প্ৰভুত্ব থেকেই এবাদাতের উদ্ভব হয়। আর এবাদাত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দিকে মনোনিবেশ ও তার হুকুম মানার নাম । তবে এর বিশেষ রূপ হলো নামায । ‘আমার স্মরণে নামায কায়েম করো।' কারণ নামায এবাদাতের সবচেয়ে পূর্ণাংগ রূপ ও স্মরণের সবচেয়ে পূর্ণাংগ পদ্ধতি । কেননা এটাই নামাযের একমাত্র উদ্দেশ্য । অন্যসব উদ্দেশ্য থেকে তা মুক্ত । নামাযে মানুষ শুধু আল্লহর হুকুম পালনের জন্যেই প্রস্তৃত হয় এবং তার সাথে মিলিত হবার জন্যেই নিবেদিত হ্য়। আর কেয়ামত ও পরকাল হলো পরিপূর্ণ ও ন্যায়সংগৃত কর্মফল লাভের জন্যে নির্ধারিত সময় । এর প্রতি সবার মন উন্ুখ থাকে এবং এর জন্যে প্রস্তুতি গ্রহণ করে। জীবনপথে চলার সময় প্রতি মুহূর্তে পদস্বথলন সম্পর্কে সতর্ক হয়ে চলে। সেই সময়টা যে একদিন আসবেই, তা আল্লাহ্ দ্ব্র্থহীন কঠে ঘোষণা করেছেন। সেই সাথে এও বলেছেন যে, 'আমি তাকে লুকিয়ে রেখেছি !' বস্তুত কেয়ামত সম্পৰ্কে মানুষের জ্ঞান খুবই কম ও সীমিত ৷ তিনি নিজে যতোটুকু ভালো মনে করেন ততোটুকুই তাদেরকে জানান । অজ্ঞতাই মানব জীবনে ও মানব সত্বার গঠনে মৌলিক উপাদান৷ মানব জীবনে কিছু জিনিস অজানা থাকা জরুরী, যেন তার জন্যে তারা অনুসন্ধান চালাতে থাকে মানুষের বর্তমান স্বভাব প্রকৃতি বহাল থাকা অবস্থায়, সব কিছুই যদি তার জানা হয়ে যেতো, তাহলে তার সমস্ত তৎপরতা বন্ধ হয়ে যেতো এবং ভার জীবন একঘেয়ে হয়ে যেতো । অজানা জিনিসের পেছনেই সে ঘুরপাক খায়, আশা-নিরাশায় দোদুল্যমান থাকে, সতর্কতা অবলম্বন করে, অভিজ্ঞতা অর্জন করে, শিক্ষা গ্রহণ করে, নিজের ও আশপাশের সৃষ্টিজগতের অজানা শক্তি ও ক্ষমতা জানতে চেষ্টা করে, নিজের সত্তবায় প্রকৃতিতে আল্লাহর নিদর্শনাবলী নিরীক্ষণ ও পর্যবেক্ষণ করে এবং আল্লাহ্ তায়ালা যতোটুকু আবিষ্কার ও উদ্ভাবনের ক্ষমতা ও সুযোগ দেন, পৃথিবীতে ততোটুকু আবিষ্কার ও উদ্ভাবন করে। যে কেয়ামতের আগমনের সময় কারো জানা নেই, তার জন্যে মানুষের মনমগয ও চেতনাকে অপেক্ষমাণ ও সচকিত রাখার যে ব্যবস্থা আল্লাহ তায়ালা করেছেন, তা তাকে স্বেচ্ছাচারিতা থেকে রক্ষা করে। যেহেতু কেয়ামতের সময় অজ্ঞাত, তাই তার জন্যে সদাসতর্ক ও সদাপ্রস্তূত থাকা প্রত্যেক সুস্থ বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে স্বাভাবিক । পক্ষান্তরে যার বিবেক বিকৃত হয়ে গেছে এবং যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, সে শিথিল ও উদাসীন থাকে এবং তার পতন ও ধ্বংস অনিবার্য, ‘অতএব যে ব্যক্তি কেয়৷মতে বিশ্বাস করে না এবং আপন প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকেও কেয়ামত সম্পর্কে উদাসীন করে না দেয়। তাহলে তো তুমি ধ্বংস হয়ে যাবে ৷' এর কারণ, প্রবৃত্তির অনুসরণই মানুষকে কেয়ামত ও আখেরাত অবিশ্বাস করতে প্ররোচিত করে থাকে । সুস্থ প্রকৃতির মানুষ আপনা থেকেই বিশ্বাস করে যে, পার্থিব জীবনে মানুষ কোনো দিক দিয়েই পূর্ণতা লাভ করে না এবং এখানে পূর্ণ ন্যায়বিচার পাওয়া সম্ভব নয় । তাই এমন একটা ভিন্নতর জগত থাকতেই হবে, যেখানে মানুষ তার প্রাপ্য পূর্ণতা ও কর্মফলের পূর্ণ ন্যায়বিচার পাবে। এটা ছিলো হযরত মূসা (আ.)-এর প্রতি উচ্চারিত এশী সম্বোধনের প্রথমাংশ ৷ এই সম্বোধনে তার সমগ্র সত্বা সচকিত হয়ে ওঠলো। আল্লাহ তায়ালা এর মাধ্যমে তার মনোনীত বান্দাকে তাওহীদের মূলনীতিগুলো শিখিয়ে দিলেন মূসা (আ.) যে এতে হতচকিত ও হতবুদ্ধি হয়ে যাবেন এবং তিনি যে আগুন নিতে এসেছিলেন সে কথা ভুলে যাবেন, সেটা ছিলো অবধারিত । এই অদৃশ্য আহ্বান কোথা থেকে আসছে, এই ভাবনায় যখন তিনি একান্তাবেই মশগুল এবং অন্য কোনো www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।