বা গোত্রের এক বা একাধিক ইলাহ বা দেবতা থাকে। এক সময়ে এ ধারণাও চালু ছিলো যে, মিসরের ফেরাউন একজন দেবতা যাকে মিসরে উপাসনা করা হয়। কেননা সে দেবতাদের বংশধর । এরপরের বাক্যটিতে তারা তীদের দূত হিসেবে আগমনের উদ্দেশ্য বর্ণনা করলেন এভাবে, ‘অতএব আমাদের সাথে বনী ইসরাঈলকে পাঠিয়ে দাও এবং তাদের ওপর নির্যাতন চালিও না!” এটাই ছিলো তীদের ফেরাউনের কাছে গমনের মূল উদ্দেশ্য । বনী ইসরাঈলকে তারা ফেরাউনের নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত করতে, বিশুদ্ধ তাওহীদের আদর্শে পুনর্বহাল করতে এবং তাদের আবাসভূমি হিসেবে আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত পবিত্র ভূমি ফিলিস্তিনে পুনর্বাসিত করতে চেয়েছিলেন (যতো দিন তারা নৈতিক ও আদর্শিকভাবে বিপথগামী না হয়। বিপথগামী হলে তাদেরকে আল্লাহ তায়ালা ধ্বংশ করে দেবেন) ৷ এরপরের বাক্যে তারা তাদের রেসালাতের প্রমাণ উপস্থাপন করলেন, ‘আমরা তোমার প্রভুর কাছ থেকে নিদর্শন নিয়ে এসেছি ।' অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে আল্লাহর নির্দেশে তোমার কাছে এসেছি, তার অকাট্য প্রমাণ নিয়ে এসেছি। পরবর্তী বাক্যটায় তারা ফেরাউনকে দাওয়াত গ্রহণে উৎসাহিত ও উদ্বুদ্ধ করলেন, ‘যে ব্যক্তি সঠিক পথ অনুসারী, তার ওপর শান্তি বর্ষিত হোক ৷’ যেন তারা প্রত্যাশা করছেন যে, ফেরাউন সঠিক পথের অসুনারী হোক এবং শান্তি লাভ করুক । এরপরের আয়াতে ফেরাউনকে অত্যন্ত সতর্ক ভাষায় ও পরোক্ষভাবে সাবধান করে হুমকি দেয়া হয়েছে, যাতে তার দাম্ভিক মেযাজ উত্তেজিত ও ক্ষিপ্ত না হয়, ‘আমাদের কাছে ওহীর মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে যে, যে ব্যক্তি আমাদের মিথ্যুক সাব্যস্ত করবে ও মুখ ফিরিয়ে নেবে, তার ওপর আযাব আসবে ৷’ যেন তারা আশা করছেন, ফেরাউন এ ধরনের প্রত্যাখ্যানকারী হবে না। এভাবে আল্লাহ তায়ালা মূসা ও হারুন (আ.)-কে আশ্বস্ত করলেন, পথ নির্দেশ দিলেন ও কৌশল বুঝিয়ে দিলেন, যাতে তারা নিশ্চিন্ত মনে বুঝে শুনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে পারেন। বক্তব্য পেশের প্রশিক্ষণের পালা এখানে শেষ । এবার শুরু হচ্ছে বিদ্রোহী ফেরাউনের সামনে উপস্থিতি ও বিতর্কের বিবরণ । ফেব্সাউনের প্রতি মুসাক্স আহবান . হযরত মূসা ও হারুন (আ.) ফেরাউনের কাছে উপস্থিত হলেন। তবে কিভাবে উপস্থিত হলেন তা আয়াতে উল্লেখ করা হয়নি। তারা যখন এলেন, তখন যথারীতি আল্লাহ্ তায়ালা তাদের সাথে ছিলেন এবং তাদের সব কিছু শুনছিলেন ও দেখছিলেন। তা না হলে ফেরাউনের প্রতাপ ও পরাক্রমের পরোয়া না করে এসব কথাবার্তা বলার শক্তি ও সাহস তারা দুজন কোথা থেকে পেলেন? আল্লাহ তাদের ফেরাউনের কাছে যে দাওয়াত দিতে বলেছিলেন, অবিকল সেই দাওয়াত তীরা দিয়েছিলেন। এখানে যে দৃশ্য দেখানো হচ্ছে, তাতে ফেরাউন ও মূসা (আ.)-এর সংলাপের সূচনা দৃশ্যমান । ‘ফেরাউন বললো, হে মূসা, তোমাদের দু'জনের প্রভু কে? মূসা বললো, আমাদের প্রভু তিনিই, যিনি প্রত্যেক জিনিসকে তার যথোচিত অবয়ব দান করেছেন এবং পথ প্রদর্শন করেছেন,।' * ফেরাউনের কথায় স্পষ্ট হয়ে ওঠেছে যে, মূসা ও হারুন ‘আমরা তোমার প্রভুর দূত হয়ে এসেছি’ বলে তাদের প্রভুকে যেভাবে ফেরাউনেরও প্রভু বলে মানিয়ে নিতে চেয়েছেন, ফেরাউন তা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।