কিন্তু, প্রশ্ব দীড়ায়? হা, যা ময়দানে প্রকাশ পাচ্ছে তা অবশ্যই এক ভয়ংকর যাদু, সারা মাঠ জুড়ে হঠাৎ করে কিলবিল করে ওঠলো সঞ্চরণশীল কিছু জীব, দেখা যাচ্ছে সবার চোখে-মুখে আতংকের ছাপ । এমনকি আল্লাহর নবী মূসা (আ.) ও (মনে মনে) ভীষণ শংকাগ্রস্ত । দেখুন ওই দৃশ্য আল কোরআন কিভাবে উদ্ধৃত করছে, ‘দেখা গেলো, তাদের রশি ও লাঠিগুলো, সবকিছু তার কাছ মনে হলো তাদের যাদুর কারণে ছুটোছুটি করছে’ তখন মূসা (আ.) মনে মনে কিছু ভীতি অনুভব করলেন। কিন্তু মূসা (আ.)-এর সাথে তার রব বর্তমান আছেন এবং তিনি তাকে দেখছেন, এ অনুভূতি থাকা সত্তেও অর্থাৎ, ওদের যাদু করা রশিগুলো যখন বিরাট বিরাট সাপ হয়ে নড়ে বেড়াতে লাগলো, তখন মূসা (আ.)-ও ভয় পেয়ে গেলেন। কেননা প্রকৃতপক্ষে সে দেশের যাদুকরদের এগুলো ছিলো সব থেকে বড়ো যাদু । তীর মনে ভয় সৃষ্টি হওয়া অবশ্যই একথার প্রমাণ দেয় যে বিষয়টি একেবারে সাধারণ জিনিস ছিলো না এবং কিছুক্ষণের জন্যে তাকে ভুলিয়ে দিয়েছিলো যে তিনি ওদের থেকে (আল্লাহর রহমতে) বেশী শক্তিশালী । যাই হোক, অবশেষে তার রব তাকে স্মরণ করিয়ে দিলেন, তার সাথে রয়েছে মহাশক্তি (মহান আল্লাহর শক্তি) ৷ এরশাদ হচ্ছে, ‘বললাম, আমি ভয় পেয়ো না, নিশ্চয় তুমিই বিজয়ী হবে, ফেলে দাও তোমার ডান হাতের জিনিসটি । এটা খেয়ে ফেলবে সে সকল জিনিসকে যা ওরা বানিয়েছে। ওরা যা বানিয়েছে তা যাদু ছাড়া আর কিছু নয় । আর যাদুকররা যা কিছুই নিয়ে আসুক না কেন তা সাফল্যমন্ডিত হয় না ৷' এ আয়াতে বলা হচ্ছে, ভয় পেয়ো না, তুমিই জয়ী হবে। কেননা তোমার কাছে রয়েছে সত্য আর ওদের জন্যে অপেক্ষা করছে চরম দুর্ভাগ্য । তোমার কাছে রয়েছে ঈমান যা তোমাকে সাহায্য করে সেই নীতির ওপর মযবুত হয়ে দাড়িয়ে থাকতে, যা তুমি গ্রহণ করেছো, আর ওদের পৃথিবী-কেন্দ্রিক ভালো কাজ ও দান খয়রাত- তার প্রতিদান ওরা দুনিয়াতেই পেয়ে যাবে। জেনে রাখো, তুমি বিজড়িত রয়েছো সেই মহাশক্তির মালিকের সাথে, যার সামনে সব কিছুই তুচ্ছ। ওরা নশ্বর জীবনসম্পন্ন মানুষের জন্যে কাজ করছে, তা তারা যতোই অহংকারী ও শক্তিশালী হোক না কেন। সুতরাং ভয় পেয়ো না ‘এবং ফেলে দাও তোমার ডান হাতের বস্তুটি” একথা দ্বারা যতো বড়ো জিনিসই ওরা করে থাকুক না কেন তাকে তুচ্ছ করা হচ্ছে এবং সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হচ্ছে, যে যা কিছু ওরা তৈরী করেছে তোমার হাতের বস্তুটি সবই খেয়ে ফেলবে । তুমি নিশ্চিত থাক, যা তুমি দেখছো, ওটা নিছক এক ভয়ংকর যাদু-- যাদুকরের এক হীন প্রচেষ্টা ও কাজ মাত্র । আর জেনে রাখো যে কোনো যাদুকর কখনই শেষ পর্যন্ত সাফল্যমন্ডিত হয় না। তা সে যেভাবে যতো চেষ্টাই করুক না কেন, কারণ সে তো মনগড়া কিছু তদ্বীর করে চলেছে মাত্র সে এমন কোনো সত্য জিনিসের ওপরে নির্ভর করে নেই । যা টিকে থাকতে পারে। তাদের অবস্থা হচ্ছে যে কোনো পথের সত্য পথের পথিক এবং আল্লাহর ওপর নির্ভরশীল কোনো লোকের মোকাবেলায় মিথ্যা ও দুর্নীতিবাজ কোনো ব্যক্তির রুখে দাড়ানোর অবস্থার মতো । আরো বিশ্বয়কর ব্যাপার হচ্ছে, যখন ওই মিথ্যার ধ্বজাধারীরা আত্মপ্রত্যয়ী কোনো হকপন্থীর মোকাবেলায় দাড়ায় তখন সে ভালো করেই জানে ও বুঝে যে, সে নিজে হক পথের ওপর নেই এবং এ কথাও সে জানে ও তার মনে এ ভয়ও আছে যে, সত্যের বিজয় অবশ্যম্ভাবী । সত্য থেকে দূরে থাকার জন্যে যত চেষ্টাই করা হোক না কেন এবং সত্য থেকে গাফেল হয়ে থাকার জন্যে যে পদ্থাই অবলম্বন করা হোক না কেন সত্য www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।