যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

মনের মধ্যে যাচাই করার পূর্বেই কথাটা কানে কানে ছড়িয়ে পড়বে, এ নিয়ে বহু লোকই মাথা ঘামাতে শুরু করবে । তাই এরশাদ হচ্ছে, ‘তোমরা ভাবছো ব্যাপারটা তো তেমন কিছু নয়, তুচ্ছ। ‘কিন্তু তোমরা একটুও চিন্তা করলে না, বিষয়টা স্বয়ং আল্লাহর রসূলের মান সন্তরমের সাথে জড়িত, তার সম্মানের ওপর এটা প্রচন্ড এক আঘাত ৷ এর অন্তরালে অপর যে কথাটি প্রচ্ছন্ন ছিলো তা হচ্ছে, মোহাম্মদ (স.) সর্বশক্তিমান আল্লাহর প্রতিনিধি হওয়ার দাবী করছে, অথচ তার ঘর বিগড়ে গেলো, সেখানে তার মালিক তাকে কোনো সাহায্য করতে পারলো না । তাহলেই বোঝ কেমন নবী সে! এ ঘটনা তীর ওপর এমন তীব্র ব্যথা-বেদনা ডেকে আনলো যে তার স্ত্রী ও গোটা পরিবারের অন্তর ফেটে চৌচির হয়ে গেলো, এমনকি যালেমরা সিদ্দীকে আকবারের ঘরকেও এই মারাত্মক অপরাধের সাথে জড়িয়ে ফেললো । তিনি তো ছিলেন সেই মহান ব্যক্তিত্ব যার ওপর জাহেলী যুগেও এ ধরনের অপবাদ দিতে কেউ সাহস পায়নি এবং আল্লাহর পথে জেহাদকারী উল্লেখিত সে সাহাবীকেও কোনো দিন কেউ এভাবে দোষারোপ করতে পারেনি, কেউ রসূলুল্লাহ (স.)-এর চরিত্রের ওপর আঘাত হানতে পারেনি এবং তীর রবের সাথে তার মহব্বতের কেউ চিড় ধরাতেও পারেনি বা আন্পাহর পরিচালনার বাইরেও তিনি কখনো থাকেননি । এজন্যেই খোদ আল্লাহ তায়ালাই বলছেন, ‘তোমরা ভাবছো এটা খুব সহজ ব্যাপার অথচ আল্লাহর কাছে এটা এক বিরাট ব্যাপার’ । আর আল্লাহর কাছে তো সেসব জিনিসই বড় এবং ভারী যা পাহাড়কে কাঁপিয়ে তোলে এবং পৃথিবী থেকে আকাশ পর্যন্ত এক তুফান শুরু হয়ে যায়। যে কোনো মুসলমানের পক্ষে এ ন্যক্কারজনক কথা কানে আসার সাথে সাথে তাদের অন্তর ভয়ে থরথর করে কেঁপে উঠা উচিত ছিলো এবং তাদের সামনে এ সম্পর্কিত কোনো কথা উচ্চারিত হলে তাদের কণ্ঠ স্ত্ধ হয়ে যাওয়াটাই ছিলো বাঞ্ছনীয়, এটাকে কোনো আলোচ্য বিষয় মনে করাকেও অবশ্যই খারাপ মনে করা উচিত ছিলো, উচিত ছিলো মনকে আল্লাহর দিকে রুজু করে নবীকে এসব কিছু দুর্বলতার উর্ধে ভাবা এবং উচিত ছিলো সে পবিত্র পরিবেশ থেকে বহু বহু দূরে ছুঁড়ে ফেলে দেয়া এই দোষারোপের নিকৃষ্টতম কথাগুলোকে উপেক্ষা করা । এরশাদ হচ্ছে, ‘তোমরা যখন এ কথাটা শুনলে তখন কেন বলে উঠলে না, অবশ্যই এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা উচিত নয়, এ বিষয়ে কোনো আলাপ-আলোচনা করাও ঠিক হবে না। পবিত্র তুমি হে আল্লাহ! অবশ্যই এ হচ্ছে এক ভয়ানক মিথ্যা অপবাদ’ । আর যখনই তোমাদের কাছে এ গুজবটা পৌছুলো, তোমাদের অন্তরের গভীরে রেখাপাত করলো, তোমাদের গোটা সত্ববাকে, আন্দোলিত করলো আসলে সে সময়ে যে কথাগুলো চালাচালি হচ্ছিলো, তখন তার ভয়াবহতা এবং তার ঘৃণ্য প্রকাশ ও প্রচারের কারণে তোমাদের মধ্যে মারাত্বক এক ভয় ছড়িয়ে পড়া উচিত ছিলো। এজন্যে তোমাদেরকে এ ধরনের কঠিন অবস্থা যখন যেখানেই আসুক না কেন, তোমরা যেন সাবধান থাক এবং সেসব অপপ্রচার থেকে তোমাদের মনোযোগকে সংগে সংগে ফিরিয়ে নিয়ে আসা । এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা তোমাদের নসীহত করছেন যেন তোমরা পুনরায় আর কখনই এ ধরনের ঘটনার সাথে জড়িয়ে না পড় ।' ‘তিনি তোমাদেরকে নসীহত করছেন' মানুষকে গড়ে তোলার জন্যে এ এক অতি উত্তম ও প্রভাবপূর্ণ পদ্ধতি । শোনা, আনুগত্য করা এবং বিবেচনা করার জন্যে এটাই সর্বাপেক্ষা সুন্দর পদ্ধতি ৷ আল্লাহ তায়ালা তোমাদেরকে নসীহত করছেন যেন তোমরা পুনরায় এ ধরনের কাজ আর না করো। আল্লাহ তায়ালা চান তারা এ নসীহত গ্রহণ করে উপকৃত হোক। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।