যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আসলে এটা হচ্ছে নিছক হিংসার কারণেই মুখ ফিরিয়ে নেয়া । এসব কিছুর পেছনে কারণ এটা নয়, যে তারা বুঝে না, তারা সব কিছুই বুঝে তবুও নিজেদের প্রাধান্যকে টিকিয়ে রাখার জন্যে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপর রসূল থেকে মুখ ফিরিয়ে নেয়া এবং রসূলের ওপর নানাপ্রকার দোষারোপ করা কি অধিক বিচিত্র কিছু হতে পারে! ওরা আল্লাহ তায়ালা সম্পর্কে যেসব কঠিন কথা বলে তা আরো মারাত্মক, আরো কঠিন । রসূলের ওপর দোষারোপ করা থেকেও আল্লাহ তায়ালা সম্পর্কে অসম্মানজনক উক্তি আরো বনু বহু গুণে কঠিন অপরাধ । ছিঃ, আল্লাহ তায়ালা সম্পর্কে নানা প্রকার ভুল কথা বলার দরুণ কী জঘন্য অপরাধে লিপ্ত রয়েছে ওরা অথচ একবারও তারা ভাবে না যে তিনিই তো তাদের এবং অন্যান্য সবারও সব কিছুর সৃষ্টিকর্তা, তিনিই সব কিছুর পরিচালক ও সবার পরিণতি নির্ধারণকারী । এর থেকে মানুবেধী নিকৃষ্ট কাজ আর কি হতে পারে যে তারা আল্লাহর ক্ষমতাকে অন্যের হাতে তুলে দিতে চায়, অধিকার অন্যকে দিয়ে দেয়, আল্লাহর সাথে শেরেক করে। রসূলুল্লাহ (স.)-কে একবার | জিজ্ঞাসা করা হয়েছিলো, কোন গুনাহ সব থেকে বড়ো? তিনি বলেছিলেন, ‘তীর সাথে অন্য কাউকে শরীক মনে করা, অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন ।(0১) আন্ল কোরআন ও যোহাশ্মদ সম্পর্ককে মিথ্যাচার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীনের মহান মর্যাদা সম্পর্কে এই দীর্ঘ আলোচনা পর আমাদের প্রাণ প্রিয় নবী মোহাম্মাদুর রসুলুল্লাহ (স.)-এর স্থান সারা বিশ্বের মধ্যে কত মহীয়ান সে বিষয়ে আমরা কিছু আলোচনা করতে চাই, বলিষ্ঠ কন্ঠে আমরা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই যে, যেসব নির্বোধ বেওকুফ তার সততা সত্যবাদিতা, জ্ঞান প্রজ্ঞা ও অন্যান্য সকল গুণাবলীর ওপর কটাক্ষপাত করার দুঃসাহস করেছে তারা সবাই কালের গহীন গহবরে চিরদিনের মতো ডুবে গেছে এবং ভবিষ্যতেও যারা তার প্রতি কোনো তির্যক ইংগিত করবে তারাও একইভাবে মহাকালের অতলান্ত সাগরে ডুবে যাবে। তাই সে নির্বোধদের কথার উদ্ধৃতি দিতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘কাফেররা বললো, নিশ্চয়ই এটা এক মনগড়া মিথ্যা কথা পাঠিয়েছেন সেই মহান সত্ত্বা যিনি আকাশমড্ডলী ও পৃথিবীর সকল গোপন তথ্য জানেন। নিশ্চয়ই তিনি মাফ করনেওয়ালা মেহেরবান ৷’ (আয়াত ৪-৬) কোরায়শদের মধ্যে যারা কাফের ছিলো তাদের বক্তব্যের মধ্যে সব থেকে কঠিন যে মিথ্যাটা তা ছিলো ওপরে বর্ণিত তাদের এই কথাটি, অথচ তারা গভীরভাবে এটা বিশ্বাস করতো যে তাদের একথাটা এক নির্জলা মিথ্যা, যার কোনোই ভিত্তি নেই, এতদসত্তেও কেমন করে তাদের সেসব মুরুব্বীদের সামনে সে বেওকুফদের কথার অসারতা বুঝে আসলো না, যারা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছে যে, মোহাম্মদ (স.)-এর ওপর যে বাণী নাযিল হয়েছে তা অবশ্যই কোনো মানুষের পক্ষে বানিয়ে আনা সম্ভব নয়- একথাটা তারা, এ মহাবানীর শব্দ শৈলী থেকে গভীরভাবে অনুভব করতো এবং তারা আল কোরআনের প্রবল আকর্ষণ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারছিলো না। তাছাড়া নবুওত লাভ করার পূর্বে মোহাম্মদ (স.) যে কতো বড়ো সত্যবাদী ছিলেন তা তারা জানতো এমনকি এভাবে নিজেদের মধ্যে বলাবলি করতো যে তিনি কখনো মিথ্যা কথা বলেন না এবং কখনো কোনো আমানতের খেয়ানত করেন না । সুতরাং এমন সত্যবাদী মানুষ আল্লাহ তায়ালা সম্পর্কে কেমন করে মিথ্যা বানিয়ে বানিয়ে বলবেন এবং আল্লাহর দিকে তিনি কেমন করে এমন কথার বরাত দেবেন যা বাস্তবে তিনি বললেননি । (১) এ হাদীসটি বোখারী থেকে সংগৃহীত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।