EEE TOU EEEEE নলwyে ILA Dp a | weal ue db ) © UI 20 DADor AL w DA a Sif, © cbs wy us SY 351 a) Us, © we ৯৪. (তাহলে) হে আমার মালিক, তুমি আমাকে যালেম সম্পুদায়ের মধ্যে শামিল (করে এ আযাব প্রত্যক্ষ) করায়ো না। ৯৫. (হে নবী,) আমি তাদের কাছে যে (আযাবের) ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম ৷ ৯৬. (হে নবী, তারা তোমার সাথে) কোনো খারাপ ব্যবহার করলে তুমি এমন পদ্থায় তা দূর করার চেষ্টা করো, যা হবে নিতান্ত উত্তম (পন্থা; আমি তো ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে । ৯৭. (হে নবী) তুমি (বরং) বলো, .-হে আমার মালিক, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার পানাহ চাই । ৯৮. (আরো বলো, হে আমার মালিক,) আমি এ থেকেও তোমার পানাহ চাই যে, শয়তান আমার (ধারে) কাছে ঘেঁষবে । তাহ্চসীর আয়াত ৫৩-৯৮ এ অংশটা সূরার তৃতীয় পাঠ বা তৃতীয় অধ্যায় । পূর্ববর্তী নবীদের অনুসারীদের পরের যে মানব সমাজকে শেষ নবী এসে পেয়েছেন, তাদের চিত্র এ অংশে ফুটিয়ে তোলা হয়েছে। এতে দেখানো হয়েছে যে, যে অভিন্ন মতাদর্শ নিয়ে নবীরা এসেছিলেন, সে বিষয়ে তারা বিরোধ ও বিতর্কে লিপ্ত ছিলো। এ অংশে এটাও দেখানো হয়েছে যে, এই প্রজন্যের মানব গোষ্ঠী নবীদের প্রচারিত আদর্শ তথা ইসলাম সম্পর্কে উদাসীন এবং তাদের সে উদাসীনতার পরিণতি সম্পর্কে তারা অচেতন ছিলো । অথচ যারা ঈমান এনেছিলো, তারা আল্লাহর এবাদাত করতো ও সৎকাজ করতো । আর এই এবাদাত ও সৎকাজ সত্তেও তারা তাদের পরিণতি সম্পর্কে শংকিত এবং আপন মনিবের কাছে ফিরে যাওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকতো । এভাবে একদিকে মোমেনের অন্তরের সতর্কতা ও সচেতনতাকে এবং অপরদিকে কাফেরের মনের অসতর্কতা ও অচৈতন্যকে পাশাপাশি তুলে ধরা হয়েছে। অতপর এই অবস্থাগুলো নিয়ে বারবার পর্যালোচনা করা হয়েছে। কখনো তাদের, চিন্তাধারা ও সন্দেহ সংশয়কে ঘোরতর নিন্দা সমালোচনার মাধ্যমে এবং কখনো মানব মনের অভ্যন্তরে ও প্রকৃতির বিশাল প্রান্তরে বিরাজমান নিদর্শনাবলীকে সাক্ষ্য প্রমাণ হিসেবে তুলে ধরার মাধ্যমে অপনোদনের চেষ্টা করা হয়েছে। এই বিস্তারিত আলোচনার পর জনগণকে তাদের অবধারিত পরিণতির হাতে সমর্পণ করা হয়েছে এবং রসূল (স.)-কে সম্বোধন করে বলা হয়েছে যে, তিনি যেন তার কাজ চালিয়ে যান, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।