পক্ষে অকাট্য ও অখভ্ডনীয় প্রমাণ হিসেবে পেশ করেছিলেন। ফেরাউন শুধু হযরত মূসা (আ.)-কে দোষারোপ করলো যে, তিনি যাদু প্রয়োগ করে লাঠিকে সাপ ও হাতকে সাদা বানিয়েছেন। অথচ এটা কোনো দূষণীয় কাজ ছিলো না । ফেরাউনের দৃষ্টি আকর্ষণের জন্যে যাদুই সবচেয়ে সহজ পন্থা ছিলো। কেননা সে সময়ে যাদুর ব্যাপক প্রচলন ছিলো। মূসা (আ.)-এর এ দুটো মোজেযা প্ৰকৃতিগতভাবে পরিচিত যাদুর নিকটতম ছিলো । যাদু কোনো বাস্তব ব্যাপার নয়; বরং নিছক দৃষ্টি ও অনুভূতিকে ধোকা দেয়ার শামিল ৷ এতে দর্শকের অনুভূতি এতোটা প্রতারিত হয় যে, কিছু অবাস্তব জিনিসকেও সে বাস্তব বলে অনুভব করতে থাকে, যেমন মানুষ বাস্তবে যার আদৌ অস্তিত্ব নেই সেই জিনিসও স্বপ্নে দেখে, অথবা ভিন্নরূপে দেখে থাকে যাদুকৃত ব্যক্তি যে সব জিনিস দেখতে পায় তা সাধারণত তার দৈহিক ও স্বায়ুবিক বৈকল্যের প্রতিক্রিয়া । মূসা (আ.)-এর নিদর্শন দুটো এ ধরনের ছিলো না। ওই দুটো নিদর্শন ছিলো আল্লাহর সৃজন শক্তির বলে ঘটিত যথার্থ সাময়িক বা স্থায়ী রূপান্তর । - ‘ফেরাউন বললো, ওহে মূসা, তুমি কি তোমার যাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে এসেছো?’ এটা স্পষ্ট যে, বনী ইসরাঈলকে কেবল এই ভয়ে গোলামে পরিণত করে রাখা হয়েছিলো যে, পাছে তাদের সংখ্যা বেড়ে গিয়ে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় স্বৈরাচারী শাসকরা তাদের রাজত্ব ও প্রভুত্ব নিষ্কন্টক করার জন্যে এমন সব অপরাধ ঘটাতেও দ্বিধা করে না, যা চরম পৈশাচিক, নিষ্ঠুর, বর্বরোচিত এবং মানবতা, নৈতিকতা, সভ্যতা ও বিবেক বিরোধী । এ কারণেই ফেরাউন বনী ইস্রাঈলকে নিশ্চিহ্ন ও নির্বংশ করার লক্ষ্যে তাদের সকল পুরুষ সন্তানকে হত্যা করতো, নারীদের বাচিয়ে রাখতো এবং বৃদ্ধদের এতো কঠিন পরিশ্রম করতে বাধ্য করতো, যার ফলে তাদের মৃত্যু অনিবার্য হয়ে ওঠে ৷ তাই মূসা ও হারুন যখন তাকে বললেন যে, বনী ইসরাঈলকে আমাদের সাথে পাঠিয়ে দাও এবং নির্যাতন করো না। তখন সে তার জবাবে বললো, ‘হে মূসা, তুমি কি আমাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে এসেছো?’ কারণ বনী ইসরাইঈলকে মুক্তি দেয়ার অর্থই ছিলো মিসরের ওপর তাদের শাসন ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করা । আর মুসা (আ.) যখন বনী ইসরাঈলের মুক্তি দাবী করলেন, তখন ফেরাউনের দৃষ্টিতে সে দাবীর উদ্দেশ্য ছিলো মূসা (আ.) ও বনী ইসরাঈলের মিসর দখল এবং তিনি যে নিদর্শনগুলো দেখাচ্ছিলেন তা ছিলো তার দৃষ্টিতে নিছক যাদু । এ কারণেই সে অনায়াসেই হুমকি দিলো, ‘আমিও এ রকমের যাদু দেখাবো ৷' স্বৈরাচারীরা এভাবেই আদর্শিক আন্দোলনকারীদের দুনিয়াবী স্বার্থের পূজারী বলে মনে করে এবং ক্ষমতালোভী ও রাজত্বলোভী ভাবে। তারপর তারা আদর্শিক আন্দোলনকারীদের ভেতরে কিছু নিদর্শন দেখতে পায়। কখনো তা হয় অলৌকিক, যেমন মূসা (আ.)-এর নিদর্শনাবলী, আবার কখনো তা হয়ে থাকে লৌকিক, কিন্তু মানুষের হৃদয় জয়কারী ও অপ্রতিরোধ্য । উভয় ক্ষেত্রেই তারা তা প্রতিরোধ করতে প্রস্তুত হয়। অলৌকিক নিদর্শনের প্রতিরোধে প্রয়োগ করে যাদু আর যেসব নিদর্শন অলৌকিক নয়, তার মোকাবেলায় তারা একই ধরনের অস্ত্র প্রয়োগ করে। যদি তা সাহিত্য হয়, তবে অনুরূপ সাহিত্য দিয়ে তার মোকাবেলা করে। সংস্কারমূলক কিছু হলে পাল্টা সংস্কার দিয়ে তার মোকাবেলা করে। ভালো কাজ হলেও অস্তত প্রদর্শনমূলক ভালো কাজ দিয়ে তার মোকাবেলা করতে সচেষ্ট হয়। অথচ আদর্শ যে মানুষের বিশ্বাস ও আল্লাহর সাহায্য পেয়ে বিজয়ী হয়ে থাকে তা তারা বুঝতে পারে না। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।