‘আমি তোমার ওপর আরো একবার অনুগ্রহ করেছিলাম, যখন তোমার মাকে ৷ (আয়াত ৩৫-৪১) হযরত মূসা (আ.) সে কালের পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী পরাক্রমশালী এবং সবচেয়ে স্বৈরাচারী বাদশার কাছে যাত্রা করলেন, যাত্রা করলেন কুফুরের সাথে ঈমানের সংগ্রাম পরিচালনার জন্যে । প্রথমে ফেরাউনের সাথে এবং পরে নিজ গোত্র বনী ইসরাঈলের সাথে তার অনেক ঘটনা ঘটে ও অনেক সমস্যার সৃষ্টি হয়। বনী ইসরাঈলের সাথে সমস্যা সৃষ্টির কারণ ছিলো, ফেরাউনের সুদীর্ঘ দাসত্ব তাদের বিবেক ও চেতনা নিক্রিয় এবং তাদের স্বভাব প্রকৃতি ও মেযাজ বিকৃত করে দিয়েছিলো । ফেরাউনের দাসত্ব থেকে মুক্তিলাভের পর হযরত মূসা (আ.)-এর নেতৃত্বে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে দায়িত্ব তাদের ওপর অর্পিত ছিলো, সে দায়িত্ব পালনে তাদের মানসিক প্রস্তুতি ওই গোলামীর কারণেই নিস্তেজ হয়ে গিয়েছিলো আল্লাহ তায়ালা হযরত মূসা (আ.)-কে জানাচ্ছেন যে, তিনি তাকে অপ্রস্তুত অবস্থায় পাঠাবেন না বরং পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত করেই পাঠাবেন । তাকে তিনি শৈশব থেকেই নিজের প্রত্যক্ষ তত্বাবধানে লালন পালন করেছেন, দুধ খাওয়ার সময় থেকেই তাকে দুঃখ-কষ্ট সহ্য করার প্রশিক্ষণ দিয়েছেন, শিশুকালে তিনি ফেরাউনের মুঠোর মধ্যেই ছিলেন, তখন তীর হাতে আদৌ কোনো প্রতিরোধ ক্ষমতা বা সাজসর ম ছিলো না । তথাপি ফেরাউন তার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি। কেননা মহান আল্লাহর অদৃশ্য হাত. তাকে প্রতি মুহূর্তে রক্ষা করে বলছিলো; সুতরাং আজ যখন মূসা বড়ো হয়েছেন, স্বয়ং আল্লাহ তায়ালা তার সাথে রয়েছেন এবং তাঁকে নিজের রসূল রূপে মনোনীত করেছেন, তখন মূসা (আ.)-এর এখন আর কোনো দুশ্চিন্তার কারণই থাকতে পারে না। ‘আমি তোমাকে ইতিপূর্বে আরো একবার অনুগ্রহ করেছি ।' অর্থাৎ তোমার প্রতি আমার অনুগ্রহ অনেক আগে থেকেই চলে আসছে, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, বিশেষত রেসালাতের দায়িত্বে নিযুক্তির পর এখন তা অব্যাহত না থেকেই পারে না। যখন তোমার মাকে যা ওহী করা প্রয়োজন তা ওহী করেছিলোম এবং সে ধরনের পরিস্থিতিতে তাকে যে নির্দেশ দেয়া প্রয়োজন তা দিয়েছিলাম, তখন তোমার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম । সেই নির্দেশ ছিলো, ‘ওকে (মূসাকে) সিন্দুকে রাখো, অতপর সেই সিন্দুক সমুদ্রে নিক্ষেপ করো । অতপর সমুদ্র তাকে তীরে নিক্ষেপ করুক ৷’ উল্লিখিত প্রতিটি কাজ নির্মম ও নিষ্ঠুর ধরনের । একটা শিশুকে সিন্দুকে পুরে সে সিন্দুক সমুদ্রে নিক্ষেপ করা অতপর সমুদ্র কর্তৃক সিন্দুককে তীরে ঠেলে দেয়া । এরপর কী? কে গ্রহণ করবে ওই সিন্দুক? সেই ব্যক্তি গহণ করবে যে আমার (আল্লাহর) শত্রু এবং তার (মূসার) শক্র !' এতোসব ঝুঁকিপূর্ণ কাজের ভিড়ে এবং এতোসব ঘাত প্রতিঘাতের পর, এই দুর্বল ও অক্ষম শিশুর ভাগ্যে কী ঘটলো? যে সিন্দুকটির আদৌ কোনো সংরক্ষণ ব্যবস্থা ছিলো না, তার কী হলো! এর জবাব হলো, ‘আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি স্নেহ মমতা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনেই লালিত পালিত হও ৷' মহান আল্লাহর অসীম ক্ষমতার কী বিস্ময়কর কীর্তি! পেলব কোমল স্সেহ মমতা ও ভালোবাসকে তিনি এমন হাতিয়ারে পরিণত করলেন, যার সামনে সকল আঘাত ব্যর্থ ও সকল তরংগ ভেংগে চুরমার হয়ে যায়। যে ব্যক্তি এই স্নেহ মমতা ও ভালোবাসার অধিকারী হয়, কোনো অপশক্তিই তার ক্ষতি করতে পারে না। এমনকি সে যদি দুধ খাওয়া, অচল, অক্ষম ও অবলা শিশুও হয়। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।