A TH Ao LAU Ar Le DLS US ya JUGS Y TA UE Dt ee tos we PAs Azz AAs A A AP 72TU = lots xl —DUiec Sol UaYSts ১১৭. অতএব, যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার (জন্যে) কোনো রকম সনদ নেই, (সে যেন জেনে রাখে), তার হিসাব তার মালিকের কাছে (যথার্থই মজুদ) আছে; সেদিন তারা কোনো অবস্থায়ই সফলকাম হবে না যারা তাকে অস্বীকার করেছে। ১১৮. (হে নবী,) তুমি বলো, হে আমার মালিক, তুমি (আমায়) ক্ষমা করো, কেননা তুমি হচ্ছো দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট । তাফসীর ছায়াত ৯৯-১৯১৮ আলোচ্য সূরার শেষ পর্বে মোশরেকদের চরম পরিণতির বর্ণনা দেয়া হয়েছে। এই পরিণতি কেয়ামতের একটা দৃশ্যের আকারে উত্থাপন করা হচ্ছে। প্রথমেই আসছে মুমুর্যু অবস্থার দৃশ্য । এটা পার্থিব জীবনের শেষ দৃশ্য । এরপর সর্বশেষ দৃশ্য আসবে শিংগা ফুৎকারের পর । সূরার সমাপ্তিতে একক উপাস্য ও একক মাবুদের বিষয়টি প্রতিষ্ঠিত করা হয়েছে, যারা আল্লাহ্ তায়ালা ব্যতীত অন্য কোনো উপাস্যকে ডাকে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদের অশুভ পরিণতি সম্পর্কে ভয় দেখানো হয়েছে। সাথে সাথে রসূলকে নিজ.প্রভু ও মালিকের নিকট দয়া ও ক্ষমা প্রার্থনার নির্দেশ দেয়া হয়েছে। কারণ, আল্লাহ তায়ালাই হচ্ছেন সর্বোত্তম দয়ালু । কভাওব্বার দরকজ্তা যশ্খন বন্ধ হয়ে যাবে... ‘যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, ‘হে আমার পালনকর্তা আমাকে পুনরায় (দুনিয়াতে) প্রেরণ করো যাতে আমি সৎ কাজ করতে পারি, যা আমি করিনি ৷’ এটা হচ্ছে মুমুর্যুকালীন অবস্থার চিত্র, মৃত্যুর মুখোমুখি হওয়ার মুহূর্তে তাওবার ঘোষণার দৃশ্য, জীবন ফিরিয়ে দেয়ার কাকুতির দৃশ্য, যাতে অতীতের ক্রুটি বিচ্যুতির সংশোধন করা যায় এবং ছেড়ে আসা ছেলে সন্তান ও ধন সম্পদের খেয়াল রাখতে পারে।....... জীবনের এই চরম মুহূর্তের দৃশ্যটি যেন চাক্ষুষ ও দৃশ্যমান সে ভাবেই উপস্থাপন করা হয়েছে। শেষ মুহূর্তের এই আরযি, এই আকুতির জবাব জনসমক্ষে ঘোষণা দিয়ে এই ভাষায় জানিয়ে দেয়া হচ্ছে, ‘অবশ্যই না, এ তো তার একটি কথার কথা ৷’ অর্থাৎ এ জাতীয় কথার কোনো অর্থ নেই, কোনো মর্ম নেই যারা এ ধরনের কথা বলে তাদের প্রতি তেমন কোনো গুরুত্ব দেয়া হয় না, ভ্রুক্ষেপ করা হয় না । ভয়ঙ্কর ও সংকটময় মুহূর্তে এ জাতীয় কথা মানুষের মুখ দিয়ে বের হয়ে থাকে। এর পেছনে কোনো সদিচ্ছা থাকে না, কোনো আন্তরিকতা থাকে না। এগুলো নিছক কথার কথা । এরই সাথে মুমুর্যুকালীন অবস্থার দৃশ্যের সমাপ্তি ঘটে ৷ মৃত্যুর মাধ্যমে গোটা পৃথিবী থেকে সকল সম্পর্ক ছিন্ন হয়ে পড়ে, সকল দ্বার রুদ্ধ হয়ে পড়ে এবং সামনে পর্দা নেমে আসে৷ এরপর ঘোষণা করা হয়, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।