হিমাঞ্চলে অবস্থিত দেশগুলোতেও অতি অল্প সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণে মশার উপদ্রব পরিলক্ষিত হয়। আজকে এমনও অনেক শীত প্রধান দেশ দেখতে পাওয়া যায়, যেখানে মাছি টিকতে পারে না, কিন্তু সে সব জায়গায় অজস্র মশার উপদ্রব জীবনকে অতিষ্ঠ করে তুলছে। বলা যায় এসবের অকল্পনীয় প্রাদুর্ভাব জীবনের অস্তিত্কে যেন বিলীন করে দিতে চাইছে। এই কিছুদিন পূর্ব পর্যন্তও মশা-মাছির দ্বারা কলেরা, বসন্ত, প্লেগ ইত্যাদি মারাত্মক সংক্রামক ব্যাধিসমূহ যখন মহামারি আকারে ছড়িয়ে পড়তে শুরু করলো তখন এ সবের কোনো চিকিৎসা না থাকায় জনপদের পর জনপদ ধংস হয়ে যেতে লাগলো, কিন্তু আজ পর্যন্ত কিভাবে এবং কার ইচ্ছায় পৃথিবীতে মানব জাতি টিকে আছে তা চিন্তা করতে গেলেও দিশেহারা হয়ে যেতে হয়, মানুষের বুদ্ধি সেখানে খেই হারিয়ে ফেলে। যে পৃথিবীতে অগনিত কীট পতংগ আমরা দেখতে পাই, পরীক্ষা করে দেখা গেছে মানুষের মতো সেগুলোর কিন্তু দুটো ফুসফুসে নেই । এগুলো শ্বাসনালীর মাধ্যমে নিশ্বাস প্রশ্বাস ছাড়ে এবং এভাবেই এসব কীট পতংগ ছাড়ায় ও বৃদ্ধি পায়, কিন্তু এসব শ্বাসনালীর সম্প্রসারণ ও সংকোচন ক্রিয়া এতো দ্রুত বেগে চলতে থাকে যে, এর সাথে তাল মিলিয়ে এদের নিশ্বাস প্রশ্বাস হণ করা সম্ভব হয় না, আর সম্ভৰত এজন্যেই কোনো কীট পতংগ কয়েক ইঞ্চির বেশী দীর্ঘ হতে পারেনা এবং কোনো কীট বা পতংগের বাহু বা পাখনাগুলোও বেশী লম্বা হ্য় না। এটা আল্লাহ পাকেরই এক সুক্ষ্ম ব্যবস্থা, কীট পতংগের প্রজাতিকে তিনি এমনই এক গঠন প্রণালী দিয়েছেন যে তারা নির্দিষ্ট এক পরিমাণের বাইরে আর বড়ো হয় না। এটা শুধু কীট-পতংগের ব্যাপারই নয়, সকল প্রাণীর জন্যেই তিনি এক বিশেষ গঠন প্রণালী দিয়েছেন এবং সবার জন্যেই দিয়েছেন তাদের প্রত্যেকের পৃথক পৃথক নিয়ম, যার বাইরে কোনো গঠন গ্রহণ করার ক্ষমতা তাদের নেই এবং তাদের বৃদ্ধির যে সীমা তিনি নির্ধারণ করে দিয়েছেন তার থেকে বড়ো হওয়ার কোনো সাধ্য কারো নেই । এ সীমাবদ্ধতা ও প্রাকৃতিক নিয়ন্ত্রণ যদি না থাকতো তাহলে পৃথিবীর বুকে আজ সৃষ্টির কোনো অস্তিতৃই থাকতো না । মানুষ বোলতার ছবিটি কল্পনা নেত্রে একবার দেখুক ও চিন্তা করুক, যদি এটা আরো বড়ো হতে থাকতো তাহলে এক সময় এটা সিংহের আকৃতিতে পর্যন্ত পৌছে যেতো । এমনি করে মাকড়সা বাড়তে বাড়তে সে রকম অন্য কোনো প্রাণীর সমপর্যায়ে যেতে পারতো- যেমন করে বিড়াল বাড়তে বাড়তে বাঘের আকৃতি ধারণ করতো, কিন্তু আল্লাহ তায়ালা নিজেই এদেরকে বিশেষ এক সীমার মধ্যে রাখার ব্যবস্থা করেছেন। এসব ব্যাপারে আল্লাহ তায়ালা চান চিন্তাশীল ব্যক্তিরা তার ক্ষমতা ও শক্তি বুঝতে সক্ষম হোক, তারা আল্লাহ রববুল আলামীনের সীমাহীন ক্ষমতা বুঝার জন্যে এসব জিনিসের প্রতি খেয়াল করুক । জীব জন্তুর বাইরে প্রাকৃতিক জিনিসের এসব গঠন প্রক্রিয়ার মধ্যে দৃশ্যত যেসব পার্থক্য দেখা যায় এবং এসবের বাইরে সকল কিছুর মধ্যে আভ্যন্তরীণ মেযাজ ও রর্গচগত যেসব বিশ্বয়কর পার্থক্য রয়েছে সে বিষয়ে খুব কম জীব বিজ্ঞানীই এ পর্যন্ত মাথা ঘামাতে সক্ষম হয়েছেন। তারা প্রধানত জীব জগতের বাইরে উদ্ভিদ জগতের মধ্যেই তাদের পদচারণা সীমাবদ্ধ রেখেছেন। তীদের জ্ঞান গবেষণার প্রধান উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদ জগত কিভাবে অস্তিত্বে এলো এবং কিভাবে এর অস্তিত্ব টিকে থাকতে পারে সে বিষয়ে জ্ঞান গবেষ ণা জারি রাখা মানব বিজ্ঞানীদের কাছে এমনি করে দিনে দিনে সৃষ্টি রহস্যের অত্যাশ্চর্য অনেক জট খুলতে শুরু করেছে। আজ তারা অনেকেই বুঝতে পারছে যে আল্লাহ রব্বুল আলামীনের ইচ্ছা ও সিদ্ধান্ত সকল সৃষ্টির পেছনে নিশিদিন কাজ করে যাচ্ছে; তারা বুঝতে পারছে বিশ্ব-প্রকৃতির সব কিছুর মাঝে বয়ে যাচ্ছে, প্রচন্ড ও অপ্রতিরোধ্য এক মহাশক্তি, তিনিই সব কিছুর ব্যবস্থাপক ও পরিচালক, যার মহাশক্তিমান হাত অদৃশ্যভাবে সকল কিছুকে নিয়ন্ত্রণ করছে- এই প্রভাব বলয় থেকে দূরে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।