‘সে বললো, পূর্বতন জাতিগুলোর কী অবস্থা হয়েছে?" অর্থাৎ অতীত জাতিগুলোর পরিণাম কী হয়েছে? তারা কোথায় গেছে? তাদের মাবুদ কে ছিলো? তারা যখন তোমাদের কথিত এই মাবুদ না চিনেই মারা গেছে, তখন তাদের কী হবে? ‘মুসা (আ.) বললো, তাদের সম্পর্কে যাবতীয় তথ্য আমার প্রতিপালকের কাছে একটা পুস্তকে সংরক্ষিত আছে। আমার প্রতিপালক বিপথগামীও হন না, ভুলেও যান না৷’ এভাবে হযরত মূসা (আ.) সুদূর অতীতের সেই অজানা বিষয়কে তার সেই সর্বজ্ঞ প্রভুর কাছে সমর্পণ করলেন যিনি সব রকম ভুল ভ্রান্তির উর্ধ্বে । একমাত্র তিনিই সেই জাতিগুলোর ভূত ভবিষ্যত অবস্থা জানেন । যাবতীয় অদৃশ্য ও অজানা বিষয় আল্লাহর হাতে এবং মানুষের ব্যাপারে সর্ববিষয়ে তিনিই ক্ষমতাবান । এরপরও হযরত মূসা (আ.)-এর বক্তৃতা অব্যাহত থাকে। তিনি মহাবিশ্বে আল্লাহর ব্যবস্থাপনার যে নিদর্শনাবলী এবং মানব জাতির ওপর আল্লাহর যে নেয়ামতসমূহ বিরাজমান, তার উল্লেখ করেন। বিশেষভাবে ফেরাউনের চারপাশের এমন কয়েকটা নেয়ামতের তিনি উল্লেখ করেন, যা মিসরের উর্বর ভূমিতে বিরাজমান । তন্মধ্যে পানির প্রাচুর্য, কৃষি সম্পদ ও পশু সম্পদের কথা বিশেষভাবে আলোচনা করেন। ‘যিনি ভূমিকে তোমাদের জন্যে দোলনা বানিয়েছেন. ................... ৷" (আয়াত ৫৩-৫৪) শিশুদের দোলনার-মতোই পৃথিবী মানব জাতির জন্যে সর্বকালে ও সর্বত্র একটা দোলনা । মানুষ এ পৃথিবীর শিশু সন্তান স্বরূপ ৷ পৃথিবী তাদেরকে নিজের কোলে জাপটে ধরে রাখে এবং আহার যোগায় । তাদের চলাফেরা, কৃষি কাজ ও জীবন যাপনের জন্যে পৃথিবী উন্ক্ত । মহান সষ্টা যেদিন প্রতিটি বস্তু সৃষ্টি করেছেন, সেদিনই পৃথিবীকেও সৃষ্টি করেছেন বসবাসের উপযোগী করে, আর মানুষকেও এই পৃথিবীতে বসবাসের যোগ্য বানিয়ে সৃষ্টি করেছেন। দুটো অর্থই পরস্পরের অত্যন্ত নিকটবর্তী । মিসর যতটা দোলনার ন্যায় আকৃতি ও প্রকৃতির অধিকারী প্রতীয়মান হয়, পৃথিবীর আর কোনো ভূখন্ড ততোটা নয় । উর্বর, শস্য শ্যামল এই বিস্তীর্ণ সমতল ভূমি যতো সহজে চাষ করা যায় এবং যতো সহজে এতে ফসল ফলানো যায়, ততোটা আর কোথাও ফলানো যায় না৷ যথার্থই তা যেন শিশুকে কোলে নিয়ে পরম আদরে লালন পালনকারী দোলনা ৷ মহাকুশলী ও সুনিপুণ সৃষ্টা আল্লাহ তায়ালা এই পৃথিবীকে দোলনার মতো বানিয়েই শুধু ক্ষান্ত হননি; বরং এর ভেতরে মানুষের জন্যে রাস্তাঘাটও তৈরী করে দিয়েছেন এবং আকাশ থেকে বৃষ্টিও বর্ষণ করেছেন। এই বৃষ্টির পানি থেকেই নদনদী ও খালবিল তৈরী হয় এবং তাতে পানির প্রবাহ সৃষ্টি হয়। আর এসব নদনদী ও খালবিলের কল্যাণে সৃষ্টি হয় বিচিত্র রকমের গাছপালা ও তরুলতা ৷ ফেরাউনের কাছে দিয়ে বয়ে যাওয়া নীলনদও এসব নদনদীর অন্যতম । মানুষের খাদ্য উৎপাদন এবং পশু পালনের জন্যে মিসরও একটা আদর্শ ভূখন্ড । অতুলনীয় কুশলী সৃষ্টা সকল প্রাণীর ন্যায় উদ্ভিদকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করতে চেয়েছিলেন এবং করেছেন । প্রাণী জগতে এটা একটা চিরন্তন বৈশিষ্ট্য হিসেবে বিদ্যমান । অধিকাংশ উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে, একই উদ্ভিদে নারী ও পুরুষ উভয় কোষ সহাবস্থান করে। আবার কখনো কখনো পুরুষ বীজ উদ্ভিদে স্বতস্ত্রভাবে অবস্থান করে, যেমনি হয়ে থাকে জীব জগতে । এভাবেই জীবন সংক্রান্ত প্রাকৃতিক নিয়মে সমন্বয় সাধিত হয়। আর এই সমন্বয় অব্যাহত বিলাল ১৩তম ১২ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।