যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

দেখুন, সমাজের বুকে যখন জাহেলিয়াত জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকে তখন তা অপসারিত করতে হলে কত বড়ো শক্তি ক্ষমতা এবং কত বেশী মনোবল প্রয়োজন । প্রয়োজন কত বেশী উৎসাহ-উদ্দীপনা এবং বাহাদুরীর । এখানে দেখুন, একদিকে রয়েছে দুজন অসহায় মানুষ- মূসা ও হারুন (আ.), আর অপরদিকে অসংখ্য যাদুকরের দল এবং তাদের পেছনে দন্ডায়মান ফেরাউন, তার দেশ, সেনাবাহিনী, তার শক্তি ক্ষমতা ও তার অঢেল সম্পদ রয়েছে, কিন্তু মূসা ও হারুনের সাথে রয়েছেন তাদের রব, যিনি সর্বশক্তিমান, যিনি সব কিছু শোনেন ও দেখেন 1 সম্ভবত এই অবস্থাটাই আমাদেরকে অহংকারী ও ক্ষমতাগর্বী ফেরাউনের দম্ভ ও দাপট সম্পর্কে বুঝতে স।হায্য করছে, সাহায্য করছে যাদুকরদের অবস্থান সম্পর্কে জানতে, যেহেতু তাদের পেছনে রয়েছে ফেরাউন । এখানে প্রথম বিষয়টি চিন্তার দাবী রাখে, কে ছিলো মূসা, কেইবা ছিলো হারুন, কেইবা তাদেরকে জানতো ও চিনতো। ফেরাউন তাদেরকে চ্যালেঞ্জ করলো এবং সে নিজেও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলো । এই কারণেই দেখা যাচ্ছে, ফেরাউন তার সকল শক্তি নিয়োগ করছে, যাদুকরদের জড়ো করছে, একত্রিত করছে তার দেশের জনগণকে, তারপর সে তার সভাসদদের নিয়ে বসে দু’পক্ষের প্রতিযোগিতা প্রত্যক্ষ করছে। এখন চিন্তা করা দরকার, ফেরাউনের মতো এতো বড়ো শক্তিদর্পী বাদশাহ কেমন করে মূসা (আ.)-এর প্রতিদ্বন্দিতা সহ্য করে নিলো এবং কেমন করে চললো এই দীর্ঘ সময় ধরে তার প্রতিদ্বন্বিতা, অথচ মূসা তো ছিলো তার শক্রুপক্ষ বনী ইসরাঈল জাতির একজন সদস্যমাত্র । যাদের সে বহু বছর ধরে গোলাম বানিয়ে রেখেছিলো এবং তার শক্তি ক্ষমতার সামনে তারা অত্যন্ত হীনতাপূর্ণ জীবন অতিবাহিত ৰ এর কারণ একথা ছাড়া আর কিছু বুঝা যায় না যে, আল্লাহ তায়ালা মূসা ও হারুন (আ.)-এর প্রচন্ড এক ভীতি ফেরাউনের অন্তরে বসিয়ে দিয়েছিলেন, আর প্রকৃতপক্ষে অবশ্যই তাদের সাথে আছেন সর্ব শক্তিমান আল্লাহ তায়ালা যিনি শোনেন ও দেখেন। এভাবে দেখা যাচ্ছে, শীর্ষস্থানীয় যাদুকরদের মধ্যে ছড়িয়ে পড়ছে নানা প্রকার মতপাথর্ক্য। এরা সারা দেশের ওস্তাদ যাদুকর- এরা দিশেহারা হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না কি করবে। অতপর এরা গোপনে পরামর্শ করতে শুরু করছে, দারুণ উদ্বেগ উৎকন্ঠায় এরা গলদঘর্ম। এদের চেহারা ছবি দেখে বুঝা যাচ্ছে এরা দারুণ দুশ্চিন্তায় ছটফট করছে এবং গোটা সমাবেশের মধ্যে ঘুরে ঘুরে এরা জনগণকে শাস্ত করার চেষ্টা করছে যেন তারা মতভেদ করে বিচ্ছিন্ন না হয়ে যায়, তাদের দলের মধ্যে বিশৃংখলা না ঘটে এবং সবাই যেন ধীরস্থিরভাবে প্রতিযোগিতা পর্ব সমাপ্ত হতে সাহায্য করে- তার জন্যে সব ওস্তাদ যাদুকররা মহাব্যস্ত হয়ে ছুটাছুটি করছে। এরপর দেখা যাচ্ছে তারা এগিয়ে এলো, ‘বললো, হে মূসা, তুমি কি প্রথমে তোমার যাদু ছাড়বে না আমরাই প্রথমে আমাদের যাদু দেখাবো?’ - প্রকৃতপক্ষে এটাই ছিলো ময়দানে বাস্তব প্রতিযোগিতা, একযোগে সে যাদুকররা তাদের জারিজুরি প্রদর্শন করতে, বাদশাহর প্রতি তাদের আনুগত্য দেখাতে এবং এখন তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হতে সম্পূর্ণ প্রস্তুত । এমতাবস্থায়, ‘মূসা বললো, বরং তোমরাই ছাড় তোমাদের যাদু প্রথমে’ অর্থাৎ মূসা (আ.) তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, প্রশান্ত বদনে তাদের সুযোগ দিলেন তাদের যাদুবিদ্যা দেখানোর জন্যে এবং তার নিজের জন্যে শেষ পদক্ষেপ গ্রহণ করার মওকা হাতে রেখে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।