যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সুসা (আ.)-_এর হিজরত হযরত মূসা (আ.)-এর ওপর আল্লাহর আরেকটা অনুগ্রহ ছিলো এরূপ, ‘তুমি একজন মানুষকে হত্যা কয়েছিলো । তখন আমি তোমাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম এবং বহু পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ করলাম ৷ তারপর তুমি বহু বছর মাদইয়ানবাসীর কাছে অবস্থান করলে। তারপর নির্দিষ্ট সময়ে তুমি ফিরে এলে হে মূসা । আর আমি তোমাকে আমার জন্যেই গড়ে তুলেছি ।' ফেরাউনের প্রাসাদে লালিত পালিত হয়ে বয়োপ্রাপ্ত হবার পর মূসা (আ.)-এর হাতে এ হত্যাকান্ডটা ঘটে । একদিন যুবক মূসা শহরে বেরিয়ে দেখেন, দুই ব্যক্তি মারামারিতে লিপ্ত । তাদের একজন ইসরাঈলী এবং অপরজন মিসরীয় । ইসরাঈলী লোকটা মূসা (আ.)-এর কাছে সাহায্য চাইলো মূসা (আ.) মিসরীয় লোকটাকে একটা চপেটাঘাত করতেই সে মারা গেলো । কিন্তু তাকে হত্যা করা তাঁর উদ্দেশ্য ছিলো না, তীর উদ্দেশ্য ছিলো কেবল তার আক্রমণ প্রতিহত করা যা হোক, লোকটা মারা যাওয়াতে ভীষণ দুশ্চিন্তায় তার মন ভারাক্রান্ত হয়ে পড়লো । জন্মের পর থেকেই যিনি আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়ে এসেছেন, তিনি কিনা এমন একটা কাজ করে বসলেন! তীর বিবেক ভীষণ বিব্রিতবোধ করতে লাগলো এবং নিজের আকস্মিক উত্তেজনা সংযত করতে না পেরে অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। এখানে আল্লাহ তায়ালা তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, সে সময় তিনি তার ওপর কতো বড়ো অনুগ্রহ করেছেন, তাকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছেন, অতপর এ দ্বারা তাকে সংকোচ ও দুশ্চিন্তা থেকে মুক্ত করেছেন, কিন্তু এতদসত্তেও তাকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেননি । হত্যার দায়ে মৃত্যুদন্ড লাভের আশংকায় বাধ্য হয়ে দেশ থেকে পালানো, দেশ ও পরিবার পরিজনকে ছেড়ে বিদেশে বসবাস করতে বাধ্য হওয়া, পৃথিবীর সবচেয়ে বড়ো এবং সবচেয়ে বিলাসী সম্রাটের প্রাসাদে লালিত পালিত হয়েও এ অনিচ্ছাকৃত দূর্ঘটনার পর মেষপালক ও গৃহভৃত্যরূপে কাজ করতে বাধ্য হওয়ার মতো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এসব পরীক্ষার উদ্দেশ্য ছিলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যতো কঠিন দায়িত্‌ পালনের জন্যে তাকে প্রস্তুত করা । ফ্েল্বাউনের দরবারে যাওয়ার নির্দেশ তারপর যখন তিনি প্রস্তুত হয়ে গেলেন, পরিপক্ৃতা অর্জন করলেন, বিপদ মসিবতে ধৈর্যধারণ করে টিকে থাকার পরীক্ষায় উত্তীর্ণ হলেন, মিসরের পরিবেশ পরিস্থিতি কিছুটা অনুকূল হলো এবং বনী ইসরাঈলের ওপর নির্যাতন নিপীড়নও থামলো, তখনই মুসাকে মাদইয়ান থেকে ফিরিয়ে আনা হলো । যদিও মূসা (আ.) মনে করছিলেন যে, তিনি নিজেই এসেছেন। ৰ ’ অর্থাৎ সেই সময়ে ফিরে এলে, যে সময়টাকে আমি তোমার ফিরে আসার সময় হিসেবে নির্দিষ্ট করে রেখেছিলাম । ‘আর আমি তোমাকে নিজের জন্যেই গড়ে তুলেছি ৷’ অর্থাৎ নির্ভেজাল ও একান্তভাবে আমার রেসালাত এবং দাওয়াতের দায়িত্ব পালনের জন্যেই আমি তোমাকে গড়ে তুলেছি দুনিয়ার আর কোনো কাজের জন্যে তোমাকে গড়ে তোলা হয়নি । সুতরাং তোমাকে যে কাজের জন্যে তৈরী করা হয়েছে সেই কাজে এগিয়ে যাও । ‘তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলী নিয়ে এগিয়ে যাও। আমার শিক্ষা প্রচার করতে সংকোচ বোধ করো না। ফেরাউনের কাছে চলে যাও । সে সীমা ছাড়িয়ে গেছে। তার সাথে নম্র ভাষায় কথা বলো, হয়তো সে শিক্ষা গ্রহণ করবে কিংবা ভয় পাবে!” অর্থাৎ আমার নিদর্শনাবলী সম্বল করে তুমি ও তোমার ভাই চলে যাও । ইতিপূর্বে হযরত মূসা আল্লাহর এই নিদর্শনাবলীর মধ্য থেকে দুটো হাত ও লাঠি দেখেছেন। আল্লাহ তায়ালা বলছেন, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।