যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আনল্লাহভীতির এমন প্রেরণা সৃষ্টি করতে, যা তাদের অন্তরকে নিয়প্তরিত করবে । এভাবে কোনো মোমেন ব্যক্তি এমন অপরাধ করা থেকে দূরে থাকবে, যা এসব অপরাধী ও মুসলিম জামায়াতের মধ্যে বিচ্ছেদ ঘটায় এবং মুসলমানদের মধ্যে সম্পর্ককে নষ্ট করে। ইসলাম শাস্তি দেয় তাদেরকে যারা বাধ্য হয়ে নয় বরং সখ মেটানোর জন্যে অপরাধ করে- এতে সমাজের ও বৃহত্তর জনগোষ্ঠীর কি ক্ষতি হয় তার কোনো পরওয়াই তাদের থাকে না যার কারণে এতোগুলোর সাক্ষীর পক্ষে স্বচক্ষে সে অপরাধ দেখার সুযোগ সৃষ্টি হয়ে যায় । অথবা ইসলাম শাস্তি দেয় এমন খাটি ঈমানদার ব্যক্তি বা ব্যক্তিদেরকে যারা আত্মশুদ্ধির জন্যে বা বিশেষ অবস্থার দরুণ অপরাধ করার পর একান্ত আত্ম শ্রাঘায় ভুগতে থাকে এবং আখেরাতের কঠিন শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্যে দুনিয়াতেই শাস্তি চেয়ে নেয় । তাদের কাছে আখেরাতের শাস্তির চাইতে দুনিয়ার শাস্তি অত্যন্ত তুচ্ছ মনে হয়, অর্থাৎ তারা আখেরাতের ওপর এত দৃঢ় বিশ্বাসী যে, অপরাধ করার পর আখেরাতের শাস্তি যেন নিজেদের চোখে প্রত্যক্ষ করতে থাকে এবং এজন্যে সে দীর্ঘস্থায়ী শাস্তি থেকে উদ্ধার পাওয়ার আশায় দুনিয়ার ক্ষণস্থায়ী শান্তি নিজেরাই চেয়ে নেয়। এমনই এক অতি বিরল নযীর স্থাপিত হয়েছে সত্যিকারে আল্লাহর জান্নাতী বান্দা মায়েয ও গামেদী বংশীয়া তার সংগিনীর দ্বারা, তারা প্রত্যেকেই নবী (স.)-এর কাছে পৃথক পৃথকভাবে এসে ‘হদ'’ জারি করে পবিত্র করে দেয়ার জন্যে আখেরাতের আযাবকে ভয় করেছেন! এই অপরাধ করার পর তাওবা করলে ক্ষমার দরজা খোল! রয়েছে একথা তারা জানতেন না তা নয়, তবু, তাদের মনে হয়েছে, মালিকের হুকুম অমান্য করা তাদের লজ্জিত হতে হবে না। ট হা, মায়েযের দ্বারা এই দৃষ্টাস্তই স্থাপিত হয়েছে। হাদীসে এ ঘটনার বিবরণে আরো জানা যায়, নবী (স.) তার কথায় কান দিচ্ছিলেন না । যখনই মায়েয স্বীকারোক্তি করছিলেন, তখনই নবী (স.) অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন । এদিক থেকে ওদিকে মুখ নেয়ায় মায়েযও অন্য দিকে গিয়ে তার দৃষ্টি আকর্ষণ করে আবার তার ওপর হদ জারি করার আবেদন জানাচ্ছিলেন। নবী (স.) চাইছিলেন, সে থেমে যাক, কিন্তু উপর্যুপরি চার বার এভাবে স্বীকারোক্তি করে হদ জারি করার আবেদন করার পর চারজন সাক্ষীর সমান স্বীকারোক্তি যখন হয়ে গেলো তখন রসূল (স.) তার ওপর হদ জারি করার (অর্থাৎ পাথর মেরে হত্যা করার) হুকুম দিলেন। যেহেতু এ অপরাধের ব্যাপারে আর কোনো প্রকার সন্দেহ রইলো না, অতপর এ হুকুম তামিল করা হলো । আমার কাছে হদ জারি করার মকদ্দমা যেমন করে প্রমাণিত হয়ে গেলো তাতে হদ জারি (আমার জন্যে) ওয়াজেব হয়ে গেলো । (৪) সুতরাং, যখন কোনো ঘটনা সুনিশ্চিতভাবে প্রমাণিত হবে এবং বিষয়টি বিচারকের কাছে পৌছুবে, তখন হদ জারি করা ওয়াজেব হয়ে যাবে, সে হদ জারি করতে আর কোনো প্রকার শৈথিল্য করা হবে না, আল্লাহ তায়ালার আইন প্রয়োগ করতে গিয়ে কোনো দয়া বা সহানুভূতি দেখানোর কোনো সুযোগ আর থাকবে না, কারণ এমন অবস্থায় যৌন উত্তেজনার বশবর্তী হয়ে (8) হাদীসটি আবু দাউদে কেতাবুল হুদূদ ‘আল্‌ আফউ আনিল হুদূদে মা-লাম তাবলুগুস সুলতানে' অধ্যায়ে বর্ণিত হয়েছে । প্রস্তরাঘাত যখন করা হচ্ছিলো, তখন নবী (স.) বলছিলেন, কেউ বেহেশতী দেখতে চাইলে তাকাও ওই ব্যক্তির দিকে সে এমন তাওবা করেছে যা সমগ্র মদীনার লোকদের মধ্যে তোমরা বন্টন করে দিলেও তা সবার জন্যে যথেষ্ট হতো । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।