আমাদের কোনো উপায় নেই । এখন আমরা ঈমান এনেছি এবং আশা করছি, তোমার জবরদস্তিতে পড়ে আমাদের দ্বারা যা কিছু ক্রটি বিচ্যুতি হয়ে গেছে, অবশ্যই তা আল্লাহ তায়ালা ক্ষমা করে দেবেন ‘এবং অবশ্যই আল্লাহ তায়ালা হচ্ছেন উত্তম এবং তিনিই স্থায়ী ।’ অর্থাৎ উত্তম আশ্রয় ও উত্তম সংগী হিসেবে তিনিই সব কিছু থেকে শ্রেয় । তার দেয়া প্রতিদান ও পুরস্কারই অন্য সব কিছু থেকে স্থায়ী......... তুমি আমাদের যতোই কঠিন ও দীর্ঘস্থায়ী শাস্তির ভয় দেখাও না কেন তাতে আমাদের কোনো পরওয়া নেই । ফ্েরাউনকে তার ভয়াবহ পরিণতি সমস্পর্ক্কে ভীতি প্রদর্শন এখানে অবশ্যই একথা বুঝতে হবে যে, যাদুকররা ঈমান আনার পর আল্লাহ রব্বুল আলামীন তাদের অন্তরে ‘এলহাম’ নাযিল করে তাদের মযবুত করে দিয়েছিলেন এবং তাদের সে বিদ্রোহী বাদশাহর জন্যে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্যে নির্দেশ দান করেছিলেন তাই এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই যে কোনো ব্যক্তি তার রবের কাছে অপরাধী হয়ে হাযির হবে, তার জন্যে রয়েছে জাহান্নাম যেখানে সে মরবেও না, আর (প্রকৃত অর্থে) যিন্দাও থাকবে না ৷' অর্থাৎ যেমন মৃত্যু এসে সে কঠিন আযাবের দুঃসহ জ্বালার অবসান ঘটাবে না, তেমনি জাহান্নামের মধ্যে এতো কষ্ট হতে থাকবে যে, বেঁচে থাকার স্বাদও সে পাবে না ।' আর সেদিন যে সব মোমেন ব্যক্তি সর্বপ্রকার ভালো কাজ করার রেকর্ড নিয়ে হাযির হবে, তাদের জন্যেই রয়েছে বড়ো বড়ো মর্যাদার আসন । চিরস্থায়ী এবং চির সবুজ সুষমাময় বাগ-বাগিচায় তারা বাস করবে, যার নীচু বা পাশ দিয়ে ছোট ছোট নদী কুলু কুলু নাদে প্রবাহিত হতে থাকবে, আর এটিই তো সঠিক পুরস্কার সে সব ব্যক্তির জন্যে, যারা পবিত্র জীবন যাপন করেছে ।' কল্পনা ক্ষেত্রে একবার তাকিয়ে দেখুন ওই দৃশ্যের দিকে, ফেরাউন যাদুকরদের এই বলে ভয় দেখাচ্ছে যে, সে এক সংগে সবাইকে হত্যা করবে না এবং হঠাৎ করেও মেরে ফেলবে না; বরং সে এমন শাস্তি দেবে যা দীর্ঘস্থায়ী হবে এবং তিলে তিলে তাদের মৃত্যু যন্ত্রণা দিতে থাকবে। এমন সময় সে ব্যক্তিদের জানানো হচ্ছে, যে ব্যক্তি অপরাধী থাকা অবস্থায় আল্লাহর কাছে হাযির হবে তার জন্যে রয়েছে (দুনিয়ার এসব কষ্ট থেকে) আরও কঠিন এবং আরও স্থায়ী আযাব । ‘তার জন্যে রয়েছে এমন জাহন্নাম, যেখানে সে মরবেও না, সত্যিকারে যিন্দাও থাকবে না ।'- অর্থাৎ মৃত্যু এসে এ আযাবের অবসান ঘটাবে না বা আযাব শেষ হয়ে গিয়ে জীবনের শান্তি যে ফিরে আসবে তাও হবে না । অপরদিকে জান্নাতীদের জন্যে বাড়তি খোশখবর হচ্ছে যে, তাদের মহান মর্যাদার আসনে সমাসীন করা হবে। সাদর সম্ভাষণ জানিয়ে তাদের এগিয়ে নিয়ে যাওয়া হবে সেসব বাগ বাগিচাভরা বাসস্থানে যার নীচু বা পাশ দিয়ে কুলু কুলু স্রোতশ্বিনী প্রবাহিত হতে থাকবে। আর জীবনে যে পবিত্রতা অর্জন করবে তার জন্যেই রয়েছে এই প্রতিদান ৷’ তাদের সকল গুনাহ খাতা থেকে পবিত্র করা হবে। দেখুন, সেই কঠিন দিনে মোমেন দিলগুলো কেমন করে রাজার কথাগুলোকে প্রত্যাখ্যান করছে ও সে অহংকারী বিদ্রোহী বাদশাহর ভীতি প্রদর্শনের প্রতি তাচ্ছিল্যের হাসি হাসছে। যেহেতু তাদের অন্তর নিশ্চিন্ত নির্লিপ্ত ও জান্নাতের আশায় ভরপুর, তাই তারা ঈমানী বলে বলীয়ান হয়ে সে যালেম শাসকের মোকাবেলা করছে- তাদের সুমহান মর্যাদাপূর্ণ ঈমান নিজ শক্তিতে ভাস্বর হয়ে ওঠছে এবং গভীর ও খাঁটি বিশ্বাস আত্মপ্রকাশ করছে পর্বতসম দৃঢ়তা নিয়ে; বরং নবদীক্ষিত এই ঈমানদাররা ভীত হওয়ার পরিবর্তে সে বলদর্পী শাসককেই তার করুণ পরিণতি সম্পর্কে ভয় দেখাচ্ছে । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।