হওয়ার পূর্বে দেখেছে, সে বুঝে গেলো কিছু একটা দুর্ঘটনা ঘটেছে এজন্যে বলে উঠলো, ‘ইন্না লিল্লাহে ওয়া-ইন্না ইলায়হি রাজেউন' এ আওয়ায শুনে আমি জেগে উঠলাম এবং চাদর দিয়ে আমার চেহারা ঢেকে ফেললাম ৷ আল্লাহর কসম, সে আমার সাথে একটি কথাও বললো না এবং আমি তার বিপদকালীন দোয়া ইন্না লিল্লাহে ........ রাজেউন পড়া ছাড়া আর কোনো আওয়াযই শুনিনি । সে ব্যক্তি একটু চিন্তা করে তার বাহন উঁটনীটাকে বসতে বললো ।। উঁটনী তার সামনের দুই পা বাড়িয়ে বসে পড়লো, তারপর আমি তার ওপর সওয়ার হলাম । তখন সে এই বাহনটিকে এগিয়ে নিয়ে চললো । অবশেষে আমাদের বাহিনীর কাছে আমরা পৌছে গেলাম, যেখানে তারা পেছনে কিছু রয়ে গেলো কিনা খৌজ করার জন্যে কিছুক্ষণের জন্যে যাত্রা বিরতি করেছিলো। রেওয়ায়াতকারী বলেন, আয়শা (রা.) বলেন, এ সময় আমার মান-সম্মান ধ্বংস করতে গিয়ে মূলত ধ্বংস হলো সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ যার কিংবা যাদের এই ধ্বংস হওয়া পাওনা হয়ে গিয়েছিলো । এসময়ে এ গুনাহের কাজে এসব থেকে বড় অংশ নিয়েছিলো যে ব্যক্তি সে ছিলো আবদুল্লাহ ইবনে উবাই (মোনাফেক-সর্দার)। তারপর আমরা মদীনায় পৌছুলাম, এরপর আমি পুরো মাস খানেক ধরে অসুস্থ ছিলাম । এ সময়ের মধ্যে এ রটনা সম্পর্কিত ব্যক্তিদের সম্পর্কে মানুষ অনেক কিছু বলাবলি করেছে। কিন্তু আমি এর কিছুই জানতে পারিনি । তবে আমার অসুস্থাবস্থায় একটি জিনিস আমার মনে খটকা জাগাতো, তা হচ্ছে অন্য সময় অসুস্থ হলে রসূল (স.) যে হৃদয়াবেগ নিয়ে আমার কাছে আসতেন, বসতেন এবং দরদের সাথে আমার খৌজ খবর নিতেন, এ সময়ে কিন্তু আমি সেই মমতাপূর্ণ ব্যবহারটা দেখছিলাম না । তিনি অবশ্য আসতেন, সালাম করতেন এবং শুধু জিজ্ঞাসা করতেন, কেমন আছো? ব্যস, এরপর চলে যেতেন । এই আচরণটাই তার সম্পর্কে আমার মনে কিছু সংশয় সৃষ্টি করেছিলো, কিন্তু সুস্থ না হওয়া পর্যন্ত আমি আসল ব্যাপারটার কিছুই বুঝতে পারিনি। এরপর এক রাত্রিতে আমি এবং মেসতাহের মা প্রাকৃতিক প্রয়োজন সারার জন্যে জংগলের দিকে যাচ্ছিলাম, সেখানেই আমরা রাত্রিতে গিয়ে প্রয়োজন সারতাম- এ ঘটনা হচ্ছে সে সময়ের কথা যখন নিয়মিত কোনো শৌচাগার (টয়লেট) তৈরী হয়ে পারেনি, আর এজন্যে আমরা রাত ছাড়া বেরুতাম না। এক রাত থেকে আর এক রাত পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হতো । আমরা পূর্বের আরবদের মতোই এভাবে মল ত্যাগ করতে অভ্যস্থ ছিলাম ৷ অতপর আমি এবং উন্মে মেসতাহ এগিয়ে যাচ্ছিলাম, এ মহিলাটি মা ও বাবা উভয়ের দিক দিয়ে মোত্তালেব বংশের মেয়ে, এজন্যে তার ছেলেও মোত্তালেব বংশীয় । আমরা প্রয়োজন সেরে ফিরে আসছিলাম, এমন সময় উন্মে মেসতাহ তার চাদরের আঁচলে বেধে পড়ে গেলো, আর অমনি বিরক্ত হয়ে সে বলে উঠলো, ‘তায়েসা মেসতাহ (মরুক মেসতাহ)! একথা শুনে আমি বললাম, ছি: তুমি বড়ই নিকৃষ্ট কথা বললে উম্মে মেসতাহ, তুমি গালি দিলে এমন এক ব্যক্তিকে যে বদর যুদ্ধে যোগ দিয়েছে! তখন সে বললো, রাখো তার কথা, হায়, তুমি শোননি সে কী কথা বলেছে? জিজ্ঞাসা করলাম, কী বলেছে সে? তখন সে রটনার ঘটনাটি সবিস্তারে বললো । এর ফলে আমার পূর্বের অসুস্থতার সাথে আমার অসুখ আরো বেড়ে গেলো । তারপর আমি বাড়ীতে ঢুকতেই রসূল (স.) ঘরে ঢুকলেন এবং বললেন, কেমন আছো? তখন আমি শুধু বললাম, আমাকে বাপের বাড়ী যাওয়ার অনুমতি দিন। সেখানে গিয়ে তাদের সামনেই ব্যাপারটা সম্পর্কে আমি নিশ্চিত হতে চাচ্ছিলাম । তখন তিনি আমাকে অনুমতি দিলেন এবং তারপর আমি বাপ-মার কাছে চলে এলাম ৷ অতপর মাকে বললাম, মা, লোকেরা এসব কী বলাবলি করছে? তিনি বললেন, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।