‘তবে, এরপর যারা তাওবা করবে এবং শুধরে যাবে, তাদের জন্যে আল্লাহ তায়ালা ক্ষমাশীল মেহেরবান ৷' এ আয়াতের মধ্যে ‘ইল্লা’ দ্বারা এই ব্যতিক্রম করার ব্যাপারটি ফেকাহবিদরা বিভিন্নভাবে বুঝেছেন, সে কি শুধু শেষের শাস্তির দিকেই ফিরে যাবে, অর্থাৎ তার থেকে ফাসেক নামটা তুলে নেয়ার পর মানুষের দৃষ্টিতে শুধু বদনাম হয়ে থাকবে এবং তার কোনো সাক্ষ্য আর গ্রহণ করা হবে না? অথবা তাওবা করার পর তার সাক্ষ্য গহণ করা হবে? এ ব্যাপারে ইমাম মালেক, আহমাদ ও শাফেয়ী এই মত পোষণ করেন যে, তাওবা করার পর তার সাক্ষ্য গ্রহণ করা হবে এবং ফাসেক নাম তার থেকে তুলে নেয়া হবে। ইমাম আবু হানিফার মতে ফাসেক তাকে আর বলা হবে না ঠিক, কিন্তু তার সাক্ষ্য কবুল করা হবে না। শা’বী ও দহহাক বলেন, তাওবা করলেও মিথ্যা দোষারোপ করেছে বলে স্বীকার না করা পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। ব্যক্তিগতভাবে আমি, এই শেষের মতটাকেই পছন্দ করছি, কারণ তাওবার পর যখন যে মিথ্যা দোষারোপ করেছে বলে সরাসরি ঘোষণা দেবে তখনই যার বিরুদ্ধে মিথ্যা রটনা করা হয়েছে সেই ব্যক্তি মিথ্যা অপবাদের বদনাম থেকে রেহাই পাবে এবং তার হারানো সন্মান ফিরে আসবে, কখনো একথা বলা হবে না যে, প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী না পাওয়ার কারণে তাকে শাস্তি পেতে হয়েছে, আর এ ঘটনা যারা শুনেছে তাদের মনে একথা যেন কোনোভাবে না জাগে বা কোনোক্রমেই এ ধারণা যেন জাগানো না হয় যে হয়তো ঘটনা ঠিকই ছিলো, কিন্তু প্রমাণিত এই পদ্ধতিতেই একমাত্র অপরাধের শিকার ব্যক্তির হৃত সম্মান সমাজের মানুষের কাছে পুরোপুরি পুনরুদ্ধার হতে পারে তাদের চেতনার মধ্যে যে কালো দাগ পড়েছিলো তা দূরীভূত হতে পারে, এভাবে তাওবার দ্বারা সে দোষারোপকারী সম্পর্কেও যে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে তা দূর হওয়া সম্ভব হবে। মিথ্যা দোষারোপ করা সম্পর্কে এইটিই হচ্ছে সাধারণ আইন, কিন্তু এ আইন থেকে কিছু বিষয় আছে ব্যতিক্ৰম, আর তা হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে দোষারোপ করা- সেখানে তার কাছে চারজন দেখা সাক্ষী হাযীর করার দাবী করলে তার ওপর যুলুম হয়ে যাবে এবং তাকে এক মহা পেরেশানীতে ফেলে দেয়া হবে। অবশ্য এটা ধরে নেয়া যায় যে, কোনো ব্যক্তি যাকে নিয়ে জীবন যাপন করছে তার বদনাম করার জন্যে তার ওপর যেনার মতো জঘন্য মিথ্যা দোষ চাপিয়ে দেবে এটা মোটেই স্বাভাবিক ব্যাপার নয়, যেহেতু তার নিজের সংসার, স্বার্থ ও সন্তানদের মান সমস্ত্রম এর সাথে জড়িত, এজন্যে তারপক্ষে অপ্রত্যাশিত এ ঘটনা কাউকে ডেকে দেখিয়ে সাক্ষী জোগাড়ের চিন্তাও অস্বাভাবিক ও অসম্ভব । আল্লাহ রব্বুল আলামীন এমন এক বিশেষ অবস্থার জন্যে ব্যতিক্ৰমধৰ্মী একটা ব্যবস্থা দিয়েছেন ও বলছেন। “যারা তাদের স্ত্রীদের বিরুদ্ধে কোনো এমন অভিযোগে আনবে এবং নিজেদের সাক্ষ্য ছাড়া অন্য কোনো সাক্ষীকে হাযির করতে পারবে না...... আর আল্লাহর মেহেরবানী ও তার রহমত যদি না থাকতো (তাহলে কত যে অশান্তি হতো তা চিন্তাও করা যায় না), আর আল্লাহ তায়ালা তাওবা কবুলকারী, মেহেরবান ৷' আল্লাহর মেহেরবানী ও রহমত যদি না হতো তাহলে কী হতো তা স্পষ্ট করে বলা হয়নি, অপরাধসমূহ দূর হয়ে যাওয়ার পর তাওবার দ্বারা কী অর্জিত হতো তাও পরিষ্কার করে বলা হয়নি, বরং এটাকে একটি অস্পষ্ট অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে, যাতে মানুষের মনে একটা ভয় থাকে, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।