যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

শেষবারের মতো জানিয়ে দেয়া দরকার, যাতে করে তারা হেদায়াতের দিকে ফিরে আসে এবং যাদু দ্বারা আল্লাহর দেয়া মোজেযার সাথে পাল্লা দেয়া থেকে বিরত হয়, আর অবশ্যই এটা সত্য কথা, যাদুমাত্রই আল্লাহর ওপর মিথ্যা আরোপের নামান্তর । এরশাদ হচ্ছে, “মুসা তাদের বললো, দুঃখ হয় তোমাদের জন্যে! খবরদার তোমরা জেনে বুঝে আল্লাহ সম্পর্কে কোনো মনগড়া মিথ্যা কথা বলো না, এতো করে বুঝানো সত্তেও যদি তোমরা না শোন তাহলে তোমরা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং কঠিন আযাবে ফেলে তোমাদের সমূলে নিধন করে দেয়া হবে, আর যারাই এভাবে মিথ্যা ও বানেয়াট কথা বলে তারা অবশ্যই বিফল মনোরথ হয়।' এ সত্য কথাগুলো অবশ্যই কোনো কোনো হৃদয়কে নাড়া দিলো, প্রবিষ্ট হয়ে গেলো তাদের হৃদয়ের গভীরে এই মর্মস্পর্শী বাণী । তাদের কাছে পরিষ্কারভাবে মনে হতে লাগলো, শাস্তির যে ভয় দেখানো হচ্ছে তা অবশ্যই বাস্তবায়িত হবে। তাই, দেখা গেলো এই নিষ্ঠাপূর্ণ কথাতে যাদুকরদের কেউ কেউ বেশ প্রভাবিত হয়ে পড়েছে, এজন্যে কি করবে না করবে সে বিষয়ে তারা দ্বিধাদ্বন্ধের পড়ে গেলো, আর পাল্লা যারা দিতে চাচ্ছিলো না তারা চুপে চুপে ও গোপনে আপোসের কিছু কথা এমনভাবে বলছিলো যেন মূসা (আ.) তাদের কথা শুনতে পান, এ বিষয়ের দিকে ইংগিত করতে ‘তারপর ওরা তাদের বিষয়ের ওপর সিদ্ধান্ত নিতে গিয়ে পরস্পর বিরোধী বিভিন্ন মতামতের মধ্যে জড়িয়ে পড়লো!” অর্থাৎ, মূসা (আ.)-এর কথা শুনে তারা মত স্থির করতে গিয়ে নিজেদের মধ্যে নানা প্রকার তর্ক-বিতর্কে লিপ্ত হয়ে গেলো এবং গোপনে গোপনে পরামর্শ করতে শুরু করলো । তারা একে অপরকে উক্কাতে থাকলো এবং মূসা ও হারুন (আ.)-এর ভয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পরস্পরকে ওদের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকলো । কেননা সে দুই ব্যক্তি তো তাদের মিসর থেকে সমূলে উৎখাত করতে চায় এবং সমস্ত মিসরবাসীর ঈমান আকীদা পুরোপুরিভাবে বদলে দিতে চায় । অতএব তারা একথার ওপর একমত হলো যে, সকল দলাদলি ও ঝগড়া ফাসাদ ভূলে গিয়ে সে দুই ব্যক্তির মোকাবেলায় একত্রিত হতে হবে এবং সবাই মিলে এক হাত হয়ে ওদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ওদের শেষ সিদ্ধান্ত হলো, আজকের এই যুদ্ধের দিন প্রকৃতপক্ষে তাদের অস্তিত্বের প্রশ্নে চূড়ান্ত ফয়সালার দিন, যারা আজকে বিজয়ী হবে তারাই হবে সাফল্য মন্ডিত এবং তারাই হবে প্রাধান্য বিস্তারকারী । ওদের কথাগুলো উদ্ধৃত করতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘ওরা বললো, এরা দু'জন যাদুকর ছাড়া তো আর কিছু নয়, এরা তোমাদের যাদুর সাহায্যে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় এবং এজন্যে তারা এক অভিনব উপায় উদ্ভাবন করেছে। অতএব তোমাদের শক্তিকে একত্রিত করে একযোগে (সারিবদ্ধ হয়ে) তাদের ওপর হামলা করো । আজকে যে বিজয়ী হবে সেই কৃতকার্য হবে (দেশে টিকে থাকতে পারবে) ৷' এভাবে আকীদা সম্পর্কে চরম ও পরম সত্য কথাটি নাযিল হলো এবং সে বাতেল শক্তির ধ্বজাধারীদের মধ্যে এক বিপ্লব সৃষ্টি করে ফেললো । যেমন করে মিথ্যা শক্তির লোক লকঙ্কর ও সারিগুলোর মধ্যে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হলে তাদের মধ্যে এক ভয়ংকর আতংক সৃষ্টি হয়। এর ফলে ফেরাউনের লোক লঙ্করের অন্তর প্রচন্ড ভয়ে আছন্ন হয়ে গেলো, হৃদয় তাদের কেঁপে ওঠলো এবং নিজেদের শক্তি ক্ষমতার ওপর তারা এক দারুণ আঘাত অনুভব করলো । তাদের বদ্ধমূল ধারণা বিশ্বাস ও চিন্তা স্রোতের মূল নড়বড়ে হয়ে ওঠলো। এখন একবার ভেবে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।