যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তায়ালা তাকে সত্য দিয়ে সাহায্য করেন, যা বাতিলের ওপর বিজয়ী হয়ে থাকে । সুতরাং তাদের বিতর্ক আল্লাহর অকাট্য যুক্তির কাছে টিকতেই পারে না । আল্লাহর কাছ থেকে আগত সত্য তাদের বাতিলের সাথে সহাবস্থান করতেই পারে না, বরং তাকে খন্ডন করার জন্যেই সে এসে থাকে। অতপর এ অধ্যায়টা শেষ হচ্ছে কেয়ামতের দিন কাফেরদেরকে উপুড় করে জাহান্নামের দিকে পাঠানোর দৃশ্য বর্ণনার মধ্য দিয়ে । এটা হবে তাদের পক্ষ থেকে সত্যকে প্রত্যাখ্যান ও তাদের নিষ্ফল বিতর্কে উল্টো যুক্তি পেশ করার শাস্তি, ‘যাদেরকে উপুড় করে জাহারামের দিকে পাঠানো হঁবে, তারা হলো নিকৃষ্টতম স্থানের অধিবাসী এবং সবচেয়ে বিপথগামী ।৷' উপুড় করে জাহান্নামে পাঠানোটা আসলে তাদের সত্যকে উপেক্ষা করা ও অহংকার করার ঠিক বিপরীত অপমান ও তাচ্ছিল্যজনক শাস্তি । এ দৃশ্যটা রসূল (স.)-এর সামনে তুলে ধরার | উদ্দেশ্য তার সাথে তাদের অসদাচরণের জন্যে তাকে সাস্তবূনা দান। একই সাথে এ দৃশ্য |. কাফ়েরদেরকেও দেখিয়ে তাদেরকে হুশিয়ার করা হচ্ছে যে, তাদের জন্যে ভয়াবহ শাস্তি অপেক্ষমান । এ দৃশ্যটা তুলে ধরাই তাদের গর্ব ও অহংকারকে ধুলোয় মিশিয়ে দেয়ার জন্যে যথেষ্ট । হুশিয়ারী কাফেরদেরকে প্রচন্ডভাবে আতংকিত করতো । কিন্তু তারা তৎক্ষণাত নিজেদেরকে সামনে নিতো এবং তাদের জিদ ও হঠকারিতা অব্যাহত রাখতো । উসন্লাম প্রত্যাৰ্য্যানক্াাক্সী ধ্বংসপ্রাপ্ত জ্ঞাতি এরপর তাদেরকে অতীতের সত্য প্রত্যাখ্যানকারীদের ধ্বংসযজ্ঞের কাহিনী শুনানো হচ্ছে, ‘আমি মুসা (আ.)-কে কেতাৰ দিয়েছিলাম. ’ (আয়াত ৩৫-৪০) এখানে সংক্ষেপে অতীতের কাফেরদের শোচনীয় পরিণতির কিছু দৃষ্টান্ত তুলে ধরা হচ্ছে। যেমন একদিকে মূসা (আ.)-কে. কেতাব দান এবং তার ভাই হারুনকে তার সহযোগী ও উপদেষ্টা নিয়োগ, অতপর উভয়কে ‘আল্লাহর নিদর্শনাবলী প্রত্যাখ্যানকারী একটা জাতিকে প্রতিহত করার আদেশ প্রদানের দৃষ্টান্ত । কারণ ফেরাউন ও তার অনুসারীরা আল্লাহর নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করে আসছিলো । তারা মূসা ও হারুনকে তাদের কাছে প্রেরণের আগে থেকেই এটা করে আসছিলো । আল্লাহর নিদর্শনাবলী সদাসর্বদা বিদ্যমান । যারা এই সব নিদর্শন সম্পর্কে উদাসীন থাকে, তাদেরকে স্মরণ ও সচেতন করার জন্যেই নবী ও রসূলরা আবির্ভূত হন। আয়াতের শেষাংশে তাদের শোচনীয় পরিণাম অত্যন্ত সংক্ষেপে ও জোরদার ভাষায় তুলে ধরা হয়েছে। i ‘ফলে তাদেরকে সর্বতোভাবে ধ্বংস করে দিয়েছিলাম ৷” অপরদিকে উল্লেখ করা হয়েছে নূহের জাতির দৃষ্টান্ত ৷ তারা যখন নবীদেরকে প্রত্যাখ্যান করলো, তখন আমি তাদেরকে ডুবিয়ে দিলাম ৷' তারা শুধু নূহকেই প্রত্যাখ্যান করেছিলো । কিন্তু নূহ (আ.) যেহেতু সেই একুই আকীদা বিশ্বাস নিয়ে এসেছিলেন, যা অন্যান্য নবীরা এনেছেন তাই তাকে প্রত্যাখ্যান সকল নবী ও রসূলকে প্রত্যাখ্যানের শামিল বলে গণ্য করা হয়েছে। ‘আর তাদেরকে সমগ্র মানব জাতির জন্যে নিদর্শন বানিয়েছি ৷' বস্তুত সেই ভয়াবহ বন্যার কথা মানব জাতি চিরকাল মনে রাখবে । আর প্রত্যেক সচেতন ও চিন্তাশীল মানুষ তা থেকে শিক্ষা গহণ করবে। ‘আর আমি অত্যাচারীদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি ।' আসলে এ শাস্তি উপস্থিতই ছিলো, প্রস্তুত করার মুখাপেক্ষী ছিলো না । ‘অত্যাচারীদের জন্যে শাস্তি প্রস্তুত করে রেখেছি ।' এই '‘অত্যাচারীদের' শব্দটা স্পষ্টতই জানিয়ে দিচ্ছে তাদের শাস্তির www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।