_ এরপরও প্রাকৃতিক দৃশ্যাবলী তুলে ধরা অব্যাহত রয়েছে। অব্যাহত রয়েছে আমাদেরকে প্রকৃতি পর্যবেক্ষণে উদ্বুদ্ধ করার কাজও । পরবর্তী আয়াত আমাদের কাছে জীবনের অভিন্ন উৎস, অভিন্ন স্বভাব ও প্রকৃতি, অতপর সেই উৎস ও স্বভাবের অভিন্নতা সত্ত্বেও বিভিন্ন বৈচিত্রের উল্লেখ করেছে । যেমন, ‘আল্লাহ প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন, অতপর তাদের কেউ পেটের ওপর ভর করে চলে, কেউ দু’পায়ে এবং কেউ চার পায়ে চলে। এতো সহজ ভাষায় যে বিরাট সত্যটা কোরআন পেশ করছে, অর্থাৎ সকল প্রাণীর পানি থেকে সৃষ্টি হওয়ার সত্যটা, এ দ্বারা এ কথাও বুঝানো হয়ে থাকতে পারে যে, যাবতীয় প্রাণীর সৃষ্টির ক্ষেত্রে পানিই অভিন্ন মৌল উপাদান । আবার এ দ্বারা এ কথাও বুঝানো হয়ে থাকতে পারে, যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করতে সচেষ্ট যে, প্রাণের সৃষ্টি হয়েছে সমুদ্র থেকে এবং মূলত পানির মধ্যেই তা জন্বেছে। অতপর তা বিচিত্র রূপ ধারণ করেছে ও বিভিন্ন জাতিতে পরিণত হয়েছে। তবে যেহেতু আমি এই নীতি অনুসরণ করে আসছি যে, কোরআনের চিরস্থায়ী সত্যগুলোকে বিজ্ঞানের পরিবর্তনযোগ্য ও সংশোধনযোগ্য মতবাদগুলোর ওপর নির্ভরশীল করে রাখা চলবে না। তাই এ ক্ষেত্রে এর চেয়ে বেশী কিছু উল্লেখ করতে চাই না । শুধুমাত্র কোরআনের প্রমাণিত শাশ্বত সত্যকেই যথেষ্ট মনে করি। সেটা এই যে, আল্লাহ তায়ালা যাবতীয় প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন। তাই প্রাণীর মূল উপাদান এক ও অভিন্ন । অতপর তা বিভিন্ন আকার ধারণ করেছে, যেমন চাক্ষুস দেখা যায়। যেমন, পেটের ওপর ভর করে চলা সরিসৃপ, দু'পায়ে চলা পাখি ও মানুষ এবং চার পায়ে চলা পশু। এ সবই আল্লাহর ইচ্ছা ও তারই প্রাকৃতিক নিয়ম ও রীতি অনুসারে হয়ে থাকে কোনো আকস্বিক দুর্ঘটনা বা অপরিকল্পিত কোনো কাকতালীয় ব্যাপার হিসেবে নয়। এ ‘আল্লাহ্ যা চান, তাই সৃষ্টি করেন’ অর্থাৎ তিনি কোনো ছক বাধা নিয়মের অধীন নন। মহাবিশ্বে যেসব প্রাকৃতিক নিয়ম ও রীতি “| চালু আছে, তাও আল্লাহর স্বাধীন ইচ্ছা অনুসারেই সৃষ্ট । ‘নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান ৷' একই মৌল উপাদান থেকে জন্য নিয়েও প্রাণীর এতো বিচিত্র রূপ, রং ও আকৃতি প্রকৃতি ‘| থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ইচ্ছা ও উদ্যোগ, কোনো | কাকতালীয় বা আকন্মিক কার্যকারণ নয়। নচেত এতোসব পরিকল্পনা ও ব্যবস্থাপনা কোনো কাকতালীয় বা আকস্মিক ঘটনা থেকে জন্য নিলো? এ সবই হলো মহা বিজ্ঞানী ও মহা পরাক্রমশালী আল্লাহর সুনিপুণ সৃষ্টিকর্ম, যিনি প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন এবং তারপর তাকে সুপথ প্রদর্শন করছেন। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।