সংলাপের স্থানে বসে দেয়া হয়নি৷ শুধু কোরআনের বাচনভংগিতেই এভাবে স্থান ও কালের ব্যবধান গুটিয়ে ফেলা হয়েছে। কাহিনী বর্ণনাকালে তা বিভিন্ন পর্যায়ের দৃশ্যের মাঝে শূন্যতা রেখে দেয়া হয়। এই শূন্যতার অস্তিত্ব আয়াতের ভাষা থেকেই বুঝা যায়। এ শূন্যতা রাখার উদ্দেশ্য হলো সরাসরি আসল বক্তব্যে উপনীত হওয়া, যা বলার জন্যে ও যার শিক্ষায় মানুষের চেতনা উজ্জীবিত করার জন্যে কাহিনীর অবতারণা। সুতরাং হযরত মূসা তুর পর্বতের পাশ্ববর্তী নির্জন মরু প্রান্তরের দীর্ঘ সংলাপ শেষে ফিরে আসার পরই হারুন ও মূসা (আ.) একত্রিত হন। ওদিকে হারুন (আ.)-কেও আল্লাহ্ তায়ালা মূসা (আ.)-এর সাথে ফেরাউনকে দাওয়াত দেয়ার কাজে অংশ গ্রহণের আদেশ ওহীর মাধ্যমে দিয়ে ছিলেন। তারপর উভয়ে একত্রিত হয়ে তাদের আশংকার কথা জানালেন যে, ফেরাউন তাদের কথাবার্তা শোনার কোনো পরোয়া না করেই তাদের সাথে দুর্ব্যবহার করে বসতে পারে। হইয়াফরুতা’ ক্রিয়ার মূল হচ্ছে ‘ফারতুন’। এর অর্থ দেখামাত্রই কারো ওপর ত্রিত আঘাত হানা বা ক্ষতিকর কিছু করা । ‘ইয়াতগা’ ক্রিয়ার মূল হচ্ছে ‘তুগইয়ান’। এর অর্থ ‘ফারতুন’-এর চেয়েও ব্যাপক ও সুদূরপ্রসারী কোনো আক্রমণাত্মক পদক্ষেপ বা আচরণ । সে সময় ফেরাউন এতো প্রতাপশালী ছিলো যে; তার কাছে মূসা ও হারুন (আ.) যৌথভাবে গেলেও সে তাদের কোনো রকম সমীহ করতো না। এই পর্যায়ে তাদের কাছে আল্লাহর সেই চূড়ান্ত জবাব এলো, যার পরে আর কোনো ভয় বা শংকার প্রশ্রই উঠে না। ‘আল্লাহ তায়ালা বললেন, তোমরা ভয় পেয়ো না। আমি তোমাদের সাথে রয়েছি, সব কিছু শুনছি ও দেখছি ৷' ‘আমি তোমাদের সাথে আছি'- এই একটি মাত্র সংক্ষিপ্ত বাক্যই যথেষ্ট ছিলো । কেননা এ কথাটা সেই মহাশক্তিধর, সর্বোচ্চ ও সর্বময় কর্তা এবং সমগ্র সৃষ্টির ওপর সর্বাত্মক আধিপত্যশীল আল্লাহর- যার যাবতীয় জীব ও জড়ের সৃষ্টিতে একটি মাত্র শব্দ ‘হও' ছাড়া আর কিছু প্রয়োগ করতে হয়নি। তথাপি তিনি তার বান্দাদ্ধয়কে তার সাহায্য সম্পর্কে আরো নিশ্চিত করার জন্যে বললেন, ‘আমি সব কিছু শুনছি ও দেখছি ।' কাজেই আল্লাহ তায়ালা যদি তাদের সাথে থাকেন এবং তিনি সব কিছু শোনেন ও জানেন, তাহলে ফেরাউন যতোই বাড়াবাড়ি করুক বা সীমা অতিক্রম করুক, তাদের দু'জনের কিছুই করতে পারবে না। সাহায্য ও নিরাপত্তার আশ্বাস দেয়ার সাথে সাথে আল্লাহ তায়ালা দাওয়াত বিতর্ক বিতন্ডার পদ্ধতিও শিখিয়ে দিলেন। ‘তোমরা উভয়ে তার কাছে পৌছে যাও, অতপর বলো, আমরা তোমার প্রভুর প্রেরিত দূত । আমাদের সাথে বনী ইসরাঈলকে পাঠিয়ে দাও, তাদের ওপর আর নির্যাতন চালিও না। আমরা তোমার প্রভুর কাছ থেকে নিদর্শন নিয়ে এসেছি। যে ব্যক্তি সঠিক পথের অনুসরণ করে তার ওপর শাস্তি বর্ষিত হোক । আমাদের কাছে ওহী এসেছে, যে ব্যক্তি অবিশ্বাস করে ও প্রত্যাখ্যান করে, তার ওপর আযাব আসবে ।' ‘আমরা তোমার প্রভুর প্রেরিত দূত'- এই কথার মাধ্যমে তারা নিজেদের মূল বক্তব্যটা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। প্রথম মুহূর্তেই তাকে বুঝিয়ে দিলেন যে, একজন ইলাহ আছেন যিনি ফেরাউনেরও মনিব, সারা দুনিয়ার মানুষেরও মনিব । শুধু মূসা, হারুন ও বনী ইসরাঈলের জাতি www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।