সূরাটির মূল আলোচ্য বিষয় হচ্ছে, মানুষ গড়ার প্রোগ্রাম । তার আলোচনাকে মোট পাঁচটি অধ্যায়ে ভাগ করা হয়েছে, এক. এ অধ্যায়ে যেনার ওপর প্রথম ও চূড়ান্ত নিষেধাজ্ঞার ঘোষগ্া দেয়া হয়েছে এবং এ বিষয়ক শাস্তির বিধান সম্পর্কেও ঘোষণা দেয়া হয়েছে। চরম ঘৃণা প্রদর্শন করা হয়েছে এ জঘন্য অপরাধের প্রতি এবং মুসলিম জামায়াত থেকে যেনাকারীদেরকে একঘরে করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মুসলিম জামায়াতের সাথে তাদের কোনো সম্পর্ক রাখা হয়নি, ওরাও মুসলিম জামায়াতের কেউ নয় বলে জানিয়ে দেয়া হয়েছে। এরপর সূরাটিতে পাথর মেরে হত্যা করার হুকুম জারি করা হয়েছে এবং এই কঠোরতার কারণও জানানো হয়েছে। তারপর স্বামী-স্ত্রী পরস্পর মিথ্যা বলার ক্ষেত্রে লানত পাঠানোর অবস্থায় তাদেরকে পৃথক হওয়া থেকে ব্যতিক্রম রাখা হয়েছে। এরপর মিথ্যা দোষারোপ (ইফক)-এর ঘটনা বিবৃত হয়েছে.....আর এ অধ্যায়ের শেষ পর্যায়ে বলা হয়েছে যে, নষ্ট পুরুষ নষ্ট মেয়ের জন্যে এবং নষ্ট মেয়ে নষ্ট পুরুষের জন্যে, অপরদিকে চরিত্রবান পুরুষ এর উপযোগী চরিত্রবতী স্ত্রী লোক এবং চরিত্রবতী স্ত্রী লোক চরিত্রবান পুরুষের জন্যে উপযোগী, অর্থাৎ যারা যেমন তাদের সম্পর্কও তাদের মতন মানুষের সাথেই হতে পারে। দুই. এ পর্যায়ে এসব অপরাধজনক কাজ ও ব্যবহার থেকে বাচার উপায়গুলো বিবৃত হয়েছে, এখানে সে সব লোকদেরকেও সমাজচ্যুত করতে বলা হয়েছে, যারা মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করে বা কাউকে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করে। তারপর ভদ্বজনদের বসতবাড়ীতে যেসব নিয়ম শৃংখলা মেনে চলা প্রয়োজন সেগুলো বলতে গিয়ে প্রথমে গৃহবাসীকে সালাম দানের অভ্যাস গড়ে তোলার শিক্ষা দেয়া হয়েছে। তারপর হুকুম দেয়া হয়েছে দৃষ্টিকে নিম্নগামী রাখার জন্যে এবং নিষেধ করা হয়েছে মোহাররম পুরুষদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে । এরপর বালেগ বালেগা ছেলেমেয়েদের যথাশীঘ্র পাত্রস্থ করার জন্যে উৎসাহিত করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যুবতী মেয়েদেরকে দেহপসরিনী হওয়ার কাজে এগিয়ে দেয়া থেকে। এ সবই হচ্ছে মনে মগযে ও দৈহিক দিক দিয়ে সচ্চরিত্রের অধিকারী থাকার জন্যে রক্ষাকবচ। এসব উপায় অবলম্বন করার মাধ্যমে পশু প্রবণতা থেকে রক্ষা পেতে পারে, অর্থাৎ মানুষের মধ্যে আর একটি দিক পাশব প্রবৃত্তি ঘুমন্ত অবস্থায় সব সময়েই থাকে । একটু সুযোগ বা উস্কানি পেলেই সেটা জেগে উঠে। এই পশু-বৃত্তিকে দাবিয়ে রাখার জন্যে এবং সকল উঙ্কানির মোকাবেলা করার জন্যে প্রয়োজনীয় সকল সতকর্তা অবলম্বন করার শিক্ষা আলোচ্য অধ্যায়ে পাওয়া যায়। তিন. সকল নিয়ম শৃংখলার মধ্যে পারস্পরিক সম্বন্ধ স্থাপন করা হয়েছে, অতপর এ সবকে আল্লাহর নূরের সাথে সম্পর্কিত বলে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে, যে ঘরে এসব নিয়ম শৃংখলা বর্তমান আছে সে ঘর আল্লাহর ঘর হিসাবেই আল্লাহর কাছে গৃহীত হবে। অপরদিকে যারা কুফরী করবে, মানবে না আল্লাহর দেয়া নিয়ম শৃংখলা তাদের সৎকাজগুলো মিথ্যা মায়া-মরীচিকার মতো চাকচিক্যময় হবে, অথবা সেগুলো এমন অন্ধকারাচ্ছন্ন, যেন মনে হয় অন্ধকারের স্তরগুলো একের পর আর একটি পরতে পরতে সাজানো । এরপর, দেখানো হয়েছে কিভাবে দিগস্তব্যাপী ছড়ানো রয়েছে আল্লাহর নূর । সকল সৃষ্টির মধ্যে আনুগত্য পাওয়া যায়, সব কিছুকে আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী চলতে দেখা যায়, আসলে এ সব কিছুই হচ্ছে আল্লাহর নূরের বহিপ্রকাশ । সে সুদূর নীল আকাশে মৃদুমন্দ গতিতে মেঘমালার সনম্তরণ, রাত্রি দিনের আনাগোনা এবং সকল জীবজস্তু পানি থেকে পয়দা হওয়ার বাস্তবতা, তারপর একই পানি থেকে পয়দা হওয়া সত্তেও বিভিন্নরূপ ও কর্মক্ষমতার অধিকারী হওয়া, বিভিন্ন পেশায় বিভক্ত হওয়া, বিভিন্ন শ্রেণীতে ও দলে নিয়োজিত '[_ ২৪ সরা আন নুর (৮১১) পারা ১৮ মনখিল ৪ শিলাল ১৪তম ১১ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।