বিরোধিতা, কষ্ট, অপমান অবমাননা উপহাস বিদ্ধূপ যাই আসুক না কেন তাতে যেন তিনি দমে না :| যান এবং তার দায়িত্ব পালনে কোনো সময়ে যেন তিনি বিরত না হন, বরং অবিরাম গতিতে তার মিশনকে এগিয়ে নেয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা জারি রাখেন। এর প্রতিক্রিয়ার কোনো পরওয়া না করে, একমাত্র আল্লাহর ওপর ভরসা করেই যেন তিনি তার দায়িত্ব পালনে অগ্রসর হতে থাকেন। একবার যে কদম সামনে বেড়েছে তা যেন আর কখনো পিছিয়ে না যায়। দেখুন, কী বলিষ্ঠ ‘ভরসা করো সেই চিরঞ্জীব সত্বার ওপর, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না এবং তার প্রশংসা ও কৃতিত্ব বর্ণনার সাথে সাথে ঘোষণা করো যে তিনি সকল প্রকার দোষ-ক্রটি ও দুর্বলতার উর্ধে, এভাবে সূরাটির বর্ণনা এগিয়ে চলেছে। এ বর্ণনা ধারাতে কোনো সময়ে দেখা যাচ্ছে রসূল (স.)-এর প্রতি তার মহব্বত ও স্েহের ঝর্ণাধারা বিগলিত. ধারায় ঝরছে, কখনো তাকে আনন্দ দান করা হচ্ছে, কখনো তার প্রতি দয়া সহানুভূতি প্রদর্শন করা হচ্ছে, আবার কখনো বা দেখা যাচ্ছে যে, আল্লাহ রব্বুল আলামীন তাঁর শক্তি-ক্ষমতা প্রদর্শন করে তার রসূলের অন্তরে শক্তির সঞ্চার করছেন। আবার কোনো কোনো আয়াতে দেখা যাচ্ছে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তার রসূলকে নিজ শক্তি ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে তার মিশনকে এগিয়ে নেয়ার জন্যে উৎসাহিত করছেন। বাঞ্ছিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে কাফের-মোশরেকদের পক্ষ থেকে আসা সর্বপ্রকার দুঃখ-কষ্ট আরো কিছু দিন সয়ে যাওয়ার জন্যে তাকে উজ্জীবিত করছেন। সাথে সাথে সুস্পষ্টভাবে তাকে জানিয়ে দিচ্ছেন যে সত্য বিরোধী চক্রের ধ্বংস অনিবার্য ও অবশ্যম্ভাবী, যেহেতু আল্লাহ রব্বুল আলামীনের হাতেই নিবদ্ধ রয়েছে সকল শক্তি ক্ষমতার লাগাম । এ লাগামকে তিনি এজন্যেই একটু ঢিল দিয়ে রেখেছেন যাতে শকত্রপক্ষ দৌরাত্মের চরম সীমায় পৌছে যায়, তারপরই যখন তাদের তিনি পাকড়াও করবেন তখন সেই পাকড়াও থেকে বাচার আর কোনো উপায়ই আর তাদের থাকবে না, পাশাপাশি মেহেরবান মালিক তাদের অন্তরে তার আদব মহব্বতের মধুর পরশ বুলিয়ে দিচ্ছেন যারা তার দয়ার ভিখারী হয়ে তারই হুকুম মেনে চলেছে । সর্বপ্রকার প্রতিকূল অবস্থার মধ্যে যারা আল্লাহ তায়ালা প্রেমের সুরভিত বায়ুর খুশবুতে মাতোয়ারা হয়ে গেছে, যারা চিরন্তন সুন্দর জীবনের সুসংবাদে সকল দুঃখ জ্বালা ভুলে গেছে, যাদের অস্তর জান্নাতের সুনিশ্চিত আশ্বাসে নির্লিপ্ত নিশ্চিন্ত হয়ে গেছে, যারা দুঃসহ নির্যাতনের মাঝেও সত্য পথকে আঁকড়ে ধরে থাকার পরম প্রশান্তি লাভ করেছে........এই কথাটাই অনুরণিত হচ্ছে আল্লাহর উচ্চারিত আদরের ভাষায়, ‘এবাদুর রহমান’ মহা দয়াময়, যার রহমতের বারি ধারা সকল মানবকুলের ওপর ঝরে পড়ে- সেই প্রেমময়ের একান্ত ভক্ত অনুগত তারা'- তাদের বৈশিষ্ট্য হচ্ছে, ‘তারা পৃথিবীর বুকে বিনয়াবনতভাবে চলাফেরা করে। আর যখন তাদেরকে হঠকারী জাহেল ব্যক্তিরা যুক্তিহীন কথা বলে সম্বোধন করে তখন তারা ([কু্টভাব না দেখিয়ে এবং কর্কশ জওয়াব না দিয়ে বলে “সালাম' (অর্থাৎ শান্তিতে থাকুন, কল্যাণ হোক আপনাদের).......' একথা দ্বারা সে সব পাষাণ হৃদয় মূর্খ নাদানের দলের সাথে সংমর্ষ বাধানোকে এড়িয়ে চলা বুঝানো হয়েছে, যারা জেনে-বুঝেই ভুল পথ গ্রহণ করে নিজেদের জীবনকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে- অপরদিকে এই সত্যপস্থী দল যেন মানব কুলের কাটাভরা গাছে ফুটে ওঠা সেই সুন্দর সমধুর ফল যার মধ্যে জীবনের সুরভিত সুমিষ্ট স্বাদ নিহিত রয়েছে, যার রূপ-রস-গন্ধ অত্যাচারিত অবহেলিত মানবতাকে শান্তি ও কল্যাণের ইংগিত দিচ্ছে! যিলান্স ১৪তস ২৩ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।