যারা ব্যাভিচারে লিপ্ত হবে তাদের প্রতি দরদ দেখানোর অর্থ হবে গোটা সমাজের ওপর যুলুম করা, মানবতাবোধ ও মানব শৃংখলাকে বিপর্যস্ত করা এবং মানুষের বিবেককে হত্যা করা। এই অপরাধীদের ওপর দরদ সহানুভূতি কৃত্রিম বা মেকী বলে খহণ করা হবে। কারণ রহমানুর রহীম আল্লাহ তায়ালা তার বান্দার প্রতি সব থেকে বেশী দরদী । আল্লাহ তায়ালা নিজেই সে সব অপরাধীদের জন্যে যখন উক্ত শাস্তির ব্যবস্থা দিয়েছেন তখন বুঝতে হবে তাদের ও গোটা মানবতার কল্যাণের জন্যেই সে শাস্তির ব্যবস্থা তিনি দিয়েছেন। কেননা সূরা আল আহযাবে এ বিষয়ে দ্বার্থহীন ঘোষণা এসেছে, ‘যখন আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে কোনো বিষয়ের জন্যে চূড়ান্ত ফয়সালা এসে যাবে তখন কোনো মোমেন পুরুষ বা নারীর জন্যে সে বিষয়ে কিছু মাত্র মতামত প্রকাশের কোনো অধিকার থাকবে না ৷' আল্লাহ তায়ালা তার বান্দাদের কিসে ভালো তা তিনিই সবচেয়ে ভালো জানেন, তিনি জানেন তাদের প্রকৃতিসমূহকে । অতএব, চরম অহংকারী কোনো ব্যক্তির পক্ষে এই বাহ্যিক শাস্তির অবস্থা দেখে একে কঠিন শাস্তি বলে মন্তব্য করা শোভা পায় না, কারণ ওরা তো সেই সব মানুষ যাদের নিজেদের মধ্যেই ব্যাভিচারের ছড়াছড়ি চলছে এবং এর প্রসারের জন্যে তারা সামাজিকভাবে সব ধরনের ব্যবস্থা করে রেখেছে, তাদের মানব প্রকৃতি অধপতনের গহ্বরে পতিত হয়ে গেছে। যেনাকারীর শাস্তির কড়াকড়িতে শুধুমাত্র যে দলীয় জীবনের সংহতি অক্ষুণু রাখার লক্ষ্য অর্জিত হয় তাই নয়, এর দ্বারা পরিবেশের পবিত্রতাও অটুট থাকে। যেখানে মানুষ শাস্তির সাথে বাস করতে পারে। তবে, এটা স্পষ্ট হওয়া দরকার যে, ব্যক্তি সমাজ ও সভ্যতাকে পরিচ্ছন্ন রাখার জন্যে ইসলাম যে একমাত্র এই কঠিন শাস্তির ওপরই নির্ভর করে তা নয়, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে ইসলাম এমন সমাজ ও পরিবেশ গড়তে চায় যেখানে মানুষ সহজে উক্ত অপরাধের সুযোগ পাবে না এবং এর প্রয়োজনও থাকবে না, মানুষের স্বাভাবিক চাহিদা মেটাবার জন্যে সেখানে সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে এবং সে ব্যবস্থাকে সহজও করে দেয়া হয়েছে, মুক্ত মেলামেশা ও ব্যাভিচারের দিকে আমন্ত্রণ জানানোর মতো উপায় উপাদানকে সেখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইনের সাক্ষ্য প্রয়োগের ব্যাপারে নখীরবিহীন কঠোরতা কদর্য কাজে লিপ্ত এবং যাদের অপরাধ প্রমাণিত হয়ে যায় তাদেরকে একশত চাবুক মারার পর তাদেরকে সমাজচ্যুত ও দেশান্তর করার ব্যবস্থা রয়েছে, যাতে বিষাক্ত সামাজিক জীবানুর আক্রমণ থেকে গোটা সমাজকে রক্ষা করা যায়। হা, এরপর খোলা রয়েছে তার জন্যে তাওবা করার অবারিত দ্বার, যার দ্বারা সে অনুতাপ করবে এবং সমাজের মধ্যে তার পরবর্তী পদচারণা আচার আচরণ সবার নযরে থাকবে। তার আচরণে তার আস্তরিক অনুশোচনার কথা প্রমাণ হবে। তারপর সামাজিক পরিমন্ডল থেকে অপরাধকে দূরীভূত করার জন্যে অন্য আর একটি পদক্ষেপ নেয়া হয়েছে, তা হচ্ছে এই যে, চরিত্রবতী ও পর্দানশীল মহিলা এবং কোনো বিবাহিতার প্রতি কাদা ছোঁড়ার কাজটিকে এভাবে কঠোর হাতে দমন করা হয়েছে যে, কাউকে অভিযুক্ত করতে চাইলে সুস্পষ্ট ও যথেষ্ট সাক্ষ্য প্রমাণ হাযির আগে করতে হবে আল্লাহ রব্বুল আলামীন মানব প্রকৃতির মধ্যে লজ্জাশীলতার যে অনুভূতি রেখে দিয়েছেন তারই জন্যে সাধারণভাবে একবারে এমন প্রকাশ্যে এ কাজ কেউ করতে চায় না যাতে সহজে দৃষ্টিতে পড়ে। একেবারে বেপরওয়া ও চরম হুংখল পরিবেশেও মানুষ একটু আড়াল হতে চায় ৷ কিন্তু উচ্ছংখলতা যদি এতোদূর গড়ায় এবং www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।