মেয়েটা যেভাবে অনবরত রাত দিন কেঁদে চলেছে তাতে যে কোনো সময় সে হার্ট ফেল করবে বা তার কলিজা ফেটে যাবে এমনই এক নাযুক মুহূর্তে তাকে তিনি বলছেন, ‘মা- আমার ওপর একটু দয়া করো, ব্যাপারটাকে এভাবে সহজ করে দেখো, ‘আল্লাহর কসম, পৃথিবীর এমন দৃষ্টান্ত বহু আছে, যখনই কোনো নারী তার স্বামীর কাছে বিশেষভাবে আদর মহব্বত পেয়েছে এবং তোমার মতো এমন সৌভাগ্যবতী হয়েছে, উপরভ্ভু যদি তার কয়েকজন সতীন থেকেছে, সে অবস্থায় তাদের পক্ষে সহ্য করা মুশকিল হয়ে গেছে, তারা অবশ্যই কিছু বাড়াবাড়ি করে বসেছে । কিন্তু এ দৃঢ়তা এবং এ ধৈর্য্য তিনি সেই মুহূর্তে আর ধরে রাখতে পারলেন না যখন আয়শা (রা.) বললেন, মা রসূল (স.)-এর কথার জওয়াব দিন না! তখন তিনি কাতর কণ্ঠে বললেন সেই একই কথা যা যা তার স্বামী একটু আগে বলেছিলেন, আল্লাহর কসম, আমি বুঝতে পারছি না, কি বলবো আমি রসূল (স.) কে কী বলবো । অপরদিকে, আর এক ব্যক্তি, সাফওয়ান ইবনে মোয়াত্তাল- হায়, তাকে দোষ দেয়া হয়েছে তার নবীর স্ত্রীরূপ আমানতের খেয়ানত করার, ইসলাম গ্রহণ করার পর, রব্বুল আলামীনের কাছে নিজেকে যখন পরিপূর্ণভাবে সোপর্দ করে দিয়েছেন, তারপর তাকে অপবাদ দেয়া হচ্ছে, তার আমনতদারীর ওপর আঘাত হানা হচ্ছে, তার মর্যাদা, তার আভিজাত্য বোধ এবং যে সব মহৎ গুণের কারণে একজন সাহাবাকে সম্মানিত করা হয় সেসব কিছুর ওপর চরমভাবে আঘাত হানা হচ্ছে, অথচ এসব কিছুর উর্ধে ছিলো তার চারিত্রিক বৈশিষ্ট্য, তাকে জড়িয়ে এই মারাত্মক যে অপবাদ রটানো হয়েছিলো সে কথা হঠাৎ করে তিনি জানতে পারলেন, অথচ এমনই আল্লাহভীরু নির্মল চরিত্রের অধিকারী তিনি ছিলেন যে তার কল্পনাতেও এমন মারাত্মক কথা কখনো স্থান পায়নি (আচ্ছা, আমরা একটু চিন্তা করে দেখি, ওপরে যে পরিস্থিতিতে তিনি তার উঁটটি বসিয়ে আয়শা (রা.)-কে তার ওপরে বসালেন এবং নিজে রশি ধরে এগিয়ে গিয়ে মূল কাফেলার সাথে মিলিত হলেন, সে অবস্থায় তিনি এর বাইরে আর কী করতে পারতেন? তাছাড়া যে ইসলামী দলটা আল্লাহভীতির ভিত্তিতে গড়ে উঠেছিলো, আল্লাহর ভয়ে নিয়ন্ত্রিত হতো যাদের গোটা জীবন, আল্লাহর সতুষ্টি লাভের জন্যে যারা জীবন উৎসর্গ করার ভুরী ভুরী দৃষ্টান্ত স্থাপন করেছেন, যারা নবী (স.)-এর নিরাপত্তার জন্যে নিজেদের বুককে ঢাল বানিয়ে দিয়েছেন সেই মহা পুণ্যবান মানুষদের সম্পর্কে এমন জঘন্য চিন্তা করতে পারে একমাত্র তারা যাদের অন্তর চরমভাবে ব্যাধিগ্রস্ত। এ অপবাদের কথা কানে আসার সাথে সাথে তার (সাফওয়ানের) মুখ দিয়ে উচ্চারিত হলো, সোবহানাল্লাহ! ‘কোনো মেয়ের রানের কাপড় আমি কোনোদিন সরাইনি।’' এসময় যখন তিনি জানতে পারলেন যে তার সম্পর্কে হাসসান ইবনে সাবেত এই অপবাদ ছড়িয়েছে, তখন তিনি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না এবং তরবারি দ্বারা তার গর্দান উড়িয়ে দেয়ার জন্যে এগিয়ে গিয়েছিলেন, এমন সময়, তার মনে পড়লো, একজন মুসলমানকে তরবারি দিয়ে আঘাত করা নিষিদ্ধ, এ চিন্তা তাকে থামিয়ে দিলো বটে, কিন্তু অপবাদের বেদনা তিনি সহ্য করতে পারছিলেন না, তার ধৈর্যের বাধ ভেংগে যাচ্ছিলো । তারপর দেখুন আল্লাহর রসূল (স.)-এর দিকে। তিনি আল্লাহর রসূল, তিনি বনু হাশেম গোত্রের শিরমনি, আল আমীন, মক্কা মদীনার নয়নমনি, বিশ্বের সেরা মানুষ, মানব কুলের গৌরব, মানুষের ব্যথায় সদা উদ্বেলিত যার কুসুম কোমল হৃদয়, অবহেলিত, নিপীড়িত, দুঃখ-জর্জরিত মানবতার সমস্যা সমাধানে ও দুঃখ দুর্দশা দূরীকরণে এবং শক্রুতাকে বন্ধুতে রূপান্তরিত করার মানসে যিনি নিজ রূপ যৌবনের চাহিদা ভুলে গিয়ে অসম সকল বিবাহ বন্ধনে রাজি হয়েছেন, তীর ঘরেই প্রবেশ করলো এই নিচঠুর অপবাদের দুঃখজনক তুফান! নবী হলেও তিনি তো মানুষ, মানুষের অনুভূতি ও দুঃখ বেদনা দিয়েই তো মানুষের মাঝে তীকে পাঠানো হয়েছে এবং এভাবে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।