যিলালিল কুরআন — যিলালিল কুরআন 14
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

(রা.) উঠে দাড়ালেন(৮) এবং বললেন, আল্লাহর কসম, আমি তার পক্ষ থেকে কথা বলছি, যদি সে আওস গোত্রের লোক হয় তাহলে তার গর্দান মেরে দেবো, আর যদি সে লোক আমাদের ভাই খাযরাজ গোত্রের মধ্য থেকে হয়, তাহলে তার ব্যাপারে আমি আপনার হুকুম পালন করবো । তখন, খাযরাজ গোত্রের নেতা সা'দ এবনে ওবাদাহ উঠে বললেন, (এ ব্যক্তি মানুষ হিসাবে ভালো মানুষই ছিলেন কিন্তু তাকে বংশীয় মর্যাদাবোধ পেয়ে বসলো) তিনি সা'দ ইবনে মোয়াযকে বললেন, ‘আল্লাহর স্থায়িত্বের কসম, তুমি মিথ্যা বলেছো, না কিছুতেই তুমি তাকে হত্যা করবে না, আর তুমি পারবেও না তাকে হত্যা করতে ৷ তখন সা'দ ইবনে মোয়াযের চাচাত ভাই উসায়েদ এবনে হুযায়ের (রা.) ওঠে দাড়িয়ে সা'দ এবনে ওবাদাকে বললেন, চিরন্তন ও মহান আল্লাহর কসম, অবশ্যই আমরা তাকে কতল করবো। তুমি মোনাফেক, মোনাফেকের পক্ষে ওকালতি করছো। তখন আওস ও খাযরাযের বেওকুফ লোকেরা গরম হয়ে উঠলো এবং তারা পরস্পরে লড়াই করতে উদ্যত হয়ে গেলো, অথচ রসূল (স.) তখনও মেম্বারের ওপর বসে । তিনি বরাবর তাদেরকে থামানোর চেষ্টা করে যাচ্ছিলেন, অবশেষে তারা চুপ করলো এবং রসূল (স.) মেম্বর থেকে নেয়ে পড়লেন। সেদিন সারাটা দিন ধরে আমি কাদলাম, এক মুহুর্তের জন্যেও আমার অশ্রু থামেনি আর সারা রাত ধরে আমি চোখে একটুও ঘুমের সুরমা লাগাইনি। এর পরের রাত্রিতেও আমি ক্রন্দনরত অবস্থায় বিন্দ্রি রজনী যাপন করলাম । তারপর সকালে আমার আব্বা আশম্মা আমার কাছে এলেন। এসময়ে পুরো দুটো রাত ও এক দিন আমার কাদতে কাদতে কেটে গেছে, এমনকি আমার মনে হচ্ছিলো আমার কলিজা ফেটে যাবে। আব্বা আশ্মা আমার কাছে বসে আর আমি কেঁদে চলেছি, এমন সময় আনসারদের মধ্য থেকে এক মহিলা ভেতরে আসার অনুমতি চাইছিলো, তাকে অনুমতি দেয়া হলো, সে ঢুকেই আমার সাথে বসে কাদতে শুরু করলো । আমাদের এই কান্নাকাটি চলছিলো, এমন সময় আমাদের কাছে রসূল (স.) এসে হাযির । তিনি বসলেন অথচ যখন থেকে এসব কথা বলাবলি শুরু হয়েছিলো তখন থেকে একটি দিনের সামান্য কিছু সময়ের জন্যেও তিনি আমার কাছে বসেননি, আর পুরো একটি মাস কেটে গেছে, এর মধ্যে আমার সম্পর্কে কোনো ওহীও আসেনি ৷ তিনি বসে কালেমায়ে শাহাদাত পড়লেন, তারপর বললেন, ‘শোনো, তোমার সম্পর্কে আমার কাছে এই কথা পৌছেছে, তুমি নির্দোষ থাকলে অবশ্যই আল্লাহ্‌ তায়ালা তোমাকে দোষমুক্ত করবেন, আর যদি তুমি কোনো দোষে জড়িত হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার কাছে তাওবা করো, শোনো, বান্দা দোষ করে যখন দোষ স্বীকার করে এবং তাওবা করে তখন আল্লাহ তায়ালা তার তাওবা কবুল করেন। রসূল (স.) যখন তাঁর কথা শেষ করলেন তখনও আমার অশ্রু ঝরছিলো, অবশেষে অশ্রু শেষ হয়ে গেলো চোখে এক ফোটা অশ্রুও আর রইলো না, তখন আমি আমার আব্বাকে বললাম । আব্বা রসূল (স.) যা বললেন, আপনিই আমার পক্ষ থেকে তার জওয়াব দিন। তিনি বললেন, ‘আল্লাহর কসম, রসূল (স.)-কে আমি যে কী বলবো আমি তো তা জানিনা । তখন আমি মাকে (৮) এখানেও কিছু অস্পষ্টতা রয়ে গেছে, ইবনে ইসহাক এর একটি রেওয়ায়েতে জানা যায়, যার কথা এথানে বলা হয়েছে তিনি সা'দ বিন মোয়ায নন, এ ঘটনার অনেক আগেই গাযওয়ায়ে বনী কুরায়যার সময়েই তার ইস্তেকাল হয়েছিলো । ভুলক্রমে তার কথা এখানে বলা হয়েছে। প্রকৃতপক্ষে যে ব্যক্তির উল্লেখ এখানে এসেছে, তিনি ছিলেন উসায়েদ ইবনে হুযায়ের (ইবনে কাইয়েমও এভাবে বলেছেন) ইবনে হাযম এ ঘটনার যে বর্ণনা দিয়েছেন তাতে সা'দ ইবনে মোয়ায এর উল্লেখ নেই । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।