অবশ্য অবশ্যই, অবশেষে বিজয়ী হবে এবং বাতিলের পরাজয় অনিবার্য্য। চিরন্তন এই নিয়ম অনুযায়ী মূসা (আ.)-এর লাঠিটি বিরাট অজগর রূপ ধারণ করে ওই যাদুকরদের সকল সাপগুলো গিলে খেয়ে ফেললো- এভাবে মিথ্যার চূড়ান্ত পরাজয় সূচিত হলো । ঘটনার বিবরণে আল কোরআন জানাচ্ছে, মূসা (আ.) লাঠিটি ফেলে দিলেন, সাথে এবং অতীব বিশস্ময়করভাবে আল্লাহর তরফ থেকে ক্ষমতাপ্রাপ্ত ওই লাঠিটি এক ভীষণ শক্তিশালী সাপের রূপ ধারণ করলো এবং পুরস্কারের জন্যে আশাত্বিত যাদুকরদের সকল আশা নস্যাৎ করে দিয়ে সকল যাদুর সাপগুলো গলাধকরণ করে ফেললো । হায়, এরা তো এসেছিলো বুকভরা আশা নিয়ে যে, আজ রাজকোষ থেকে তারা প্রাণভরে অর্থ লাভ করবে এবং রাজার একান্ত প্রিয়জনে পরিণত হবে; কিন্তু এক্ষণে তাদের সকল আশায় ছাই পড়ায় তারা পরস্পরকে দোষারোপ করতে শুরু করলো । যে পারদর্শী যাদুকররা ভেবেছিলো, মূসা (আ.) তাদের যাদুর সাপগুলো দেখে ভড়কে গেছেন তারাও হতাশ হয়ে গেলো। প্রথমত রসূল হলেও তার কাছে বাহ্যিক দৃষ্টিতে আকস্মিকভাবে সে রশিগুলো চলমান প্রকৃত সাপ বলেই মনে হয়েছিলো । কেন এমন হয়েছিলো তা কোনো কথা দিয়ে বুঝানো যাবে না বা এ ব্যাপারে কোনো যুক্তিও প্রদর্শন করা যাবে না, কিন্তু যাদুকরদের সব জারিজুরি যখন ব্যর্থ হয়ে গেলো তখন তারা বুঝলো, অবশ্যই মূসা (আ.) আল্লাহর প্রেরিত নবী এবং এজন্যে তারা সাথে সাথে সেজদায় পড়ে গেলো । এরশাদ হচ্ছে, ‘অতপর, যাদুকররা সেজদায় পড়ে গেলো, বলে উঠলো, আমরা হারুন ও মূসার রবের ওপর ঈমান আনলাম!’ আল্লাহর নবী মূসা (আ.)-এর ফেলে দেয়া লাঠির এতো বড়ো সাপে পরিণত হওয়া এবং উপস্থিত যাদুকরদের সর্বশ্রেষ্ঠ যাদুর প্রাসাদ তাসের ঘরের মতো উড়িয়ে দেয়ার ব্যাপারটা ওদের ধমনীতে এমন চাঞ্চল্য সৃষ্টি করলো যে, তাদের দেহ মন থর থর করে কেঁপে ওঠলো । খুলে গেলো তাদের পুঞ্জীভূত জাহেলিয়াতের বন্ধনগুলো এবং ঝলমল করে জ্বলে উঠলো সত্য সুন্দরের নূর, ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেলো ঘনান্ধকারের দু্বীনিত পর্দা । এটাই হচ্ছে মানুষের অস্তরের ওপর ঈমানের বজ কঠিন স্পর্শ, যা মুহূর্তের মধ্যে কোনো ব্যক্তিকে হেঁচকা টানে কুফুরীর গহবর থেকে বের করে ঈমানের শুভ্র সমুজ্জ্বল প্রান্তরে এনে দেয় । কিন্তু এটাও সত্য ঈমানের এই গোপন রহস্যের সন্ধান তারা পায় না যাদের অন্তর আত্মম্তরিতা ও অহংকারের জগদ্দল পাথরের আড়ালে ঢাকা থাকে । কি করে তারা সুমহান ঈমানের মধুর পরশ পাবে! কেমন করে তারা পরিবর্তনের এই গোপন রহস্য জানবে! আর যখন তারা অহংকার করলো ও বিদ্রোহী হয়ে ওঠলো, তখন এ কথা ভুলে গেলো যে, প্রকৃতপক্ষে ক্ষমতা কার, আর তারা দেখতে থাকলো, নানা প্রকার ইশারা ইংগিত দ্বারা, তাদের অনুসারীরা আল্লাহর ক্ষমতার প্রতি কটাক্ষপাত করছে। তারা একথাও ভুলে গেলো যে, একমাত্র আল্লাহ তায়ালাই অস্তরসমূহের পরিবর্তনকারী । একথাও তারা ভুলে গেলো যে, আল্লাহর সাথে একবার যদি সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, আর ওই সম্পর্ক ধরে রাখার যদি জন্যে কেউ দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং মহান আল্লাহর নূরের আলোকে যদি কেউ নিজেকে আলোকিত করতে মনস্থ করে, তাহলে তার ওপর অন্য কারো ক্ষমতা প্রভাব বিস্তার করতে পারে না, তা সে যেই হোক না কেন । এরশাদ হচ্ছে, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।