রসূল (স.) ধীরস্থিরভাবে ও পরম দৃঢ়তার সাথে, এসব দুঃসহ পরিস্থিতির মোকাবেলা করে চলেছিলেন যদিও তিনি একা, সহায়-সম্পদহীন, একমাত্র তীর রবের ওপরই তিনি নির্ভরশীল, যার কারণে শক্ৰ কর্তৃক নিক্ষিপ্ত এসব হৃদয়বিদারক শেল তাকে আহত করলেও তীকে কখনো ধরাশায়ী করতে পারেনি, পারেনি তাকে তার রবের প্রিয় কাজ পরিত্যাগ করাতে, বা ভিন্ন কোনো পথেও তাকে চালিত করতে পারেনি! দেখুন, সে অবস্থায় তিনি তার রবের করুণা প্রার্থী হয়ে তার কাছে কাতর কণ্ঠে দোয়া করছেন, ‘হে আমার রব, তোমার গযব থেকে যদি আমি বেঁচে যেতে পারি, তাইংআমার জন্যে যথেষ্ট, এতে যতো কিছু দুঃখ কষ্ট সইতে হয়- সবই সইবো। এতে আমার যতো কষ্টই হোক না কেন, তাতে আমার কোনো পরওয়া নেই, একমাত্র তোমার করুণা আমি ভিক্ষ্ম চাই, চাই শুধু তোমার সন্তুষ্টি!” *অতপর, দেখা যাচ্ছে এই সুূরাটির মধ্যে তার রব তাকে নিজের কাছে আশ্রয় দিচ্ছেন, তাকে নিজ: রহমতের ছায়াতলে টেনে নিচ্ছেন আর তার ক্লান্তি ও ব্যথা বেদনাকে মুছে দিচ্ছেন, তিনি তাঁকে এই চরম দুঃখের মধ্যে সান্তনা দিচ্ছেন এবং শত্রুদের সে ঘৃণ্য আচরণ থেকে তার নযরকে সরিয়ে নিচ্ছেন। তার জাতি যে বাড়াবাড়ি করে চলেছিলো এং যে চরম বে-আদবী করে চলছিলো তীর-ও তীর সংগী সাথীদের ওপর দিনের পর দিন ও রাতের পর রাত ধরে সেগুলোকে সহজভাবে এহপ করার জন্যে তার মনকে তিনি প্রস্তুত করে দিচ্ছেন। অতি সহজভাবে তিনি এই কথাটাই গ্রহণ করছেন যে, যে হতভাগারা আপন সৃষ্টিকর্তা ও রেযেকদাতাকেই মানে না, যাকে তারা সৃষ্টিকর্তা বলে জানে, জানে তিনিই সৃষ্টির সব কিছুর নিয়ামক ও পরিচালক, তাঁর ওপরেই যখন তারা বাড়াবাড়ি করে তখন তারা এসব দুর্ব্যবহার করবে- এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার! এতে আশ্চর্য হওয়ার কিছু নেই । এরশাদ হচ্ছে, - ‘আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যদের দাসত্ব আনুগত্য করে এবাদাত করে যারা তাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না, আর এমন কাফের ব্যক্তি নিজেকে মন্ করে, সেই তার রবের একজন সাহায্যকারী ৷’..... ‘আর ওরা আল্লাহকে বাদ দিয়ে আরো এমন অনেককে তাদের এবাদাত পাওয়ার যোগ্য হিসাবে গ্রহণ করে যারা ওদেরকে মৃত্যু দেয়ার মালিক নয় বাচিয়ে রাখার মালিকও নয় এবং পুনরায় কবর থেকে তুলতেও তারা পারবে না৷....... আর যখন তাদেরকে বলা হয়, সেজদা কর রহমানকে ওরা বলে, রহমান আবার কে?’ ' মোহাম্মাদুর রসূল (স.) কোনো নবাগত বা অপরিচিত ব্যক্তি নন, তিনি তো তাদেরই মধ্যে লালিত পালিত । তার স্বভাব চরিত্র ও মান সন্মান সবার জানা । এমন মহান ব্যক্তিকে তারা এমন হৃদয়হীনভাবে লাঙ্ছিত করছে, উপহাস-বিদ্বপ করছে এবং তার সাথে এতো হিংস ব্যবহার করছে, যার প্রতিক্রিয়া তাদের নিজেদের মধ্যেও মাঝে মাঝে দেখা দেয়। সে কঠিন অবস্থার চিত্র যখন সামনে আসে তখন বুঝা যায় যে কী ধংসাত্মক অবস্থার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছিলো-গড়াগড়ি দিচ্ছিলো তারা কী ঘৃণা পংকিলতার মধ্যে! এরশাদ হচ্ছে, তুমি কি চিন্তা করে দেখেছো, যে ব্যক্তি তার কৃ-প্রবৃত্তিকে তার মাবুদ বানিয়ে নিয়েছে, তুমি কি তার অভিভাবক হয়ে যাবে? অথবা তুমি কি মনে করো যে ওদের মধ্যে অধিকাংশ লোক (সত্যিকারে) শোনে ও তাদের জ্ঞানকে কাজে লাগায়? ওরা হচ্ছে প্রকৃতপক্ষে পশুর মতো বরং তাদের থেকেও ওরা অধিক নিকৃষ্ট ও সত্য সঠিক পথ পরিহারকারী ।' (আয়াত ৪৩-৪৪) -এ হঠকারী ও রে নিয়োজিত কাফেরদের যুক্তিহীন ব্যবহারের এক পর্যায়ে আল্লাহ তায়ালা তার 'রসূলকে সর্বপ্রকার সাহায্য করবেন বলে ওয়াদা করছেন, তিনি তাকে জানাচ্ছেন, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।