যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

অনুপাত যদি শতকরা দশ ভাগে নেমে আসে বা তার থেকেও যদি কমে যায় তাহলে তা এতো বেশী শীতল হয়ে যাবে যে সৃষ্টিকুলের সবাই প্রকৃতির মধ্যেই নিশেষে বিলীন হয়ে যাবে। উক্ত লেখক তার বইয়ের তৃতীয় অধ্যায়ে লিখছেন, কী চমৎকার এই বিশ্ব ব্যবস্থা, যার অধীনে সকল জীবজস্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এরা যতোই বড়ো হোক, যতোই ছোট হোক, যতোই হিংস্র যতোই অপ্ৰিয় হোক- সব কিছু সেই মহা শক্তিধর কর্তৃক পরিচালিত হচ্ছে, যার অধীনে সেই প্রস্তরযুগ থেকে নিয়ে সারাবিশ্বজগত চলছে, কিন্তু আফসোস যে মানুষকে বানানো হলো সৃষ্টির সেরা, যাকে ভূষিত করা হলো জ্ঞান-গরিমা ও স্বাধীনতা-রূপ নেয়ামত দ্বারা, যাকে খেলাফতের মহান মর্যাদা দান করা হলো, একমাত্র সেই মানুষ বৃক্ষ লতা-পাতা ও জীব জন্তুকে তাদের নিজ নিজ স্থান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়, এর মাধ্যমে প্রকৃতির ভারসাম্য তারা নষ্ট করে ফেলে আর এর ফলে তারা অত্যন্ত দ্রুতগতিতে আজ তার বিরূপ প্রতিক্রিয়া প্রত্যক্ষ করছে, জীব জন্তু, কীট পতংগ ও গাছ পালার ওপর নানা প্রকার বিপদ-আপদ নেমে আসছে ।' প্রকৃতির ভারসাম্য এভাবে নষ্ট করে দেয়াতে বাস্তবে মানুষ এর প্রতিক্রিয়ার শিকার হয়ে চলেছে। এ সব কিছুর সাথে মানুষের অস্তিত্ব অংগাংগিভাবে জড়িত বেশ কয়েক বছর থেকে অষ্টরেলিয়াতে ভারতীয় ডুমুর জাতীয় এক প্রকার গাছের চাষ করা হচ্ছে। এগুলো দ্বারা বেশ শক্ত বেড়া বানানো যায়, কিন্তু এগুলো আপনা থেকে এতো বেশী উৎপন্ন হতে শুরু করেছে যে অতি অল্প সময়ের মধ্যে প্রায় ইংল্যান্ডের মতো বিশাল এক প্রান্তর ব্যাপী এ গাছ ছেয়ে গেছে এবং এবং গোটা দেশের আবাদী জমির সমান জায়গা এরা দখল করে ফেলেছে, এর ফলে তাদের ফসলের প্রচুর ক্ষতি হতে শুরু করেছে, কিন্তু এ গাছের বৃদ্ধি অযত্ন অবহেলাতে এতো বেশী এগিয়ে চলেছে যে স্থানীয় অন্য কোনো গাছ এর সাথে কিছুতেই প্রতিযোগিতা করে পারছে না বা স্থানীয় জনগণ এর প্রসার থামাতেও সক্ষম হচ্ছে না। এর ফলে এর দ্রুত প্রসার গোটা দেশের ফসল উৎপাদনের বিরুদ্ধে এক কঠিন হুমকি হয়ে দাড়িয়েছে, কেননা অপ্রতিরোধ্য গতিতে এর প্রসার এগিয়ে চলেছে। ‘আবার দেখুন, কীটপতংগ-বিজ্ঞানীরা প্রচন্ড অনুসন্ধিৎসা নিয়ে দেশ বিদেশে ভ্রমণ করতে করতে এমন এক কীটের সন্ধান পেয়েছেন যারা উক্ত ভারতীয় ডুমুর বৃক্ষ বিশেষের ওপরে ছাড়া অন্য কোথাও বেঁচে থাকতে পারে না এবং সে গাছের পাতা ও ফল ছাড়া আর কিছুই তারা খায় না। অত্যন্ত দুতগতিতে এ পোকার প্রসার ঘটে এবং আজ সমগ্র অস্ট্রেলিয়ায় এর বৃদ্ধি রোধ করার মতো শক্তি কারো নেই । এ পোকা সমগ্র গাছের ওপর ছড়িয়ে পড়ে, আবার তারা গুটিয়ে এসে এক স্থানে একত্রিত হয়ে যায় এবং অল্প কিছু সংখ্যক ছাড়া বাকি সবাই অল্প ক্ষণেই মরে যায় । আসলে একটি প্রজন্মের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যেই আল্লাহ তায়ালা কিছু সংখ্যক পোকাকে বাচিয়ে রাখেন । আর তারই অদৃশ্য ব্যবস্থার মাধ্যমে সে ডুমুর জাতীয় গাছকে সীমাহীনভাবে বাড়তে থাকা থেকে রোধ করার জন্যে এ পোকা মাকড়ের প্রসার ব্যবস্থাকে চালু রাখা হয়েছে। “এভাবে প্রকৃতির সব কিছুর মধ্যে এমনভাবে ভারসাম্য রেখে দেয়া হয়েছে যার ফলে আল্লাহর দেয়া সব কিছু মানুষের জন্যে সদা-সর্বদা উপকারী বলে প্রমাণিত হয়েছে ।' ‘আবার চিন্তা করে দেখুন, অতীতে আমাদের বাপ-দাদারা ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে কি করুণভাবে মৃত্যুবরণ করতো, কিন্তু আজকে সেইভাবে ম্যলেরিয়া কেন ছড়াচ্ছে না? অথবা কেনই বা মানুষ প্রতিশেধক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে? এভাবে আরো বলা যায় যে মশা থেকে জনডিস (পাস্ভুরোগ) বিস্তার লাভ করে যা অর্ধ শতাব্দীর মধ্যে ইউরোপের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এমনকি আমেরিকার নিউইয়র্ক পর্যন্ত এ মারাত্মক ব্যাধি পৌছে যায়। এমনি করে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।