wd 3b OF EA SHE $0 lS UU 3 Ug $2 ss Ve sy 39% All uf. tl ol El 0s wg Dt A 5. ax hes) ES EY Jdy-yit a Tl yf uf oY ll d= BID Os PLE Boh BNNs BoA L025) Vy wget 3 CAO Vie“ ole Lares of Ls Lr Axa wr ADs AND ar Awaz A PDAs RSI PEE nl Lic Ea Ro RE LED MARLEE চায়, তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিয়ো এবং আল্লাহ তায়ালার কাছে এদের গুনাহ মাফের জন্যে দোয়া করো, অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু । ৬৩. (হে মুসলমানরা,) যখন নবী তোমাদের ডাকে, তখন তার ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না; আল্লাহ তায়ালা সেসব লোকদের ভালো করেই জানেন যারা (নিজেদের) আড়াল করে (নবীর) সামনে থেকে (নানা অভুহাতে) সরে যায়, সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের এ ব্যাপারে ভয় করা উচিত, তাদের ওপর (এ বিরুদ্ধাচরণের জন্যে এ দুনিয়ায়) কোন বিপর্যয় এসে পড়বে কিংবা (পরকালে) কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস করে নেবে। ৬৪. (হে মানুষ; তোমরা) জেনে রেখো, আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তা সবই আল্লাহ তায়ালার জন্যে (নিবেদিত), তোমরা যে (অবস্থার) ওপর আছো; আল্লাহ তায়ালা তা ভালো করেই জানেন; যেদিন যা কিছু তারা (দুনিয়ায়) করতো । আল্লাহ তায়ালা সব বিষয়েই ওয়াকেফহাল ৷ তাফসীর আয়াত ৫৮-৬৪ ‘হে মোমেনরা! তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি (আয়াত ৫৮) ইসলাম হচ্ছে একটি পূর্ণাংগ জীবন বিধান । আর সে কারণে মানব জীবনের খুঁটি নাটি প্রতিটি বিষয় ও দিক সম্পর্কে এর নির্দেশনা রয়েছে। সাধারণ জীবন যাপন করতে গিয়ে কি কি নিয়ম কানুন ও আদব কায়দা মেনে চলতে হবে- সে শিক্ষাও অত্যন্ত গুরুত্্ সহকারে ইসলাম মানুষকে দিয়ে থাকে। মোট কথা ইসলাম মানব জীবনকে সঠিক পথে পরিচালিত করে আল্লাহমুখী করে তোলে । আলোচ্য সূরা আমাদের এই বক্তব্যের বাস্তব প্রমাণ । এই সূরার প্রথম দিকে কিছু ফৌজদারী বিধান বর্ণিত হয়েছে। তারপর বর্ণিত হয়েছে কারো বাড়ীতে প্রবেশ করার আগে অনুমতি প্রার্থনার বিষয়টি । এরপর বর্ণিত হয়েছে বিশাল সৃষ্টি জগতের বিভিন্ন বিষয়াদি । এরপর বর্ণিত হয়েছে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।