তিনি আল্লাহর কাছে জিহ্বার জড়তা ও আড়ষ্টতা দূর করারও অনুরোধ জানান, যাতে মানুষ তার কথা বুঝতে পারে। বর্ণিত আছে যে, তীর জিহ্বায় তোতলামি ছিলো এবং খুব সম্ভবত এটা থেকেই তিনি মুক্তি চেয়েছিলেন । সূরা ‘কাসাসে’ উদ্ধৃত হযরত মূসা (আ.)-এর এই উক্তি থেকেও সেটাই বুঝা যায়, ‘আমার ভাই হারুন আমার চেয়ে প্রাঞ্জলভাষী ৷’ হযরত মূসা (আ.) এখানে আল্লাহর কাছে যে দোয়া করেছেন, তাতে প্রথমে বক্ষদেশ প্রশস্ত করে দেয়া ও কাজ সহজ করে দেয়া এই দুটো জিনিসই চেয়েছেন। তারপর সুনির্দিষ্টভাবে যেসব জিনিস তার সহায়ক হতে পারে, সেগুলো প্রার্থনা করেছেন। তিনি নিজের ভাই হারুনকেও তাঁর কাজের সহযোগী হিসেবে চেয়েছেন। কেননা তিনি তার বাগ্মিতা, বাকপটুতা, মনের দৃঢ়তা ও ঠান্ডা মাথার কথা জানতেন । মূসা (আ.) নিজে ছিলেন কিছুটা রাগী, আবেগ-প্রবণ, ত্বরিত উত্তেজিত ব্যক্তি । তাই তিনি দোয়া করলেন যেন আল্লাহ তায়ালা তীর সহযোগীর ভূমিকা পালন করবেন। হযরত মূসা (আ.)-এর আর দ্ধ কাজ সফল করতে আল্লাহর প্রচুর তাসবীহ, যেকের ও তীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করা আবশ্যক ছিলো । হযরত মূসা (আ.)-এর বক্ষদেশ প্রশস্ত করে দেয়া, তীর কাজ সহজ করে দেয়া ও তার জিহবার আড়ষ্টতা দূর-করার জন্যে যে দোয়া করেছেন, তা সরাসরি তার দায়িত্ব পালনের জন্যে নয় বরং তিনি ও' তাঁর ভাই যাতে বেশী করে আল্লাহর তাসবীহ ও যেকের করতে পারেন এবং তাঁর কাছ থেকে আল্লাহর এবাদাতের প্রেরণা লাভ করতে পারেন সে জন্যে । দোয়ার শেষ ভাগে তিনি বলেছেন, ‘তুমি তো আমাদের সব কিছুই দেখতে পাও ৷’ অর্থাৎ তুমি আমাদের অবস্থা জানো, আমাদের দুর্বলতা ও অক্ষমতা সম্পর্কে তুমি অবহিত |. এবং আমাদের জন্যে সাহায্যের প্রয়োজন কতখানি তাও তুমি জানো । হযরত মূসা (আ.) তীর প্রার্থনা অনেক দীর্ঘায়িত করলেন, তার প্রয়োজন ব্যক্ত করলেন, নিজের দুর্বলতাগুলো জানালেন এবং আল্লাহর সাহায্য, কাজ সহজ করে দেয়া এবং আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ক্ষমতা ও প্রেরণা প্রার্থনা করলেন। এ প্রার্থনা করার সময় আল্লাহ তায়ালা তীর প্রার্থনা শুনছিলেন এবং হযরত মূসা (আ.) তখনকার জন্যে তার দরবারে একজন অতিথি। আল্লাহ তায়ালা তার এ প্রার্থনা কিভাবে অগ্রাহ্য করবেন? তিনি স্বয়ং সর্বশ্রেষ্ঠ দানশীল ৷ তিনি তার মেহমানকে লজ্জা দেন না এবং প্রার্থনাকারীর প্রার্থনা প্রত্যাখ্যান করেন না। তাই পরিপূর্ণভাবে দোয়া কবুল করতেও তিনি বিলম্ব করলেন না। ‘আল্লাহ তায়ালা বললেন, হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হয়েছে ৷' এভাবে একবারে এক বাক্যেই দোয়া মঞ্জুর করা হলো। এটা সংক্ষিপ্ত বাক্য হলেও এর বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই । এতে কোনো ওয়াদা করা হয়নি; বরং তাৎক্ষণিকভাবে প্রদান করার ঘোষণা দেয়া হয়েছে। সেই সাথে ‘হে মূসা’ বলে সম্বোধন করে তাঁকে সম্মানিতও করা হয়েছে। মহান আল্লাহ তার এক বান্দাকে নাম ধরে ডাকলেন, এর চেয়ে বড়ো সম্মান ওই বান্দার জন্যে আর কিছুই হতে পারেনা । জ্ধীবনব্যপ্পসি সূসা (আ.)-এক্স ওপক্স আল্লাহুর ব্লহমতের ছায়া ' হযরত মূসা (আ.)-এর প্রতি যে অনুগ্রহ ও সম্মান এখানে দেখানো হয়েছে, তা পর্যাপ্ত ছিলো, কিন্তু এরপরও তার সাথে আলাপ ও তার প্রতি আরো অনুগ্রহ প্রদর্শন অব্যাহত রাখা হয়েছে। বস্তুত তাঁর কৃপা অনুগ্রহ সীমিত ও নিয়ন্ত্রিত করার ক্ষমতা আর কারো নেই । তিনি ইতিপূর্বে তার প্রতি যে অনুগ্রহ বর্ষণ করেছেন তা স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে তার মন অধিকতর আশ্বস্ত হয়। বিলাল ১৩তম ১১ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।