যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘সে (ফেরাউন) বলে উঠলো, ঈমান এনে ফেললে তোমরা আমি তোমাদের অনুমতি দেয়ার পূর্বেই? হু (বুঝতে পেরেছি), অবশ্যই সেই তোমাদের ওস্তাদ, সে তোমাদের যাদু বিদ্যা শিখিয়েছে । ঠিক আছে, অবশ্যই আমি কেটে ফেলবো তোমাদের হাত ও পাগুলো বিপরীত দিক থেকে (অর্থাৎ ডান হাত বাম পা এবং বাম হাত ডান পা- এই কায়দায় সকলের হাত পা কাটা হবে যাতে করে তোমরা জীবনে বাচলেও চলাফেরা করতে না পার), আর তারপর আমি তোমাদের খেজুর গাছের সাথে (বেধে) শূলে চড়াবো (অর্থাৎ খেজুর. গাচ্ছের সাথে বেধে, তারপর গেরেক মেরে, মেরে ফেলবো), আর তখনই বুঝতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি বেশী কঠিন এবং অধিক স্থায়ী ৷' ‘ঈমান এনে ফেললে তোমরা আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই?" এই বাক্যটি উচ্চারিত' হলো সেই অত্যাচারী, যুলুমবাজ ও অহংকারী ব্যক্তির মুখে, যে বুঝেনা যে সে ব্যক্তিরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কারণ ঈমান তাদের অন্তর বশীভূত করে ফেলেছে- ইচ্ছা করলেও ঈমানের এই. আকর্ষণ থেকে তারা মুক্ত থাকতে পারে না । আর অন্তরের অবস্থান হচ্ছে মহা দয়াময় পরওয়ারদেগারের আংগুলের মধ্যে দুটি আংগুলের মাঝখানে, কাজেই তিনি যেভাবে তাকে চালাতে চান চালাতে পারেন। কেননা ঈমান তাদের অন্তরগুলোকে ছোয়া দিয়ে বশ করে ফেলেছে । ইচ্ছা করলেও তারা নিজেদের এই নেয়ামত থেকে আর ফিরিয়ে রাখতে পারে না। হা, বুঝা গেছে, 'ওইই হচ্ছে তোমাদের নেতা, যে তোমাদের যাদুবিদ্যা শিখিয়েছে- তাই না?' খেয়াল করুন, যাদুকরদের সম্বোধন করে ফেরাউন বলে উঠলো, 'ওইই হচ্ছে তোমাদের নেতা, যে তোমাদের যাদুবিদ্যা শিখিয়েছে......ওরা যে আত্মসমপর্ণ করলো, কেন বিনা শর্তে এই আত্মসমর্পণ করলো, তার রহস্য এখানে এটা মোটেই ঠিক নয় যে, ঈমান তাদের অন্তরের মধ্যে অতি সংগোপনে বিরাজ করছে সে বিষয় তবুরা কিছুতেই বুঝছে না, আর এটাও ঠিক নয় যে, আল্লাহর অদৃশ্য হাতই ভুল পথের পর্দা সরিয়ে দিয়ে তাদের চোখগুলো খুলে দিয়েছে। এরপর সে যাদুকরদের বশীভূত করার জন্যে কঠিন কষ্ট দেয়া হবে চরমভাবে- এই ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং অহংকারী রাজা-বাদশাহরা বরাবর এভাবেই মানুষকে যুলুম নির্যাতনের মাধ্যমে নিজেদের গোলাম বানিয়ে রাখার চেষ্টা করে থাকে । তাদের শরীরকে গোলাম বানানোর সাথে সাথে তাদের মনকেও তারা বশীভূত করতে চায়। এরশাদে রব্বানীতে সে কথাটাই বলতে চাওয়া হয়েছে, ‘অবশ্য অবশ্যই আমি তোমাদের হাত ও পাগুলো বিপরীত দিক থেকে কেটে দেব এবং খেজুরের গাছের সাথে বেঁধে তোমাদের শুূলি দেবো ৷” এরপর সে কঠিন সত্য প্রকাশিত হচ্ছে, শক্তি-ক্ষমতার অধিকারী হলে মানুষ দূর্বল মানব শ্রেণীর ওপর নির্যাতন চালিয়ে নিজের প্রাধান্য বিস্তার করতে চায়- এটা হচ্ছে জংগলের পশু-শক্তির শামিল । এ শক্তি অসহায় মানুষের অংগ-প্রত্যংগ বিচ্ছেদ ঘটায় এবং আভ্যন্তরীণ অবস্থাও বিগড়ে দেয়, তাদের শিরা উপশিরা এবং নাড়িভুঁড়ি ছিড়ে ফেলে দেয়, যেমন হিংস্র জন্তু দাত ও নখ দিয়ে দুর্বল প্রাণীকে নিধন করে। তাই ফেরাউনের ঘোষণা উদ্ধৃত করতে গিয়ে বলা হচ্ছে, ‘আর অবশ্যই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে অধিক শক্তিশালী এবং কে অধিক দীর্ঘস্থায়ী !' কিন্তু অতীতেও এমন বহু বলদপী ক্ষমতাধরদের দাপট দেখা গেছে এবং সময়াস্তরে তাদেরও পরিসমাপ্তি ঘটেছে; কিন্তু সেসব যালেম ঈমানী শক্তিকে নিশেষে মুছে ফেলতে পারেনি। কেননা এ শক্তির তাপ হৃদয়ের গভীরে পৌছে গিয়ে এমনভাবে মানুষকে উজ্জীবিত করে যে দুনিয়ার কোনো যুলুম নির্যাতন তাকে আর দুর্বল করতে পারে না। তখন সে পাহাড়ের মতো দৃঢ় ও মযবুত হয়ে [ভল্ল লত নন ত সন ন ] bp) যিলাল ১৩তম ১৩ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।