যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘এমন সব গৃহে যেগুলোকে আল্লাহ তায়ালা সমুন্নত করার অনুমতি দিয়েছেন এবং তীর নাম স্বরণ করার অনুমতি দিয়েছেন, সেসব গৃহে এমন কিছু লোক আল্লাহর মহিমা বর্ণনা করে, যারা ব্যবসায় বাণিজ্য ও বেচাকেনায় লিপ্ত থেকেও আল্লাহর স্মরণ, নামায কায়েম করা ও যাকাত দেয়ার ৷ (আয়াত ৩৬-৩৭) পূর্ববর্তী আয়াতে যে তাকের দৃশ্য এবং 'এ আয়াতে যে গৃহের দৃশ্য তুলে ধরা হয়েছে, এই উভয়টার মধ্যে একটা যোগসূত্র রয়েছে। সাদৃশ্যপূর্ণ অথবা তার কাছাকাছি দৃশ্যপট তুলে ধরার ব্যাপারে কোরআনে একটা শৈল্পিক সমন্বয়ের রীতি অনুসৃত হয়ে থাকে। সেই রীতি অনুসারেই এখানে এই যোগসূত্র স্থাপন করা হয়েছে। তা ছাড়া তাকে স্থাপিত আলোকদীপ্ত প্রদীপ এবং আল্লাহর ঘরে এবাদাতে লিপ্ত জ্যোতির্ময় হৃদয়গুলোর মধ্যেও একই ধরনের যোগসূত্র রয়েছে। ‘যে ঘরগুলোকে সমুন্নত করার জন্যে আল্লাহ অনুমতি দিয়েছেন।' এই অনুমতি প্রকৃতপক্ষে আদেশ যা বাস্তবায়িত হবার জন্যে দেয়া হয়। তাই সে ঘরগুলো সমুন্নত, মহিমান্বিত ও প্রতিষ্ঠিত । এই ঘরগুলোর সমুন্নত দৃশ্য আকাশ ও পৃথিবীতে দীপ্তিমান জ্যোতির মতোই সমুন্নত এবং তার প্রকৃতিও সমুজ্বূল জ্যোতির প্রকৃতির মতোই মহিমান্বিত । এই মহিমান্বিত প্রকৃতি নিয়েই তা আল্লাহর নাম উল্লেখের জন্যে প্রস্তুত । এবং তাতে আল্লাহর নাম স্মরণ করারও অনুমতি দিয়েছেন। উজ্জ্বল, পবিত্র, ভয়ে কম্পমান, তাসবীহ পাঁঠরত, নামাযে লিপ্ত ও যাকাত প্রদানকারী হৃদয়সমূহ সে মহিমাৰিত ঘরগুলোর সাথে সুসমন্বিত । এই হৃদয়গুলো সেই সব লোকের, “যারা কোনো ব্যবসা বাণিজ্য ও কেনাবেচায় লিপ্ত হয়েও আল্লাহর স্মরণ, নামায কায়েম করা ও যাকাত দেয়ার কথা ভোলে না!’ ব্যবসায় বাণিজ্য ও ক্রয় বিক্রয় পার্থিব সম্পদ উপার্জনের উদ্দেশ্যেই করা হয়ে থাকে। এসব কাজ করেও তারা নামাযের মাধ্যমে আল্লাহর হক প্রদান এবং যাকাতের মাধ্যমে বান্দার হক প্রদানে শৈথিল্য প্রদর্শন করেনা । ‘তারা সেই দিনকে ভয় করে, যেদিন হৃদয়সমূহ ও দৃষ্টিসমূহ ওলটপালট হতে থাকবে !' অর্থাৎ ক্রমাগত ভয়াবহ দৃশ্যসমূহ দেখার কারণে দৃষ্টি ও হৃদয় ওলটপালট হতে থাকবে এবং কোনো একটা ভয়াল দৃশ্যের ওপর তা স্থির হয়ে থাকবে না। আর তারা সেই দিনকে ভয় পায় বলেই ব্যবসায় বাণিজ্যে লিপ্ত থেকেও নামায, যাকাত ও আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয় না। ‘যেন আল্লাহ তাদেরকে তাদের সর্বোত্তম কাজের পুরঙ্কার দেন এবং নিজ অনুগ্রহে আরো কিছু বেশী প্রদান করেন’ বস্তুত আল্লাহর অনুখহ সম্পর্কে তাদের আশা কখনো বৃথা যাবে না। ‘আল্লাহ তায়ালা যাকে চান বিনা হিসাবে দান করেন’ অর্থাৎ তার সীমাহীন করুণা ও অনুগ্রহ থেকে বিনা হিসেবে দান করেন। ক্রফরীর অনহ্মক্কার্রে আল্গাহুর্স বুক্মের অবস্থান সম্ভব নফস আকাশ ও পৃথিবী জুড়ে বিরাজমান, আল্লাহর ঘরগুলোতে দেদিপ্যমান এবং মোমেনদের হৃদয়ে প্রোজ্ববল জ্যোতির ঠিক বিপরীত আর একটা জগতকে তুলে ধরা হচ্ছে পরবর্তী আয়াতে । এ জগত হচ্ছে অন্ধকারাচ্ছনু, ভয়াবহ ও বিপজ্জনক এক জগত, যেখানে কোনো কল্যাণ নেই । এ জগত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।