যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তখন বনী ইসরাঈল সেখানে ফেরাউনের শাসনাধীনে হরেক রকম নির্যাতন ভোগ করছিলো। তিনি মাদইয়ানে হযরত শোয়ায়বের কাছে নিরাপদ আশ্রয় লাভ করেন এবং তার মেয়েকে বিয়ে করেন। এই ফিরে যাওয়ার মূলে ছিলো নিজ দেশ ও স্বজনদের আকর্ষণ । মহান আল্লাহ হযরত মূসা (আ.)-কে নানা ধরনের ভূমিকা পালনের জন্যে প্রস্তুত করতে চেয়েছিলেন বলেই তার মনে এই আকর্ষণ সৃষ্টি করেন। আমরাও এভাবে পার্থিব জীবনে বিভিন্ন আবেগ ও আকর্ষণ, আশা ও আকাংখা এবং সুখ ও দুঃখের টানাপড়েনে সক্রিয় ও তৎপর হয়ে থাকি । আসলে এগুলো মহান আল্লাহর সুপ্ত ও অদৃশ্য উদ্দেশ্যকে সফল করার বাহ্যিক উপকরণ ও উপলক্ষ মাত্র । মহা পরাক্রমশালী ও সূক্ষমমদর্শী আল্লাহর এসব উদ্দেশ্য ও লক্ষ্য কেউ দেখতে, জানতে ও বুঝতে পারে না। দেখতে পায় শুধু বাহ্যিক উপলক্ষকে ৷ এভাবে হযরত মূসা (আ.) ফিরে চললেন । ফিরে যাওয়ার সময় রাতের আধারে মরুভূমির উন্ুক্ত প্রান্তরে পথ হারিয়ে ফেললেন ৷ এ বিষয়টা আমরা জানতে পারি স্বীয় পরিবারবর্গকে সম্বোধন করে উচ্চারিত তার এই উক্তি থেকে, ‘তোমরা একটু দাড়াও, আমি আগুন দেখতে পেয়েছি । হয়তো আমি তোমাদের জন্যে একটা জ্বলন্ত অংগার নিয়ে আসতে পারবো, অথবা আগুনের জায়গা থেকে পথের সন্ধান পাবো’ এ কথা সুবিদিত যে, মরুবাসীরা সাধারণত একটু উঁচু জায়গায় আগুন জ্বালায়, যাতে মকরুচারীরা রাতের অন্ধকারে তা দেখে পথের সন্ধান পায়, অথবা সেখানে রাত্রি যাপন ও খাবার দাবারের সুবিধা পেতে পারে। মূসা (আ.) এই মরুভূমিতে আগুন দেখে খুশী হলেন এবং পরিবার পরিজনের শীত নিবারণের জন্যে সেখান থেকে আগুন ‘নিয়ে আসতে পারবেন ভেবে সেখানে গেলেন। কেননা মরুভূমিতে রাতের বেলা শীত অনুভূত হয়ে থাকে । তিনি এ আশাও পোষণ করছিলেন যে, সে আগুন দ্বারা নিজেই পথ চিনে নিতে পারবেন অথবা ওখানে পথের সন্ধান দিতে পারে এমন কাউকে পাওয়া যাবে। হযরত মূসা (আ.) একটু আগুনের অংগার অথবা পথের সন্ধানদাতার খোজে সেখানে গেলেন বটে, তবে অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ । সেখানে তিনি পেলেন সেই আগুন, যা দিয়ে দেহ নয়, আত্মাকে উদ্দীপিত করা যায়, যা দিয়ে মরুপথের নিশীথ যাত্রা নয়! বরং মানব জীবনের কঠিনতম ও বৃহত্তম সফরের পথনির্দেশ লাভ করা যায় । আল্লাহ তায়ালা বলেন, মূসা যখন আগুনের কাছে গেলো, তাকে সম্বোধন করা হলো, ওহে মূসা, আমি তোমার প্রভু ৷ অতএব তোমার জুতো খোলো, তুমি তো পবিত্র তুয়া ময়দানে উপস্থিত । আমি তোমাকে (নবী হিসাবে) মনোনীত করেছি । সুতরাং তুমি ওইীর মাধ্যমে যা বলা হচ্ছে তা শোনো । আমিই আল্লাহ ৷ আমি ছাড়া আর কোনো মাবুদ নেই । কাজেই আমার এবাদাত করো এবং আমার স্মরণে নামায কায়েম করো .......... ' আয়াত ১১-১৬) সেই সময়কার দৃশ্যটা নিছক কল্পন৷ করতেও মানুষের মন কেঁপে ওঠে এবং শুকিয়ে যায় । মূসা (আ.) একাকী মকরুপ্রান্তরে ধাবমান । রাত গভীর ৷ চারদিকে ঘুটঘুটে অন্ধকার । নিস্তন্ধ নিঝুম পরিবেশ । এই পরিবেশে তিনি এগিয়ে চলেছেন আগুন আনতে, যা তিনি তুরের কাছ থেকে দেখতে পেয়েছেন। সহসা তার চার পাশের জগত এশীধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে ওঠে । ‘আমি তোমার প্রভু । তুমি জুতা খোলো । তুমি পবিত্র তুয়া ময়দানে উপস্থিত । আমি তোমাকে মনোনীত করেছি। ......... ’ চোখ দিয়ে দেখা যায় না এমন মহা প্রতাপশালী বিশ্ব প্রভুর মুখোমুখি হয়েছে ক্ষুদ্রাতিক্ষুদ্র, দুর্বল, সীমাবদ্ধ একটা কণা । সেই মহাপ্রতাপশালী প্রভুর প্রতাপের সামনে আকাশ ও পৃথিবী নস্যি মাত্র । তার সেই মহা প্রতাপান্বিত আহ্বানটি পৌছে মানবীয় সত্ত্বার কাছে। মানবীয় সত্বা এ আহ্বানে কিভাবে সাড়া দেবে যদি আল্লাহর কৃপা তার সহায় না হয়ঃ [২০ সুরা ত্বাহা (৬০ পারা ১৬ সনখিল ৪ DWW. DOIKTAD. BIODSDOT. TOM

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।