরিতৃপ্ত মানুষের মতই বলে উঠলেন, আমার পাক পরওয়ারদেগারের কাছ থেকে অবশ্যই আমি এমনটিই আশা করছিলাম, এই হচ্ছে আল্লাহ জাল্লা শানুহুর সেসব প্রশান্ত পরিতৃপ্ত ও নিশ্চিন্ত বান্দা যারা সদা সর্বদা আল্লাহর রহমতের প্রত্যাশী, তার পরিচালনায়ই সদা সর্বদা তাদের জীবন চলছে বলে তারা বিশ্বাসী, তার সুবিচারের ওপর সন্দেহাতীতভাবে আস্থাশীল । আর সর্বোপরি তাদের বুক এই বিশ্বাসে ভরপুর যে, আল্লাহ তায়ালা অনুক্ষণ তাদের সাথে রয়েছেন, কাজেই তাদের ইচ্ছামতো চলার জন্যে বা অন্য কারো মর্জির ওপর থাকার জন্যে অবশ্যই তিনি তাদেরকে ছেড়ে দেবেন না। সত্যিকারে নিরপরাধ থাকা সত্তেও তারা বে-কায়দায় পড়ুক, তিনি তা দেখবেন না এবং তার জন্যে কোনো ব্যবস্থা করবেন না- এটা কখনোই হতে পারে না। এইটিই হচ্ছে সত্যিকারে ঈমান, যা তাদেরকে পরিপূর্ণ আনুগত্য করতে এবং রাযি-খুশীর সাথে তার যাবতীয় হুকুম পালন করতে তাদেরকে উদুদ্ধ করবে। হতিহাসেকর জঘন্যতম একটি অপবাদ কাউকে অপবাদ দেয়ার শাস্তির বর্ণনা শেষে এখন অপবাদের একটি উদাহরণ পেশ করা হচ্ছে, যার দ্বারা এ কদর্য কাজের ক্ষতি কতো বেশী তা স্পষ্ট হয়ে উঠবে, আর এ ঘটনাটি ঘটেছিলো খোদ রসূল (স.)-এর বাড়ীতেই এবং এর দ্বারা তার মান সনস্তরমের ওপর প্রচন্ড আঘাত হানা হয়েছিলো, অথচ আল্লাহর নযরে তিনি হচ্ছেন সকল মানুষের সেরা মানুষ, বিশ্ব মানবতার শ্ৰেষ্ঠ আদৰ্শ । আল্লাহর রসূল (স.)-এর কাছে সব থেকে প্রিয় মানুষ সিদ্দীকে আকবার হযরত আবু বকর (রা.)-এর সম্মানের ওপর আঘাত হানা হয়েছিলো, আঘাত হানা হয়েছিলো এমন একজন সাহাবীর ওপর যার সম্পর্কে আল্লাহর রসূল (স.) নিজে সার্টিফিকেট দিচ্ছেন যে তার সম্পর্কে ভাল ছাড়া মন্দ কিছু তিনি জানেন না এবং এক সময়ে পুরো একমাস ধরে রসূল (স.)-এর স্থলাভিষিক্ত করে মদীনার শাসনকর্তা হিসাবে দায়িত্ব দেয়া হয়েছিলো। দেখুন মানুষ কতোদূর নিষ্ঠুর হতে পারে এবং হিংসার বশবর্তী হয়ে কতো কঠিন কাজ করতে পারে। আরবের মধ্যে আগত মানবকুল শিরোমনি, শ্রেষ্ঠ নবী ও দয়ামায়ার প্রতিমূর্তি প্রাণপ্রিয় মোহাম্মদ (স.)-এর পরিবারের ওপর নিছক কল্পনার ঘোড়ায় সওয়ার হয়ে যে কলংক লেপন করা হয়েছিলো তার বিষাক্ত ছোবলের বেদনা তৎকালীন গোটা মুসলিম সমাজকে জর্জরিত করেছিলো। এই কঠিন ঘটনাকে পূর্ণ দীর্ঘ একটি অধ্যায়ব্যাপী আল্লাহ রব্বুল আলামীন নিজেই বিবৃত করেছেন, ‘যারা অপবাদ-এর ঘটনাটা তৈরী করে আনলো তারা তো ছিলো তোমাদের মধ্য থেকে ছোট্ট একটি দল ....... ওরা যা কিছু বলছে তার থেকে খুব নিষ্ঠাবান মোমেন ব্যক্তিরা পবিত্র ও দায়িত্ মুক্ত । (আয়াত ১১-২৬) এ আয়াতসমূহে যে ঘটনাটার বিবরণ. এসেছে তা হচ্ছে মিথ্যা এক রটনা । এ ঘটনা মানবেতিহাসের সব থেকে পবিত্র কিছু মানুষের জীবনকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছিলো, তাদের জীবনকে অসহনীয় বেদনায় ভরে দিয়েছিলো তাদের অস্তরগুলো অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠেছিলো, গোটা মুসলিম উম্মতকে তারা এমন এক অব্যক্ত কষ্টের মধ্যে ফেলে দিয়েছিলো যার নখির সুদীর্ঘ ইতিহাসের পাতায় আর কোথাও খুঁজে পাওয়া যায় না, ব্যথায় দরদের নবী আল্লাহর www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।