যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সূসা (আ.)_এর অতিপান্সক দৃশ্যপটের এ এক বিস্ময়কর পরস্পর বিরোধী চিত্র । একদিকে রয়েছে ক্ষুদ্র শিশুকে ঘিরে থাকা স্বৈরাচারী শক্তি ও নিষ্ঠুরতার পরিবেশ । অপরদিকে রয়েছে পেলব কোমল স্সেহ মমতা, যা তাকে ‘ যাবতীয় ভয়ভীতি, দুঃখ-কষ্ট ও নিষ্ঠুরতা থেকে রক্ষা করে। ‘যাতে তুমি আমার চোখের সামনে বেড়ে ওঠো ।' কোরআনের এই অপূর্ব বাচনভংগিতে যে কোমলতা ও মমত্বের ভাব ফুটে ওঠে, কোনো ব্যাখ্যা বিশ্রেষণেই তার চেয়ে বেশী কিছু পাওয়া সম্ভব নয়। যে ব্যক্তি আল্লাহর চোখের সামনে লালিত পালিত হয়, তার যথার্থ রূপ বর্ণনা করা কোনো মানুষের পক্ষে অসম্ভব । মানুষ বড়ো জোর তা শুধু কল্পনাই করতে পারে। এক মুহূর্তের জন্যে মহান আল্লাহর সুদৃষ্টি লাভ করাই যেখানে মানুষের পক্ষে বিরাট সম্মান মর্যাদার বিষয়, সেখানে আল্লাহর চোখের সামনে লালিত পালিত হওয়া যে কত বড়ো মর্যাদার ব্যাপার, তা ভাষায় বৰ্ণনা করা দুসাধ্য। এই কারণেই মূসা (আ.)-এর সনত্তবায় সেই এশী উপাদান অন্তর্ভুক্ত হয়েছিলো, যার বদৌলতে তিনি আল্লাহর সাথে কথা বলতে সক্ষম হয়েছিলেন। আল্লাহর শত্রু ও হযরত মূসা (আ.)-এর শক্ৰ ফেরাউনের চোখের সামনে এবং তার মুঠোর মধ্যে থেকেই কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মূসা বেড়ে ওঠলেন। এ সময়ে মূসা (আ.)-এর দিকে ফেরাউন একটা ক্রোধপূর্ণ দৃষ্টিও আরোপ করতে পারেনি। কেননা তার মনে মূসা (আ.)-এর প্রতি স্নেহ জন্যে গিয়েছিলো । আর আল্লাহ্র চোখের সামনে যে লালিত পালিত হয়, কার সাধ্য যে তার বিন্দুমাত্রও ক্ষতি করে? আল্লাহ তায়ালা হযরত মূসা (আ.)-কে যেমন ফেরাউনের প্রাসাদে নিরাপত্তা হেফাযতে বন্দী করে রাখেননি, তেমনি তার মাকেও নিজ বাড়ীতে উদ্বেগ উৎকষ্ঠা সহকারে আবদ্ধ করে রাখেননি; বরং উভয়কে একত্রিত করেছেন। ‘যখন তোমার বোন গিয়ে বললো, এই শিশুকে লালন পালন করতে পারে আমি এমন একজনের সন্ধান দেবো কি? তারপর আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ ঠান্ডা হয় এবং সে উদ্বিগ্ন না হয়। শিশু মূসা (আ.) যাতে তার মায়ের কোলে ফিরে যেতে পারেন সে জন্যে আল্লাহ তায়ালা এক অভাবনীয় কৌশল অবলম্বন করলেন । তিনি শিশুকে এমন জেদী বানিয়ে দিলেন যে, সে কোনো ধাত্রীরই দুধ গ্রহণ করলো না। অথচ ফেরাউন ও তার স্ত্রী সমুদ্রে ভেসে আসা শিশুটিকে সন্তান হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলো। এ বিষয়টা এ সূরায় না হলেও অন্য সূরায় আলোচিত হয়েছে। তারা একজন ধাত্রীর সন্ধানে ব্যাপৃত ছিলো এবং সে কথা ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়েছিলো । মুসা (আ.)-এর বোন তার মায়ের নির্দেশে ফেরাউনের বাড়ীতে গিয়ে হাজির হয় এবং তাদেরকে বলে, এই শিশুর লালন পালনের ভার নিতে পারে এমন একজনের সন্ধান দেবো কি? অতপর সে ফেরাউনের সম্মতি পেয়ে তার মাকে নিয়ে আসে এবং মা তাকে দুধ খাওয়ায় । এভাবেই আল্লাহর কৌশল সফল হয় এবং শিশু তার মায়ের কোলে ফিরে যাওয়ার সুযোগ পায় । এই মাতাই গায়েবী নির্দেশ শুনে নিজের কলিজার টুকরোকে বাক্সবন্দী করে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। আর পরবর্তীতে সে বাক্সবন্দী শিশু নদীতে ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদের অদূরে তীরে ভিড়েছিলো। সেখান থেকে তাকে সেই ফেরাউনই কুড়িয়ে নিলো, যে আল্লাহরও শত্রু এবং মূসা (আ.)-এরও ভবিষ্যতের শকত্রু। এভাবে প্রতি মুহূর্তে যেখানে মৃত্যুর আশংকা; সেই অবস্থায় নিক্ষিপ্ত হয়েও মূসা (আ.) নিরাপত্তা লাভ করলেন এবং বনী ইসরাঈলের শিশুদের পাইকারী হারে হত্যাকারী ফেরাউনের কাছে সম্পূর্ণ অরক্ষিত অসহায় অবস্থায় নীত হয়েও তিনি তার আক্রমণ থেকে রক্ষা পেলেন। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।