যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

দিকে তার ঘুণাক্ষরেও মনোযোগ দেয়ার সুযোগ নেই, তখন সহসা তার কাছে এমন এক প্রশ্ন করা হলো, প্রশ্বকর্তা যার জবাবের মুখাপেক্ষী নন । প্রশ্বটা হলো, ‘হে মূসা, তোমার ডান হাতে ওটা কী?’ তীর হাতে তার লাঠি ছিলো, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লাঠি দিয়ে তিনি কী করেন? তিনি এর জবাবে লাঠির উপকারিতার উল্লেখ করলেন, ‘মূসা বললো, ওটা আমার লাঠি । আমি ওর ওপর ভর দেই, ওটা দিয়ে আমার মেষপালকে গাছের পাতা পেড়ে দেই এবং ওতে আমার আরো অনেক উপকার হয়৷’ মূলত তার হাতের লাঠির উপকারিতা কী কী, তা নিয়ে প্রশ্ন করা হয়নি । প্রশ্নটা ছিলো শুধু ‘ এই যে, তার হাতের জিনিসটা কী, কিন্তু মূসা (আ.) উপলব্ধি করলেন যে, তাকে বোধ হয় সে জিনিসটার নাম ও পরিচয় জিজ্ঞেস করা হয়নি । কেননা তা তো সুস্পষ্ট । তাকে নিশ্চয়ই সে জিনিসটার উপকারিতা জিজ্ঞেস করা হয়েছে, তাই তিনি এরূপ জবাব দিলেন। মূসা (আ.) যে জবাব দিলেন তা ছিলো লাঠি সম্পর্কে তার জানা সর্বশেষ ও সর্বাধিক তথ্য । সে লাঠিতে তিনি ভর দেন, তা দিয়ে তিনি হযরত শোয়ায়বের মেষপালের রাখালগিরি করতে গিয়ে গাছের পাতা পেড়ে তাদেরকে খেতে দেন এবং আরো অনেক প্রয়োজনে লাঠিটা ব্যবহার করেন, যা তিনি সংক্ষেপে উল্লেখ করেছেন। তিনি এগুলোর বিশদ বিবরণ দেননি; বরং নমুনাস্বরূপ মাত্র কয়েকটির উল্লেখ করেছেন। অনেকে বলেন যে, শ্বশুরালয় থেকে স্বদেশে যাওয়ার সময় তিনি মেষপালের একটা অংশ সাথে নিয়ে যাচ্ছিলেন, যা তার প্রাপ্য ছিলো। কিন্তু মহাশক্তিধর আল্লাহ্‌ তায়ালা তার হাতের লাঠি দিয়ে এমন কাজ সংঘটিত করলেন, যা কেউ ভাবতেও পারেনি। এর উদ্দেশ্য ছিলো হযরত মূসা (আ.)-কে তার বৃহত্তর দায়িত্ব পালনের জন্যে প্রস্তুত করা । সুসা (আ.)_-ক্ৰে আল্লাহ্‌ তায়ান্লার মোযেজ্জা দান ‘আল্লাহ তায়ালা বললেন, হে মূসা, লাঠিটা ফেলে দাও । মূসা ফেলে দিলো । সংগে সংগেই তা এক ধাবমান সাপ হয়ে গেলো । আল্লাহ তায়ালা বললেন, এবার সাপটাকে ধরো, ভয় পেয়ো না, আমি ওটাকে আগের আকৃতিতে ফিরিয়ে নেবো ৷ এ সময় সেই অলৌকিক মোজেযা সংঘটিত হলো, যা প্রতি মুহূর্তে সংঘটিত হচ্ছে। অথচ মানুষ সে সম্পর্কে সচেতন নয়। মোজেযা সংঘটিত হলো এভাবে যে, একটা লাঠি চলন্ত সাপে পরিণত হলো । অথচ প্রতি মুহূর্তে কত লক্ষ কোটি মৃত বা জড় কোষ যে জীবস্ত কোষে পরিণত হচ্ছে, কে তার ইয়ত্তা রাখে? এটা মানুষকে এতোটা হতচকিত করে না, যতোটা মূসা (আ.)-এর লাঠি সাপে পরিণত হয়ে করেছিলো। কেননা মানুষ তার ইন্দ্রিয়র এবং তার সঞ্চিত অভিজ্ঞতার হাতে বন্দী ৷ তাই তার ইন্দ্রিয় যা কিছু অনুভব করে, তার কল্পনা তা থেকে খুব বেশী পৃথক হয় না। লাঠির সাপে পরিণত হওয়া একটা এন্দরিক ঘটনা, যা অনুভূতিকে আঘাত করে। তাই সে তার প্রতি প্রচন্ডভাবে সচকিত ও সচেতন হয়, কিন্তু জীবনের সুপ্ত মোজেযাগুলো, যা প্রতি মুহূর্তে সংঘটিত হচ্ছে, সেদিকে কেউ ভ্রক্ষেপ করে না। বিশেষত গতানুগতিকতা তার স্নায়ুকে নতুনত্বের শিহরণ থেকে বঞ্চিত করে। তাই সে উদাসীন ও অবচেতনভাবে তাকে অতিক্রম করে। মোজেযাটি সংঘটিত হলে মূসা (আ.) ঘাবড়ে গেলেন ও ভয় পেলেন। আল্লাহ তায়ালা বললেন, ‘তুমি ওটা ধরো এবং ভয় পেয়ো না। আমি ওকে আগের আকৃতিতে ফিরিয়ে নেবো !' অর্থাৎ লাঠি বানিয়ে দেবো ৷ এখানকার আয়াতে অন্য সূরার মতো বলা হয়নি যে, মূসা (আ.) পেছন ফিরে পালালেন এবং ফিরেও তাকালেন না । সংক্ষিপ্তভাবে ইংগিত করা হয়েছে যে, মূসা (আ.) ভয় পেলেন। কারণ এই www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।