যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ALANA Pp পলাল Ed Cd S Uj slit iE UAE, ২২. (আবার কিছু আছে) তার ওপর তোমরা (বাহন হিসেবে) সওয়ার হও, অবশ্য নৌ-যানেও তোমাদের (কখনো কখনো) আরোহণ করানো হয়। সংক্কিপ্ত আলোচনা আলোচ্য সূরাটি হচ্ছে সূরা ‘আল মোমেনূন’ । সূরাটির এই বিশেষ নামই এর মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে তার দিকে ইংগিত করছে। সূরাটি শুরু হচ্ছে মোমেনদের গুণাবলীর কথা দিয়ে । এরপরই আলোচনার গতি ফিরে যাচ্ছে মানুষের নিজেদের মধ্যে ও প্রকৃতির সর্বত্র ছড়িয়ে থাকা ঈমানের প্রমাণাদি পেশ করার দিকে, তারপর সেইভাবে ঈমানের ব্যাখ্যা ও তাৎপর্য পেশ করা হয়েছে যেমন করে নূহ (আ.) থেকে নিয়ে শেষ নবী মোহাম্মদ (স.) পর্যন্ত সকল রসূল পেশ করেছেন। আলোচ্য সূরার মধ্যে সেসব সন্দেহ সংশয় এবং বিভিন্ন প্রশ্নাবলীর জওয়াব দেয়া হয়েছে যা ঈমানের তাৎপর্য সম্পর্কে বিভিন্ন সময়ে উত্থাপন করা হয়ে থাকে । প্রতিহত করার জন্যে আল্লাহর সাহায্য কামনা করেছেন এবং তাদেরকে ধ্বংস করা ও মোমেনদের সাহায্য করার জন্যে দোয়াও করেছেন। তারপর আলোচনার গতি ফিরে গেছে রসূলদের ইন্তেকালের পর, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তায়ালা ভিন্ন কেউ নয়-এই প্রশ্বে মানুষের মধ্যে গড়ে ওঠা নানা প্রকার মতপার্থক্যের দিকে । এখান থেকে আবার প্রিয় নবী মোহাম্মদ (স.) সম্পর্কে মোশরেকদের আপত্তিকর মন্তব্যসমূহের দিকে আলোচনার মোড় ফিরেছে এবং সূরাটি সমাপ্ত করা হয়েছে কেয়ামতকে অস্বীকারকারী কাফেরদের শাস্তির দৃশ্যের একটি স্বার্থক চিত্রায়নেরর মধ্য দিয়ে । প্রকৃতপক্ষে, সে কঠিন অবস্থার দৃশ্যের বর্ণনা দ্বারা সন্দেহবাদীদের অন্তরকে চিন্তাতিত করতে চাওয়া হয়েছে, বরং পরোক্ষভাবে তাদেরকে সে আযাব এসে পাকড়াও করবে বলে ধমক দেয়া হয়েছে। যাতে করে তারা আল্লাহর একচ্ছত্র ক্ষমতার কথা স্বীকার করে ও সময় থাকতেই শুধরে যায়। এই হচ্ছে সূরা ‘আল মোমেনূন' অথবা সূরাতুল ঈমান, যেখানে মোমেননদের সকল প্রকার গুণাবলী ও ঈমানের অকাট্য প্রমাণাদির কথা তুলে ধরা হয়েছে এবং এই গুণাবলী বর্ণনা করাই সূরাটির লক্ষ্য ও মূল আলোচ্য বিষয় । সূরাটিকে প্রধানত চারটি অংশে ভাগ করে ঈমানদারদের চারটি অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, প্রথম পর্যায়ে, মোমেনদের কৃতকার্য হওয়ার জন্যে জরুরী শর্তাবলীর উল্লেখ করতে গিয়ে বলা একথা ঘোষণা দেয়ার পর পরই তাদের মধ্যে যে সব গুণাবলী থাকা দরকার সেগুলোর উল্লেখ করে, বলা হয়েছে এসব গুণ থাকলে অবশ্যই তারা কৃতকার্য হবে। তাদের জন্যে কৃতকার্য যিলাল ১৪তম ৩ y)yww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।