তা মানুষের মুখে মুখে পঠিত হতে থাকবে। আর আমি তো নিজেকে আমার কাছে এতোই তুচ্ছ মনে করি যে আমার যে, কল্পনাতেও আসে না যে আমার সম্পর্কে আল্লাহ তায়ালা কথা বলবেন এবং তা মানুষ পড়বে, বরং আমি এতোটুকু মাত্র আশা করছিলাম যে রসূলুল্লাহ ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেন যে, আমাকে দোষমুক্ত করা হচ্ছে। কিন্তু ঘটনার অবতারণা যেভাবে হয়েছে, তাতে ঘটনাটা শুধু ব্যক্তি আয়শা (রা.)-কে নিয়েই সীমাবদ্ধ থাকেনি, ব্যাপারটা তো রসুলুল্লাহ (স.)-এর ব্যক্তিত্বকে জড়িয়ে মুসলিম দলের মধ্যে তার কর্তব্য পালনের দায়িত্বকে চ্যালেঞ্জ করা নিয়ে সংঘটিত হয়েছে, বরং আরও এক ধাপ এগিয়ে বলা যায় যে আল্লাহর সাথে তার যে সম্পর্ক বিদ্যমান সেটাকেও ধ্বংস করার হীন চক্রান্ত করা হয়েছে। আর আয়শা (রা.)-এর চরিত্রের ওপর কলংক লেপন দ্বারা একমাত্র তাকেই যে কলংকিত করা হয়েছে তা নয়, এ কলংক তো ছিলো নবী (স.)-এর আকীদার ওপর । আল্লাহ তায়ালা সব কিছুর মালিক এবং সকল ক্ষমতার অধিকারী একমাত্র তিনি এবং সকল কিছু তিনিই নিয়ন্ত্রণ করেন, তার ইচ্ছার বিরুদ্ধে এবং তার জ্ঞানের বাইরে বিশ্ব জাহানের কোথাও কিছু সংঘটিত হতে পারে না- এ আকীদা যে গ্রহণ করেছে সে প্রকাশ্য ও গোপনে জীবনের শুদ্ধি রক্ষা করে চলে, আল্লাহ্ তায়ালাই তাকে নিয়ন্ত্রণ করেন, তার প্রতিনিধির জান মাল ও ইযযতের যামীন সর্বশক্তিমান আল্লাহ তায়ালা নিজেই ৷ ইচ্ছা করলেও তার পরিবারের কেউ ক্ষতি করতে পারে না- শয়তানের যাবতীয় ষড়যন্ত্র সেখানে ব্যর্থ হতে বাধ্য এই মৌলিক আকীদার ওপরও ছিলো এ প্রচন্ড আঘাত! এ জন্যেই অবশেষে আল্লাহ রব্বুল আলামীন আল কোরআন নাযিল করলেন যাতে বিস্তারিতভাবে সে বিষয়টি মানুষের কাছে জানাজানি হয়ে যায় এবং ভবিষ্যতের মানুষ যেন আল্লাহর শক্তি ক্ষমতার ওপর তৃণ্তি সহকারে আত্মসমপর্ণ করে শয়তানের ষড়যন্ত্র থেকে দূরে থাকতে পারে; ইসলাম বিরোধী আল্লাহবিরোধী ও রসূল বিরোধী যে কোনো তৎপরতা মোকাবেলা করতে পারে এবং আল্লাহর মহা বিস্ময়কর জ্ঞানের সুপ্রশস্ত দরজা খুলে যায়, যেখানে মানুষ বুঝতে পারে যে আল্লাহ তায়ালা ছাড়া: কেউ কিছুই জানে না, কিছুই করতে পারে না, তাই এরশাদ হচ্ছে, “নিশ্চয়ই যারা নিয়ে এলো এই অপবাদের ঘটনাটি, তারা তোমাদের মধ্য থেকে বিপথগামী পথভ্রষ্ট একটি দল ......বরং এটা তোমাদের জন্যে সকল দিক দিয়েই কল্যাণকর ....... ওদের মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্যেই রয়েছে সেই পাপের শাস্তি যা সে অর্জন করেছে, আর ওদের মধ্যে প্রধানত যে ব্যক্তি এ বিষয়টা পরিচালনা করেছে তার জন্যে রয়েছে বিরাট আযাব ৷’ নমোনাফ্েক্দের ধ্বংসাত্মক যঢ়যনস্সেরস পরিণতি ওপরের আয়াতটি দ্বারা বুঝা যাচ্ছে যে মিথ্যা অপবাদ রটনাকারীরা কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির সমষ্টি মাত্র নয়, বরং তারা হচ্ছে এক বিশেষ উদ্দেশ্যে সংগঠিত একটি দল- এতে জড়িত শুধু একা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলই নয়, হা, সে-ই এই কুচক্রী দলের প্রধান, সে-ই গোটা মুসলিম সংগঠন ও জনশক্তিকে ভেংগে চুরমার করে দেয়ার জন্যে ষড়যন্ত্র করেছিলো, সে-ই পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি করার জন্যে আল্লাহর পেয়ারা এ নবগঠিত ও সুসং দলটির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলো, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করে এবং একের বিরুদ্ধে অপরকে লেলিয়ে দিয়ে গোটা মুসলিম জাতিকে বিপর্যস্ত করতে চেয়েছিলো- এরা হচ্ছে সে জনগোষ্ঠী যারা প্রকাশ্য যুদ্ধে মুসলমানদেরকে হারাতে না পেরে গোপনে এক মাসের মধ্যেই এই মহা পরিকল্পনা তৈরী করে ফেলেছিলো, পর্দার আড়ালে থেকে তারা নিষ্ঠাবান মুসলমানদের কয়েকজনকে কাজেও লাগিয়ে ছিলো, বিশেষ করে নবী (স.)-এর আস্থাভাজন ও একান্ত কাছাকাছি মানুষদেরকেও কাজে লাগানোর ব্যর্থ চেষ্টা করতেও তারা কসুর করেনি, অবশ্য মিথ্যা অপবাদ রটনার এই ঘটনাটি ছিলো ইসলামকে ধ্বংস করার চক্রাসন্তসমূহের www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।