যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তো তার ষড়যন্ত্রে প্রায় সাফল্যমন্ডিত হয়েই গিয়েছিলো! এক বর্ণনায় জানা যায়, যখন সাফওয়ান ইবনে মোয়াত্তাল উম্মুল মোমেনীন আয়শা (রা.)-এর হাওদাজ বীধা উঁটনীটি নিয়ে মূল কাফেলার কাছে পৌছে গেলেন, তখন আবদুল্লাহ ইবনে উবায় তার গোত্রের মধ্যে অবস্থান করছিলো। সে হাওদাজওয়ালা উঁটনীকে দেখেই ধৃষ্টতার সাথে জিজ্ঞাসা করলো (হাওদাজে) কে এটা? লোকেরা বললো, আয়শা (রা.) ...... তখন সংগে সংগে সে দুর্মুখো লোকটা বলে উঠলো, ‘আল্লাহর কসম, সে ব্যক্তি থেকে সে কিছুতেই রেহাই পায়নি, সে ব্যক্তিও এ মহিলাটি থেকে রেহাই পায়নি’ সে আরো বললো, ‘আরে শুনেছো তোমরা, তোমাদের নবীর স্ত্রী এক ব্যক্তির সাথে সারা রাত কাটিয়েছে, অবশেষে সকাল হয়ে গেছে, এখন সে তাকে সাথে করে উটের রশি ধরে (ভালো মানুষ সেজে) নিয়ে এসেছে!’ ছিঃ, সে জাহান্নামের কীট এ কি জঘন্য কথা উচ্চরণ করলো! আল্লাহর হুকুমে, নবী (স.)-এর স্ত্রীদেরকে মোমেনদের মা বলে যারা জানে ও মানে তাদের সম্পর্কে এভাবে চিন্তা তো সে-ই করতে পারে যে মুসলমান বলে পরিচয় দিলেও প্রকৃত পক্ষে সে আল্লাহর হুকুমের ধার ধারে না। এই কথা দ্বারাতেই তো সে তার কপটতা প্রমাণ করেছে এবং জানিয়েছে যে, সে তার সংগি-সাথী সং কপট দলের সর্দার, সে একটি স্বাভাবিক ঘটনাকে বাকা করে চিত্রিত করে এমনভাবে মুসলমানদের মুখে তুলে দিলো যে তারা এই মিথ্যা কথাটা নির্দ্বিধায় বলাবলি করতে থাকলো এবং পুরো একটি মাস ব্যাপী এক মুখোরোচক বিষয় হিসাবে এর চর্চা হতে থাকলো, অথচ এটা তো মুসলমানদের জন্যে প্রথম শোনার সাথে সাথেই মিথ্যা বলে উড়িয়ে দেয়া দরকার ছিলো। এই ঘটনার আকসম্মিকতা ও এটা নিয়ে সে নিবেদিত প্রাণ মুসলিম সমাজের এমন ঘৃণ্য কথা কি ভাবে আলোচনা হতে থাকলো তা চিন্তা করলে আজও মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই কঠিন কু-ধারণার বিষকে একেবারে ইসলামী জনগোষ্ঠির শরীরের মধ্যেই প্রবেশ করিয়ে দেয়া হয়েছিলো এবং সবচেয়ে পবিত্র ব্যক্তিবর্গকে এবং সবার থেকে দোষমুক্ত মানুষদেরকে বেদনাহত করা হয়েছিলো । এ চরম নিন্দনীয় আন্দোলন এমন সুকৌশলে চালানো হয়েছিলো যার ছোবল গোটা মুসলিম উম্মাসহ স্বয়ং আল্লাহর রসূলকে গ্রাস করে ফেলেছিলো, ইসলামের ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিলো- আল্লাহর ভয় ও ইসলামের নৈতিকতার মানকে প্রকম্পিত করেছিলো । স্বয়ং রসূলুল্লাহ (স.)-এর জীবনে এ পর্যন্ত যতো কঠিন অবস্থা এসেছে এবং যতো মারাত্মক পেরেশানীর মোকাবেলা ভীকে এতো বছর ধরে করতে হয়েছে তার মধ্যে এটা সম্ভবত ছিলো সব থেকে কঠিন, কারণ অসহনীয় এ দুঃখ বেদনায় জর্জরিত হয়ে চরম উদাস মনে তিনি আল্লাহ রব্বুল আলামীনের সাহায্য প্রার্থী ইযযত রক্ষা করেন, যে কোনো বড় থেকে বড় অপরাধকে ক্ষমা করার মতো প্রশস্ততা আল্লাহ তায়ালা তার হৃদয়ের মধ্যে দান করেছেন এবং তার মাঝে সুন্দরভাবে সবর এখতিয়ার করার তাওফিক দান করেছেন। তিনি এমন কথা বলা থেকে আল্লাহ রব্বুল আলামীনের কাছে পানাহ চেয়েছেন, যাতে তার ধৈর্যের বাধ ভেংগে গেছে বলে বুঝা যায়.এবং পরীক্ষার এ বোঝা তিনি বইতে পারছেন না বলে প্রকাশ পায়। আর সত্যিকারের বলতে কি যে নিষ্ঠুর দুঃখ-বেদনার মোকাবেলা তীকে করতে হচ্ছিলো, সম্ভবত ভার জীবনে শারীরিক বা মানসিক কোনো দিক দিয়েই এমন কঠিন অবস্থা আর আসেনি, আর ইসলামের ইতিহাসেও এই মিথ্যার মতো কঠিন বিপদও আর কখনো আসেনি। যিল্যাল >৪$ভম ১৫ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।