যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

মানতে রাযি নয় । মুসা (আ.)-কে দাওয়াতের আসল উদ্যোক্তা ভেবে সে তাই প্রশ্ব করলো, ‘হে মূসা, তোমাদের প্রভু কে?’ অর্থাৎ যে প্রভুর দোহাই দিয়ে তোমরা কথা বলছো এবং বনী ইসরাঈলের মুক্তি চাইছো, তিনি কে? - হযরত মুসা (আ.)-এর জবাবে আল্লাহর সৃষ্টি সংক্রান্ত গুণের উল্লেখ করে বললেন, ‘আমাদের প্রভু তিনিই, যিনি প্রত্যেক বস্তুকে তার যথোপযুক্ত গঠন দান করেছেন এবং পথ প্রদর্শন করেছেন’ অর্থাৎ আমাদের প্রভু প্রতিপালক তিনি, যিনি প্রত্যক বস্তুকে তার সৃজনকালীন আকৃতিতে অস্তিত্ব দান করেছেন, অতপর যে কাজের জন্যে তাকে সৃষ্টি করা হয়েছে তার পথ ও পন্থা শিখিয়ে দিয়েছেন এবং এই কাজ সম্পাদনে যা যা সহায়ক, তা তাকে সরবরাহ করেছেন । ‘ছুম্মা’ অব্যয়টি দ্বারা সাধারণত কালগত বিলম্ব বোঝানো হলেও এখানে ওটা সেই অর্থে ব্যবহৃত হয়নি । কেননা প্রত্যেক বস্তু সৃষ্টি করার সাথে সাথেই জন্মগতভাবে ও স্বভাবগতভাবে তাকে তার সেই অভীষ্ট কাজের পথ ও প্থা শিখিয়ে দেয়া হয়েছে, যার জন্যে তা সৃজিত হয়েছে। কোনো বস্তু বা প্রাণীর সৃষ্টি ও তার অভীষ্ট কাজের সৃষ্টির মাঝে কোনো কালগত ব্যবধান নেই । ব্যবধান যেটুকু রয়েছে, তা তার নিজের সৃষ্টি ও তার কাজের পথ প্রাপ্তির মধ্যে মানগত তারতম্য ছাড়া আর কিছু নয়। বস্তুত প্রত্যেক বস্তুকে তার অভীষ্ট পথ প্রদর্শন করা তাকে নিশ্চল ও নিষ্ষিয়ভাবে সৃষ্টি করার চেয়ে উচ্চতর মর্যাদাসম্পন্ন । আল্লাহর এই গুণ যা পবিত্র কোরআনে হযরত মূসা (আ.) থেকে উদ্ধৃত করা হয়েছে তা সৃষ্টি জগতের পরিকল্পনা ও নির্মাণে প্রতিফলিত আল্লাহর সর্বোত্তম গুণাবলীর সার নির্যাস । এ গুণটা হলো, প্রত্যেক বস্তু বা প্রাণীকে অস্তিত্ব দান করার গুণ তার সৃজনকালীন আকৃতিতে তাকে সৃষ্টি করার গুণ এবং যে কাজের জন্যে সৃষ্টি, তার পথ দেখানোর গুণ, মানুষ যখন এই মহাবিশ্বের চারদিকে দৃষ্টি দেয়, তখন তার কাছে ছোট বড়ো প্রত্যেক সৃষ্টির ভেতরে প্রতিফলিত আল্লাহর সেই অতুলনীয় সৃজন ক্ষমতা পরিস্ষুট হয়ে ওঠে ক্ষুদ্রাতিক্ষুদ্ব অণুপরমাণু থেকে নিয়ে বৃহত্তম অবয়বধারী বস্তু পর্যন্ত এবং ক্ষুদ্রতম কোষ থেকে নিয়ে মানুষের জীবনের উন্নততম স্তর পর্যন্ত সব কিছুতেই তা দৃশ্যমান। অগণিত অণুপরমাণু, কোষ, প্রাণীর সমন্বয়ে গঠিত এই বিশাল বিশ্বে প্রতিটি অণুপরমাণু সচল, প্রতিটি কোষ সজীব, প্রতিটি জীবন সক্রিয় এবং প্রতিটি সৃষ্টি অন্যান্য সৃষ্টির সাথে মিলিত হয়ে কোনো না কোনো'কাজে নিয়োজিত রয়েছে। জন্মগতভাবে শেখানো প্রাকৃতিক পদ্ধতিতে প্রত্যেক বস্তু ও প্রাণী একাকী ও সম্মিলিতভাবে কাজ করে চলেছে। এই কাজে এক মুহূর্তের জন্যেও তাদের কোনো ক্লান্তি নেই, বিরোধ নেই এবং বিকৃতি ঘটে না। প্রতিটি সৃষ্টি এককভাবে এক একটা স্বত্ত জগত ৷ তার অভ্যন্তরে অসংখ্য অনুপরমাণু, কোষ, অংগ-প্রত্যংগ ও সাজ-সরঞ্জাম নির্দিষ্ট স্বভাবগত নিয়মে এবং প্রাকৃতিক পদ্ধতিতে সুশৃংখল ও সুসমন্বিত পদ্থায় কাজ করে থাকে । মহাবিশ্বের কথা দূরে থাক, একটি সাধারণ সৃষ্টির বৈশিষ্ট্য, ধর্ম, প্রকৃতি, কার্যকলাপ, রোগব্যাধি ও তার চিকিৎসা এতো ব্যাপক ও বহুমুখী এক জগত যে মানুষ তার সমস্ত জ্ঞান ও চেষ্টা সাধনা খাটিয়েও এর সমুদয় তথ্য আহ্রণে অক্ষম । এখানে শুধু তথ্য আহরণের কথাই বলা হচ্ছে, এগুলোর নির্মাণ এবং এগুলোর স্বাভাবিক কার্যকলাপের পথনির্দেশদান তো মানুষের একেবারেই অসাধ্য ব্যাপার । মানুষ নিজেও আল্লাহর এক সৃষ্টি । তিনিই তাকে অস্তিত্ব দান করেছেন এবং অন্য সকল সৃষ্টির মতোই তারও সৃষ্টির একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। একমাত্র আল্লাহর আনুগত্যের জন্যেই তার সৃষ্টি । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।