যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

জানেন সে মিথ্যা সম্পর্কে যা ওরা নিজেদের মন থেকে তৈরী করে বলছে এবং জানেন তাদের সকল চক্রান্ত সম্পর্কে । তিনি মাফ করনেওয়ালা-তিনিই মেহেরবাণ! তাই এরশাদ হচ্ছে, ‘তিনিই মাফ করনেওয়ালা মেহেরবান ৷” মানুষক্কে রসূন্স করে পাঠানোর রহস্য রসূলুল্লাহ (স.) সম্পর্কে ওরা যা কিছু মনগড়া মিথ্যা ও বানাওটি কথা বলছে, তার মানুষ হওয়া সম্পর্কেও যে সব জাহেলী কথাবার্তা বলছে এবং তার রেসালাত সম্পর্কে তারা যেসব মিথ্যা আরোপ করছে সেসব কিছু রদ করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামীন তাদের কথাগুলোর উদ্ধৃতি পেশ করছেন। ‘ওরা বললো, এ আবার কেমন রসূল! খানা-দানা খায়, বাজার-ঘাটে বেড়ায় ...... | আল্লাহ তায়ালা রসূলই যদি বানাতে চেয়েছিলেন তো এমন এতিম অনাথ ব্যক্তিকে কেন বানাবেন? তিনি কি রসূল বানানোর জন্যে আর মানুষ পাননি? তিনি চাইলে তো তোমাকে, যে অবস্থায় তুমি আছো, এর থেকে ভালো অবস্থা দান করতে পারতেন, দিতে পারতেন এমন জার্নাত, যার নীচু দিয়ে ছোট ছোট নদী প্রবাহিত হয়, আর তোমার জন্যে বড়ো বড়ো বালাখানা বানিয়ে দিতেন। অর্থাৎ, কি হলো এ রসূলের, খানা-দানা খায়, বাজার ঘাটে চলে.ফিরে বেড়ায়? তার কি এমন কেউ নেই যে তার মানবীয় প্রয়োজনগুলো মেটাতে পারে? এই হচ্ছে সেই প্রশ্ন যা সকল যামানার মানুষ নিজ নিজ এলাকার রসূলদেরকে জিজ্ঞাসা করেছে। অমুকের বেটা অমুক যাকে তারা চেনে, সে আবার রসূল হয় কেমন করে? যে লোক তদের জীবনের সাথে বেশ জড়িত, যে তাদেরই মতো খায় দায় এবং তাদেরই মতো জীবন যাপন করে .....সে কেমন করে আল্লাহর পদ্ষ থেকে এমন রসূল নিযুক্ত হবে যার কাছে ওহী নাযিল হয়? কেমন করে এজগতের বাইরের আর এক জগতের সাথে তার সম্পর্ক স্থাপিত হবে? অথচ তাকে তারা তাদেরই মতো একজন রক্ত মাংসের মানুষ বলে জানে! তাদের কাছে ওহী না আসলে, ওর কাছে ওহী আসে কেমন করে, যে জগত থেকে ওহী আসছে বলে সে দাবী করে, সে জগত সম্পর্কে তারা তো কেউ কোনো খবর রাখে না, তাদের থেকে বৈশিষ্ট্যমন্ডিত এমন কিছু তো সে নয়! এহেন বিভিন্ন প্রশ্ন সকল যামানার মানুষই রসূলদের সম্পর্কে বরাবর করেছে! এমনই সব আজব আজব ও অস্বাভাবিক প্রশ্ন সকল যামানার রসূলদের প্রতি করা হয়েছে, তাদের কাছে স্বভাবতই আর একটা কথাও গ্রহণযোগ্য মনে হয়নি..... হা আল্লাহ তায়ালা এই মাটির মানুষের মধ্যেই তো এক সময় রূহ ফুঁকে দিয়েছিলেন! মাটির ধড়ে সর্বশক্তিমান আল্লাহর প্রেরিত রূহ প্রবেশ করাতেই তো এই জড় পদার্থ এমন সচল ও জ্ঞানী-গুণী হয়ে গিয়েছিলো এবং পৃথিবীর বুকে আল্লাহর খলীফা নিযুক্ত হয়েছিলো! এই মানুষ, সে হতে পারে খুবই অল্প জ্ঞানের অধিকারী, সীমিত অভিজ্ঞতা সম্পন্ন, দুর্বল উপায় উপকরণের মালিক- এমতাবস্থায় আল্লাহ তায়ালা হেদায়াতের আলো থেকে ৰঞ্চিত মানুষ হিসেবে ছেড়ে দেননি, যা তাকে পৃথিবীর ঘনান্ধকারের মধ্যে তাকে পথ দেখাতে পারে! অবশ্যই আল্লাহ সোবহানাহু তায়ালা তাকে তার মহান সত্ত্বার সাথে মিলিত হওয়ার এবং সম্পর্কিত হওয়ার যোগ্যতা দান করেছেন, আর সে যোগ্যতা এসেছে তার মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে এক অকল্পনীয় শক্তি সম্পন্ন রহের আগমনে ৷ যা তাকে অন্যান্য সকল প্রাণী থেকে বৈশিষ্ট্যমন্ডিত ও পৃথক করেছে। সুতরাং তাদের মধ্যে কাউকে যদি তিনি তার রসূলরূপে বাছাই করে নিয়ে থাকেন তাতে আশ্চর্য হওয়ার কী আছে! সে তো সে শক্তি সম্পন্ন রূহের অধিকারী । যখনই তিনি চেয়েছেন, তখনই তাদের মধ্যে কাউকে তিনি তীর ওহীর www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।