ETT lat HH eS EUR CTT eC RRR অবধারিত হয়ে গেছে তা কিছুতেই তোমরা ফেরাতে পারবে না এবং কারো কাছ থেকে কোনো প্রকার সাহায্যও তোমরা আজ লাভ করতে পারবে না । আমরা হাশরের দিনে আখেরাতের সেই চিরস্তন যিন্দেগীর দৃশ্যটি কল্পনার চোখে দেখতে পাচ্ছি। আমরা নিজেরাই যেন সেই ময়দানে হাযির । ঠিক এমনই এক মুহূর্তে মিথ্যাবাদী ও সত্যকে প্রত্যাখ্যানকারী গোষ্ঠীকে অকস্মাৎ লক্ষ্য করে আল্লাহর বাণী উচ্চারিত হচ্ছে, কারণ এখমো তারা পৃথিবীর বুকে আছে (এবং সংশোধনের এখনও কিছু সময় বাকি আছে), . ‘আর তোমাদের মধ্যে যে যুলুম করবে (সীমার বাইরে কাজ ও আচরণ করবে), আমি তাকে মহা শাস্তির স্বাদ গ্রহণ করাবো ৷' এ হয়: কোরআনের অয়লরী বর্বনাভংরি। অই ব্াওণর কল্যাণ কোরজন এতো হৃদয়্খাহী হয় এবং মন মগয কোরআনকে গ্রহণ করার যোগ্যতা অর্জন করে। সেই সাথে উল্লেখিত ভয়াবহ দৃশ্য দ্বারাও তা প্রভাবিত হয়। অবশেষে রসূল (স.)-কে মিথ্যুক সাব্যস্ত করা, তার বিরুদ্ধে অপবাদ রটানো, তাকে ব্যংগ | বিদ্বূপ করা, তিনি ফেরেশতা না হয়ে মানুষ হয়ে কেন এলেন এবং কেন তিনি পানাহার করেন ও বাজারে যান ইত্যাকার প্রশ্ববাণে জর্জরিত করার শেষ ফল সবাই প্রত্যক্ষ । তিনি নিজেও তা প্রত্যক্ষ করলৈন, তার শক্রুরাও করলো ৷ এরপর ফোরআন তাকে সান্তনা দিয়ে ও সমবেদনা জানিয়ে বলছে যে, তুমি কোনো নতুন রসূল নও। ইতিপূর্বে যতো নবী ও রসূল এসেছেন, তারা সবাই তোমার "| মতোই পানাহারও করতো, হাট বাজারেও যেতো । ‘আমি তোমার পূর্বে যতো রসূলই পাঠিয়েছি । তারা সবাই পানাহারও করতো এবং হাট বাজারেও যেতো ৷ আমি তোমাদের একজনকে অপরজনের জন্যে পরীক্ষাস্বরূপ বানিয়েছি । তোমরা কি ধৈর্যধারণ করবে? তোমার প্রতিপালক সব কিছুই দেখতে পান ৷' অর্থাৎ তোমার এসব কার্যকলাপে যদি আপত্তি তোলা হয়ে থাকে তবে সেটা ব্যক্তিগতভাবে শুধু তোমার বিরুদ্ধে নয়, বরং আন্পাহর একটা শাশ্বত রীতির বিরুদ্ধে তোলা হয়েছে। সেই রীতিটার উদ্দেশ্য হলো, ‘আমি তোমাদের একজনকে অপরজনের জন্যে পরীক্ষাস্বরূপ বানিয়েছি ।' ফলে যে ব্যক্তি. আল্লাহর মহৎ ও নিগুঢ় উদ্দেশ্য এবং তার কার্যকলাপের যৌক্তিকতা বুঝতে পারে না, সে আপত্তি তুলবেই। এই আপত্তিতে ধৈর্য হারালে চলবে না । যারা আল্লাহর ওপর ভরসা রাখে, তার কোনো কাজই অযৌক্তিক নয় বলে বিশ্বাস করে এবং তার সাহায্য একদিন আসবেই বলে আস্থা রাখে, তাদের ধৈর্যধারণ করে যেতে হবে, আর দাওয়াতের কাজ মানবীয় পদ্ধতি অনুসারে এবং মানবীয় উপায়-উপকরণের সাহায্যে চালিয়ে যেতে হবে! এই কঠিন পরীক্ষায় তাদেরকে দৃঢ়তা ও অটুট মনোবল প্রদর্শন করতে হবে। ‘তোমরা কি ধৈর্যধারণ করবে । তোমার প্রভু সব কিছু দেখতে পান ৷' অর্থাৎ মানুষের মনমানসিকতা, মেযাজ স্বভাব ও পরিণতি সবই জানেন । ‘তোমার প্রভু' এই সম্বন্ধ পদটা দ্বারা বিশেষভাবে রসূলের প্রতি আল্লাহর মমত্ব ও সহানুভূতি প্রকাশ করা হয়েছে। যিলাল ১৪তম ২৬ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।