যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

| ওঠে, তার সামনে পার্থিব সকল শক্তি ক্ষমতা তুচ্ছ হয়ে যায় এবং সকল অহংকারী রাজা বাদশাহর ক্ষমতা লীন হয়ে যায়। আর সত্য পথের পথিক এ জীবন এবং জীবনের সকল চাহিদা তুচ্ছ করে হক ও ন্যায়ের পথে টিকে থাকার জন্যে নিজের জীবনকে সর্বপ্রকার ঝুঁকির মধ্যে নিক্ষেপ করে। এভাবেই যখন হকপন্থীরা দৃঢ়তা প্রদর্শন করে তখনই এহেন মানুষদের হৃদয়ের দুয়ার খুলে যায়, তাদের সামনে উন্ক্ত হয়ে যায় দিগস্তব্যাপী গোটা ধরণী, যার কারণে এ পৃথিবীর লোভ ও লাভ তাদের আর স্পর্শ করতে পারে না, নশ্বর এ দুনিয়ার কোনো কষ্টই তাদের কাছে আর কষ্ট বলে মনে হয় না, দুনিয়ার জীবন ও এ জীবনের সকল আমোদ ফুর্তির জিনিস তাদের কাছে তুচ্ছ হয়ে যায়। এই জন্যে দেখুন, সে নবদীক্ষিত মুসলমানের দল (সাবেক ফেরাউনপনস্থী যাদুকরদের) কথা, ‘ওরা বললো, কিছুতেই সেই জিনিসের ওপর তোমাকে আমরা প্রাধান্য দেবো না যা সুস্পষ্ট সত্যের দলীল হিসাবে আমরা পেয়েছি, আর যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ওপরেও আমরা তোমাকে শক্তিশালী মনে করবো না। অতএব, আমাদের সম্পর্কে যে ফয়সালাই করতে চাও করো । তুমি তো এই দুনিয়ার জীবনেই যা কিছু করার করবে- তাই না? অবশ্যই আমরা ঈমান এনেছি আমাদের রবের ওপর যাতে করে তিনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আর তিনি আমাদের ক্ষমা করেন আমাদের সেসব যাদু করার অপরাধ ও ক্রটি বিচ্যুতি, যা করতে তুমি আমাদের বাধ্য করেছিলে । আর আল্লাহ তায়ালাই উত্তম এবং তিনি চিরস্থায়ী । এটিই হচ্ছে ঈমানের প্রভাব সেসব অন্তরের ওপর, যা এ পর্যন্ত ফেরাউনের জন্যে পাগলপারা ছিলো এবং তার নৈকট্য হাসিল করার জন্যে এবং তার কাছ থেকে পুরস্কার লাভের জন্যে লালায়িত ছিলো, আর এজন্যে মূসা (আ.)-এর সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার জন্যে তারা এতো আগ্রহী ছিলো, কিন্তু এরপর যখন তারা আল্লাহর শক্তি-ক্ষমতার নমুনা দেখলো তখন তারা ফেরাউনের ক্ষমতার অসারতা গভীরভাবে উপলদ্ধি করলো এবং ফেরাউনের রাজত্ব ও ক্ষমতার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যে তারা বদ্ধপরিকর হয়ে গেলো বস্তু নির্ঘোষে তারা বলে ওঠলো, (তাদের কথা উদ্ধৃত করা হচ্ছে), ‘ওরা বললো, কিছুতেই আমরা আর তোমাকে গুরুত্ব দেবো না সে সুস্পষ্ট দলীলের ওপর যা আমরা দেখতে পেয়েছি, আর যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ওপর তোমাকে কোনো শক্তিশালী ব্যক্তি বলেও আমরা মনে করবো না। তার ক্ষমতাই আমাদের ওপর অধিক কার্যকর এবং তার সম্মানই আমাদের নযরে অধিক ও মহান, ‘অতএব আমাদের সম্পর্কে যে ফয়সালাই তুমি করতে চাও করো।' অর্থাৎ, যতো পারো খাটাও, আমাদের ওপর তোমার ক্ষমতা এ পৃথিবীর জীবন পর্যন্ত । ‘তুমি তো বড়ো জোর আমাদের ওপর দুনিয়ার জীবনেই ক্ষমতা খাটাবে৷' এ দুনিয়ার বাইরে আমাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই । দুনিয়ার জীবন যতোই জাকজমকপূর্ণ হোক বা যতো হীন অবমাননাকরই হোক, আসলে এ জীবন সংকীর্ণ, বড়োই তুচ্ছ, আর পৃথিবীর এ জীবনে তুমি আমাদের যতো কষ্টই দাও না কেন তা অবশ্যই ওই আযাব থেকে সহজ, যা আল্লাহর কাছে রয়েছে। সেই আযাবকে বেশী ভয় করা দরকার এবং সেই চিরস্থায়ী জীবনের কষ্ট সম্পর্কে আরো বেশী চিন্তা করা বাঞ্চনীয় । ‘আমরা ঈমান এনেছি আমাদের রবের ওপর যাতে তিনি আমাদের ক্রটি বিচ্যুতি মাফ করে দেন, মাফ করে দেন সেই যাদু করার গুনাহ যা করতে তুমি আমাদের বাধ্য করেছো ।' অর্থাৎ তুমি যখন আমাদের নবী মূসা (আ.)-এর সাথে যাদু প্রতিযোগিতায় নামার জন্যে হুকুম দিয়েছিলে, ঈমান না থাকায় তখন আমরা বুঝেছিলাম তোমার হুকুম পালন না করে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।