যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এতে বুঝা যাচ্ছে, মোমেন থাকা অবস্থায় এসব কদর্য কাজে কেউ লিপ্ত হতে পারে না। আল্লাহর এই নিষিদ্ধ কাজে যখনই কেউ লিপ্ত হয়ে যায় তখন সে ঈমান ও ঈমানের চেতনা থেকে অনেক দূরে সরে যায়। আর এই ধরনের জঘন্য কাজে লিপ্ত হয়ে গেলে কোনো মোমেন ব্যক্তি তাকে এই জন্যে বিয়ে করতে পছন্দ করবে না যেহেতু সে ঘৃণ্য কাজের দরুণ সে ঈমান থেকে দূরে সরে গেছে, কেননা এমন সম্বন্ধকে সে ঘৃণা করবে এবং তার মনটা উক্ত ব্যক্তির কাছ থেকে সরে আসতে চাইবে ৷ ইমাম আহমাদ তো একজন যেনার অপরাধে অপরাধী ব্যক্তির সাথে একজন পবিত্র ব্যক্তির বিবাহ বন্ধনকে হারাম বলেছেন, তবে তাওবা করলে স্বতন্ত্র কথা । যাই হোক আলোচ্য আয়াতটিতে বুঝা যাচ্ছে যে কোনো মোমেন ব্যক্তি প্রকৃতিগতভাবে কোনো যেনাকারিনীকে বিয়ে করা পছন্দ করে না । আর কোনো মোমেন নারীও স্বভাবতই কোনো যেনাকার ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পছন্দ করবে না (এখানে একথা পরিষ্কার হওয়া দরকার যে সর্বান্তকরণে তাওবা করলে পূর্বেকার সকল পাপ মুছে যায় এবং আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তিতে সে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে নতুন জীবন শুরু করে। সুতরাং এরপর পাক ছাফ থাকলে পূর্বেকার অপরাধের জন্যে দায়ী করা তো দূরের কথা পূর্বের কোনো কথা উল্লেখও জায়েয নয়) । আলোচ্য আয়াতে ‘হুররেমা’ শব্দটিতে যদিও ‘হারাম করে দেয়া হয়েছে’ অর্থ বুঝায়, কিন্তু ভাষাবিদদের মতে বাক্য বিন্যাসে একথার তাৎপর্য বুঝায় ‘পবিত্ৰ ব্যক্তিরা’ উক্ত অপরাধের কারণে (‘অপবিত্র’ বিধায়) যেনার অপরাধে অপরাধীদের থেকে স্বাভাবিকভাবেই ভীষণভাবে দূরত্ব বজিয়ে রাখতে চায় । বলা হয়েছে, এভাবে এই ঘৃণ্য অপরাধে লিপ্ত ব্যক্তি বা ব্যক্তিদের থেকে পরিষ্কার ও পবিত্র মুসলিম জামায়াতের সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যা ইতিপূর্বে তাদেরকে ঈমানের বন্ধনে বেঁধে রেখেছিলো । এ আয়াতটির শানে নুযুল জানাতে গিয়ে বলা হয়েছে যে, মারসাদ ইবনে আবি মারসাদ নামক এক ব্যক্তি মক্কা থেকে দুর্বল ও পথ না জানা মোমেনদেরকে (১) মদীনায় পৌছে দেয়ার খেদমত আনজাম দিতো । এনাক নামক একজন চরিত্রহীনা মহিলা ছিলো সে লোকটির বান্ধবী । এ লোকটি কোরায়শদের হাতে আবদ্ধ এক ব্যক্তিকে মক্কায় পৌছে দেবে বলে কথা দিয়েছিলো। লোকটি (মারসাদ) বলছে, আমি এক চাদনী রাতে রওয়ানা হয়ে এসে একটি প্রাচীরের কাছে পৌছুলাম । এ সময় হঠাৎ করে এনাক সেখানে হাযির হলো । দেখলাম প্রাচীরের পাদদেশে একটি তৃণভূমি । মহিলাটি একেবারে কাছাকাছি যখন এসে গেলো তখন আমাকে চিনে ফেললো, বললো, কে মারসাদ? আমি বললাম, হা, আমি মারসাদ! তখন সে আমন্ত্রণ জানিয়ে বললো, স্বাগত বন্ধু, এসো, এসো না আমরা এক সাথে রাতটি কাটাই ৷ মারসাদ বললেন, শোনো এনাক, আল্লাহ রব্বুল আলামীন ব্যাভিচারকে হারাম ঘোষণা করেছেন। তখন মহিলাটি আমার ওপর ক্ষেপে গেলো এবং আমাকে ধরিয়ে দেয়ার জন্যে চীৎকার করে মকঙ্কাবাসীদেরকে ডাকাডাকি শুরু করলো। বলতে লাগলো, কে কোথায় আছো দেখে যাও, এ লোকটা তোমাদের আশ্রিতদেরকে পার করে দিচ্ছে, এর ফলে আট জন ব্যক্তি আমার দিকে ধেয়ে এলো । অবস্থা বে-গতিক দেখে আমি দেয়াল ঘেরা বাগিচার মধ্যে ঢুকে পড়লাম, দেখলাম একটি গর্ত বা গুহা, জান বাচানোর জন্যে তার মধ্যেই আমি ঢুকে পড়লাম । লোকগুলো আমার পিছু পিছু এলো এবং আমাকে খুঁজে না পেয়ে সে গর্তের (১) মক্কায় যে সকল দুর্বল বা পথ-না-জানা মোমেন মোশরেকদের হাতে নযরবন্দী ছিলেন, ‘উসারা’ শব্দটি দ্বারা সম্ভবত তাদেরকই বুঝানো হয়েছে- সম্পাদক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।