EEE NF CMU CEE D0 YF Tie EEE তংকিত হওয়া সম্বলিত বিবরণ থেকে তেমন পৃথক ও ভিন্নতর নয় । এরপর মূসা (আ.) শান্ত হলেন এবং সাপটাকে ধরে ফেললেন । ধরা মাত্রই তা আগের মতো লাঠিয্ন-আর্তি লাভ করলো । সংঘটিত হলো আরেক ধরনের মোজেযা । “--একটা-জীবস্ত সাপের. জীরন ছিনিয়ে নিয়ে তাকে মৃত ও জড় পদার্থে পরিণত করা হলো, যেমনটি তা প্রথম মোজেযার আগে ছিলো। পুনরায় আল্লাহ তায়ালা স্বীয় বান্দা মূসা (আ.)-কে আদেশ দিলেন- ‘তোমার হাত তোমার বগলে রাখো, তখন তা সাদা হয়ে বেরিয়ে আসবে, কোনো অমংগল ব্যতিরেকেই । সেটা হবে আরেকটা নিদর্শন ৷’ মূসা (আ.) তার হাত তার বগলের নীচে স্থাপন করলেন । আয়াতে বগল ও বাহুকে ডানা বলার কারণ এ অংশটা পাখীর ডানার মতোই হালকা ও মুক্ত । এতে শরীরের বা মাটির ভার পড়ে না। হাত বগলে রাখতে বলা হয়েছে, যাতে তা সাদা হয়ে বেরিয়ে আসে, কিন্তু এই সাদা হওয়াটা কোনো রোগ ব্যাধি বা বিপদের লক্ষণ নয়; বরং লাঠির সাপে পরিণত হওয়ার মতো এটাও আরেকটা স্বতন্ত্র মোজেযা ৷ ‘যেন তোমাকে আমার বৃহত্তম নিদৰ্শনগুলো দেখাই ৷” তাহলে কুমি'সেই মোজেষা সংঘটিত হওয়া স্বচক্ষে দেখতে পাবে, নিজ ইন্দ্রিয় ও স্নায়ু দ্বারা অনুভব করতে পারবে। তাহলে তুমি এর বৃহত্তম সুফল বহনে নিশ্চিতভাবে সক্ষম হবে। দ্বীন প্রতিষ্ঠার মিশনে সুূসা (আ.)_ক্কে আল্লাহুক্স সর্বাত্মক সাহায্য ‘তুমি ফেরাউনের কাছে যাও । সে বিপথগামী হয়ে গেছে।' (আয়াত ২৪) এ সময় পর্যন্তও হযরত মূসা (আ.) জানতেন না যে, তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত । অথচ ফেরাউন কেমন মানুষ, তা বিলক্ষণ জানতেন । কেননা তিনি তারই প্রাসাদে লালিত পালিত হয়েছেন, তার ব্ৈরাচারী-কর্কাক লস খছেম এবং ভার গোয়রের ওপর সে কিরূপ নির্যাতন চালিয়েছে তাও দেখেছেন। এখনো তিনি আল্লাহর সান্নিধ্যে রয়েছেন । তার পক্ষ থেকে পর্যাপ্ত আদর সম্মান ও সন্তোষ উপভোগ করছেন৷ তাই এই সুযোগের সদ্ব্যবহার করে তার কাছ থেকে এমন শক্তি চেয়ে নেয়া খুবই জরুরী মনে করলেন, যাতে করে এই কঠিন দায়িত্ব পালন করা তীর জন্যে সহজ হয়ে যাবে এবং রসূলসুলভ দায়িত্ব পালনে দৃঢ়তা ও বলিষ্ঠতা প্রদর্শনে তিনি সক্ষম হবেন। ‘তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমার বুক খুলে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহবার আড়ষ্টতা দূর করে দাও যেন লোকেরা আমার কথা বুঝতে পারে।' (আয়াত ২৫-৩৪) হযরত মূসা (আ.) স্বীয় প্রতিপালকের কাছে দোয়া করলেন যেন তার বুক খুলে দেন। বুক খুলে দেয়ার ফল এই হয় যে, দায়িত্ব পালনের কষ্টটা আনন্দে পর্যবসিত হয় এবং ওটা জীবনকে ভারাক্রান্ত করার পরিবর্তে সামনে এগিয়ে দেয়। তিনি আল্লাহর কাছে নিজের দায়িত্ব পালন সহজ করে দেয়ার দোয়াও করলেন । বস্তুত আল্লাহ তায়ালা যদি বান্দার কাজ সহজ করে দেন, তবে তার সাফল্য সুনিশ্চিত । আল্লাহ তায়ালা সহজ করে না দিলে বান্দা বড়োই অসহায় হয়ে পড়ে । কেননা তার শক্তি ও জ্ঞান সীমিত এবং পথ দীর্ঘ, দুর্গম ও অচেনা ৷ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।