যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবার বর্তমানে বাতাস যে অবস্থায় আছে, তার থেকে যদি আরো বেশী নির্মল হয়ে যেতো এবং আজকে যেসব কোটি কোটি অগ্নুশিখা বাতাসের মধ্যেই জ্বলে শেষ হয়ে যাচ্ছে তার কোনো একটি যদি ভু-পৃষ্ঠায় আঘাত হানতো তাহলে পৃথিবীর অণু-পরমাণু সব কিছুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতো ৷ সবাই জানে, বৈজ্ঞানিকদের জ্ঞান গবেষণায় ধরা পড়েছে যে, আলো প্রতি সেকেডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে ছুটে চলে তার মধ্যে অগ্নিশিখাসমূহের মধ্যে দাহ্য সকল বস্তুকে জ্বালিয়ে দেয়ার মতো শক্তি নিহিত রয়েছে। এতো তীব্র গতিতে আঘাত হানা তো দূরের কথা, যদি বন্দুকের গুলির তীব্রতা নিয়েও কোনো কিছু পৃথিবীর বুকে আঘাত হানতো তাহলেও. পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যেতো এবং মানব জাতির পরিণতি এতো ভয়াবহ হতো যা কেউ. কোনোদিন কল্পনাও করতে পারে না। সব থেকে দুর্বল ও কম গতিসম্পন্ন উন্ধা পিন্ডটিও যদি মানুষকে আঘাত হানে তাহলে তার গতিও বন্দুকের গুলির গতি থেকে নব্বই গুণ বেশী হবে এবং এই উল্কা পিন্ড বায়ূমন্ডলের মধ্য দিয়ে অতিক্রম করার কারণে যে তাপ উৎপন্ন হবে, শুধু সেই তাপেই সব কিছু ভেংগে চুরমার হয়ে যাবে! কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলেও একথা সত্য যে আল্লাহ রব্বুল আলামীন সুনির্দিষ্ট সময় পর্যন্ত সৃষ্টি জগতকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে সৃষ্টির সকল কিছুর মধ্যে এক অদেখা সম্পর্ক স্থাপন করেছেন যেন তারা সবাই মিলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গোটা সৃষ্টিকে অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিতে পারে। ‘আলোক রশ্মিগুলো যখন বায়ুমন্ডলের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তরল বায়ুকে বা বায়বীয় পদার্থসমূহকে এক নির্দিষ্ট পরিমাণে ঘনীভূত করতে করতে এগিয়ে যায়। এই ঘর্ষণজনিত ক্রিয়াকে বলা যায় রাসায়নিক ক্রিয়া । চাষ বাস করে গাছ গাছালি উৎপাদন করার জন্যে এই রাসায়নিক প্রভাব বা রাসায়নিক সারের বড়ো প্রয়োজন! এই রসায়নক্রিয়াই পোকা মাকড় ও বিভিন্ন রোগব্যাধির জীবানু ধ্বংস করতে সহায়তা করে এবং একে মানুষের জন্যে ধ্বংসাত্মক বানানোর পরিবর্তে বৃক্ষগুলা লতাসমূহকে ভিটামিনসমৃদ্ধ ও শক্তিশালী বানায়। তবে এগুলোকে যদি কেউ প্রয়োজন থেকে বেশী সময় ধরে ব্যবহার করে, তা স্বতন্ত্র কথা, তখন অবশ্যই সেখানে কিছু ক্ষতি হবে। বাস্তবে দেখা যাচ্ছে সারা বছর ধরে পৃথিবীর অভ্যন্তর থেকে গ্যাস বেরিয়ে চলেছে, যার বেশীর ভাগই বিষাক্ত, তা সত্তেও জীব জদত্তু মানুষের সেবন ও জীবন ধারণের জন্যে প্রয়োজনীয় নির্মল বায়ু বর্তমান রয়েছে এবং বাতাস ও বিষাক্ত গ্যাসের সহ অবস্থানের মধ্যে যে ভারসাম্য রয়েছে তা নষ্ট হয়ে যাচ্ছে না। এ বিষয়ে এ পর্যন্ত মানুষের জ্ঞান গবেষণায় যে সত্যটা ধরা পড়েছে, তা হচ্ছে প্রাণী জগতের অস্তিত্বকে টিকেয়ে রাখার জন্যে প্রধান ভূমিকা পালন করে পৃথিবীর তিন চতুর্থাংশ ব্যাপী জুড়ে থাকা পানির বিশাল মজুদ অর্থাৎ সাগর মহাসাগর, নদী নালা খাল বিল পুকুর ইত্যাদির অস্তিত্ব । এই পানির সরবরাহ থেকেই আসে জীবন ও জীবনের প্রয়োজনে খাদ্যসম্তার । ভারসাম্যপূর্ণ আবহাওয়া, গাছ পালা ফসল ও ফল ফলাদিও এ থেকে আসে । সর্বশেষে উল্লেখযোগ্য হচ্ছে স্বয়ং মানুষ নিজে । পৃথিবীর বুকে এতো প্রতিকূলতার মধ্যেও এসব কিছু আছে এবং তার ক্রমোন্ৃতি চলছেই ৷ অন্য এক অধ্যায়ে একই লেখক বলেন, ‘বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ সাধারণভাবে শতকরা একুশভাগ । এ অনুপাতের পরিবর্তন হয়ে যদি বাতাসে শতকরা পঞ্চাশ বা তার থেকে আরো কিছু বেশী অক্সিজেন এসে যায় তাহলে পৃথিবীতে দাহ্য যতো বস্তু আছে তা সবই আগুনের অংগারে পরিণত হয়ে যাবে এবং এতো প্রচন্ড বেগে তা জ্বলে উঠবে যে, তার একটি স্কুলিংগের ঝলকানো আলো কোনো গাছে পড়লে যে অংগার সৃষ্টি হবে তা সন্নিহিত গোটা বনভূমিকে বিস্ফোরিত করে দেবে। আর বাতাসে অক্সিজেনের _ বিলাল ১৪তম ২৪ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।