‘নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্যে । বস্তুত প্রাকৃতিক জগতের এই বিস্ময়কর নিয়ম শৃংখলা নিয়ে চিন্তা ভাবনা করলে কোনো সুস্থ বিবেকের অধিকারী মানুষ তা থেকে সেই মহাকুশলী স্রষ্টার সন্ধান না পেয়ে পারে না, যিনি প্রতিটি জিনিসকে সৃষ্টি করেন এবং তাকে পথনির্দেশ ও বিধান দান করেন। এরপর আল্লাহ তায়ালা হযরত মূসা (আ.)-এর বক্তব্যের উদ্ধৃতির সমাপ্তি টেনেছেন নিজের প্রত্যক্ষ বক্তব্যের মধ্য দিয়ে । তিনি বলেন, ‘এই মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, এই মাটিতেই আবার তোমাদেরকে পাঠাবো এবং পুনরায় তা থেকে তোমাদের বের করবো। আমি ফেরাউনকে আমার যাবতীয় নিদর্শন দেখিয়েছি, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে।' অর্থাৎ যে ভূমিকে আমি দোলনা বানিয়েছি, তাতে রাস্তাঘাট তৈরী করেছি এবং বৃষ্টি বর্ষণ করে তাতে জোড়ায় জোড়ায় রকমারি উদ্ভিদ সৃষ্টি করে খাদ্য ও পশু চারণের উপকরণ উৎপন্ন করেছি, সেই ভূমি থেকেই তোমাদের সৃষ্টি করেছি, সেই ভূমিতেই তোমাদের ফেরত পাঠাবো এবং তোমাদের মৃত্যুর পর পুনরায় তা থেকে তোমাদের পুনরুজ্জীবিত করে বের করবো। মানুষ এই ভূমির উপাদান থেকেই তৈরী । তার দেহের উপাদানগুলোর সবই মোটামুটি এই পৃথিবীর মাটিরই উপাদান ৷ এরই ফসল সে খায়, এরই পানি সে পান করে, এরই বাতাসে সে শ্বাস প্রশ্বাস খহণ করে। মানুষ এই মাটিরই সন্তান এবং এই মাটি তার জন্যে দোলনা স্বরূপ । এই মাটিতেই সে লাশ হয়ে ফিরবে, এই মাটিতেই মিশে যাবে তার হাড়গোড় এবং এর বাতাসেই সে গ্যাসে পরিণত হয়ে মিশে যাবে, অতপর পরকালীন জীবনের জন্যে এই মাটি থেকেই সে উদিত হবে, যেমনটি তার প্রথম সৃষ্টি হয়েছিলো । মাটি ও ভূমির কথা স্মরণ করিয়ে দেয়ার সাথে দাম্তিক হঠকারী ফেরাউনের সাথে অনুষ্ঠিত আলোচনার একটা সম্পর্ক রয়েছে। এই মাটির তৈরী হয়েও এবং এই মাটিতেই ফিরে যেতে বাধ্য হওয়া সত্তেও সে মাবুদের আসনে আসীন হতে চায় । অথচ সে আল্লাহর অগণিত সৃষ্টিরই একটি, যাকে তিনি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তার জীবন যাপনের নিয়মবিধিও তাকে জানিয়ে দিয়েছেন। ‘আমি তাকে আমার সকল নিদর্শন দেখিয়েছি ৷ কিন্তু সে অস্বীকার করেছে ।' অর্থাৎ মূসা তার চারপাশের যে সব প্রাকৃতিক নিদর্শন তার সামনে তুলে ধরেছে, তা আমিই তাকে দেখিয়েছি। মূসা (আ.)-এর লাঠি হাতও এই সব নিদর্শনের আওতাভুক্ত । তবে প্রকৃতিতে বিরাজমান নিদর্শনাবলী আরো বড়ো ও স্থায়ী, এ জন্যে এই দুটো নিদর্শনও যে ফেরাউনকে দেখানো হয়েছিলো, তা এখানে উল্লেখ করা হয়নি, ওটা অনুষংগিকভাবেই এর আওতাভুক্ত । তবে সকল নিদর্শনের ওপর ফেরাউন যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, তা থেকে বোঝা যায়, ফেরাউন সে দুটো অলৌকিক নিদর্শনের দিকে ইংগিত দিচ্ছে, ‘ফেরাউন বললো, হে মূসা, তুমি কি তোমার যাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে তাড়ানোর জন্যে এসেছো? ঠিক আছে, আমিও তোমার সামনে অনুরূপ যাদু পেশ করবো । তুমি আমাদের ও তোমার মধ্যে এ জন্যে একটা দিন নির্ধারণ করো, যা আমিও লংঘন করবো না, তুমিও করবে না । সেটা হবে একটা মধ্যবর্তী স্থানে । মূসা বললো, তোমাদের নির্ধারিত দিন হচ্ছে ‘উৎসবের দিন’ এবং লোকজন যেন দুপুরের আগেই সমবেত হয়৷’ (আয়াত ৫৭-৫৯) এভাবে বিতর্কে ফেরাউন আর অগ্রসর হলো না। কেননা এ বিষয়ে মূসা (আ.)-এর যুক্তি ছিলো সুস্পষ্ট ও বলিষ্ঠ । তিনি প্রাকৃতিক নিদৰ্শনাবলীকে এবং নিজের মোজেযাকে তার বক্তব্যের www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।