এটা এমন এক মুহূর্ত, যখন হযরত মূসা (আ.)-এর মাধ্যমে গোটা মানব জাতি এতো উচ্চন্তরে উপনীত হয়েছিলো যে, এই আহ্বান সে গ্রহণ করতে সক্ষম হয়েছিলো। মানুষের পক্ষে এই আহ্বান গ্রহণ করা ও তাতে সাড়া দেয়ার যোগ্যতা ও সামর্থ কম গৌরবের ব্যাপার নয়, চাই যেভাবেই সে সাড়া দিক । কিভাবে সাড়া দিয়েছিলো তা আমরা জানি না । এ ব্যাপারে রায় দেয়া ও এ বিষয়টা উপলব্ধি করা মানবীয় বিবেক বুদ্ধির সাধ্যাতীত ৷ তবে না বুঝে হলেও এর সপক্ষে সাক্ষ্য দেয়া ও এর প্রতি ঈমান আনাই তার পক্ষে যথেষ্ট । তাকে সম্বোধন করা হলো’ এই কর্মবাচ্যসূচক ক্রিয়া ব্যবহারের কারণ, এই সম্বোধনের উৎস, দিক, পদ্ধতি ও স্বরূপ কী ছিলো এবং হযরত মূসা (আ.) তা কিভাবে শুনেছেন ও সাড়া দিয়েছেন, তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। সুতরাং কথাটা দাড়ালো এ রকম যে, যেভাবেই হোক সম্বোধন করা হয়েছে এবং যেভাবেই হোক তাতে সাড়া দেয়া হয়েছে। এটা আল্লাহর এমন একটা কাজ, যা সংঘটিত হয়েছে বলে আমরা বিশ্বাস করি, কিন্তু কিভাবে সংঘটিত হয়েছে তা জানতে চাই না। কেননা কিভাবে হয়েছে সেটা মানুষের বুঝা ও কল্পনা করার ক্ষমতার বাইরে। ‘হে মূসা আমি তোমার প্রভু । কাজেই তোমার জুতো খোলো । তুমি পবিত্র তুয়া ময়দানে উপস্থিত ।(১) অর্থাৎ তুমি মহান আল্লাহর সান্নিধ্যে উপস্থিত । কাজেই খালি পায়ে এসো । তুমি সেই ময়দানে উপস্থিত, যেখানে পবিত্র দৃশ্য দেখা যায়। তাই এটাকে জুতো দ্বারা দলিত করো না। ‘আমি তোমাকে মনোনীত করেছি ।' বস্তুত এ এক অভাবনীয় গৌরব ও সন্মান যে, আল্লাহ তায়ালা স্বয়ং লক্ষ কোটি মানুষের মধ্য থেকে একজনকে মনোনীত করেন। আল্লাহর অসংখ্য গ্রহ নক্ষত্রের মধ্যে একটা গ্রহে অবস্থানরত এমন একটা সৃষ্টিকে তিনি বাছাই করেন, যার আকৃতি এই মহাবিশ্বের তুলনায় একটা বিন্দু বা কণার সমান । এতো বড়ো ও বিশাল সৃষ্টি জগতকে আল্লাহ্ তায়ালা শুধু একটা শব্দ ‘হও’ বলে সৃষ্টি করেছেন। এহেন বিশাল সৃষ্টিজগতের একটা অতি ক্ষুদ্র অংশ মানুষকে তিনি মনোনীত করে যে সন্মান দিয়েছেন, সেটা মানুষের প্রতি আল্লাহর বিশেষ কৃপাদৃষ্টির ফল ছাড়া আর কিছু নয় । এই সম্মানজনক মনোনয়নের ঘোষণা দান এবং জুতো খোলার নির্দেশ দিয়ে প্রস্তুতকরণের পর ওহীর বাণী গ্রহণের জন্যে সতর্ক করা হচ্ছে, ‘অতএব ওহীর বাণী শোনো ৷' এই ওহীর বাণীর সার সংক্ষেপ হচ্ছে পরস্পর সুসমবিত ও সংযুক্ত তিনটে জিনিস, আল্লাহর একত্ব বিশ্বাস, তার এবাদাত ও আনুগত্য এবং কেয়ামতে বিশ্বাস । এই তিনটিই আল্লাহর রসূলদের রেসালাতের মূল কথা । ‘আমিই আল্লাহ’ আমি ছাড়া কোনো ইলাহ নেই । অতএব আমার এবাদাত করো .......... Hj (আয়াত ১৪-১৬) আল্লাহর একত্ব হচ্ছে ঈমানের মূল ৷ আল্লাহ তায়ালা হযরত মূসা (আ.)-এর সাথে কথা বলার সময় এ বিষয়টার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রথমে ‘আমিই আল্লাহ’ এবং তারপর আবার ‘আমি ছাড়া আর কোনো মাবুদ নেই’ বলেছেন । প্রথমটায় আল্লাহকে ‘ইলাহ’ বলা হয়েছে। আর শেষেরটায় আল্লাহ তায়ালা ছাড়া আর কারো ইলাহ হওয়া অস্বীকার করা হয়েছে । এই ইলাহত্ব বা (১) তুয়া কারো মতে ময়দানে নাম, আবার কারো মতে ময়দানের বিশেষণ ৷ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।